এক্সপ্লোর

Musheer Khan Double Century: দাদা জাতীয় দলে অভিষেক ঘটিয়েছেন, ঘরোয়া ক্রিকেটে আগুন ভাইয়ের ব্যাটেও

Ranji Trophy: ১৪২ রানের মধ্যে ৫ উইকেট পড়ে গিয়েছিল মুম্বইয়ের। সেখান থেকে দলকে বিপন্মুক্ত করেন ১৮ বছরের মুশীর। নিজের চতুর্থ প্রথম শ্রেণির ম্যাচে। 

মুম্বই: পাণ্ড্য ব্রাদার্সের পর ভারতীয় ক্রিকেটে ফের সাড়া ফেলেছেন দুই ভাই। দাদা ঘরোয়া ক্রিকেটে কাঁড়ি কাঁড়ি রান করেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছে। ভাই ভারতের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের দলে ছিলেন। ঘরোয়া ক্রিকেটেও সাড়া ফেললেন। রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে ডাবল সেঞ্চুরি করলেন মুম্বইয়ের (Mumbai vs Baroda Ranji Trophy Quarter Final) হয়ে।

সরফরাজ খানের (Sarfaraz Khan) ভাই মুশীর খান (Musheer Khan)। প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম ডাবল সেঞ্চুরি করলেন মুশীর। শনিবার মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে বঢোদরার বিরুদ্ধে মুশীরের ডাবল সেঞ্চুরির সুবাদে চালকের আসনে মুম্বই। তিন নম্বরে ব্যাট করতে নেমে ১৮টি বাউন্ডারি মারেন মুশীর। ষষ্ঠ উইকেটে হার্দিক তামোরের সঙ্গে ১৮১ রানের জুটি গড়েন মুশীর। অজিঙ্ক রাহানেদের বিপদের হাত থেকে উদ্ধার করে এই জুটি। ৩৫৭ বলে ২০৩ রানে অপরাজিত ছিলেন মুশীর। হার্দিক ৫৭ রান করেন। মুম্বইয়ের প্রথম ইনিংস শেষ হয় ৩৮৪ রানে। জবাবে দ্বিতীয় দিনের শেষে বঢোদরার স্কোর ১২৭/২। 

১৪২ রানের মধ্যে ৫ উইকেট পড়ে গিয়েছিল মুম্বইয়ের। সেখান থেকে দলকে বিপন্মুক্ত করেন ১৮ বছরের মুশীর। নিজের চতুর্থ প্রথম শ্রেণির ম্যাচে। 

 

পৃথ্বী শ, ভূপেন লালওয়ানি, অধিনায়ক রাহানেরা রান পাননি। সেখানে হাল ধরেন জুনিয়র খান। সদ্যসমাপ্ত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপেও ছন্দে ছিলেন। ভারতের হয়ে টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার ছিলেন মুশীরই। ৬০ ব্যাটিং গড় রেখে ৩৬০ রান করেছিলেন। এবার সিনিয়র পর্যায়েও নজর কাড়তে শুরু করলেন। 

নওশাদ খানের পরিবারে স্মরণীয় হয়ে রইল এই সপ্তাহ। যেখানে রাজকোটে টেস্ট অভিষেকেই নজর কেড়েছেন সরফরাজ। আর মুশীর রঞ্জি ট্রফিতে হইচই ফেলে দিলেন।           

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
Australia vs Bangladesh: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget