এক্সপ্লোর

Ranji Trophy 2022: ভাঙল ১২৯ বছরের পুরনো রেকর্ড, অজি দম্ভ চূর্ণ করে রঞ্জিতে নজির বাংলার

Bengal Record: ঝাড়খণ্ডের বিরুদ্ধে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচে শুরু থেকেই এগিয়ে বাংলা। প্রথম ২ দিনে শতরান হাঁকিয়েছিলেন যথাক্রমে সুদীপ ঘরামি ও অনুষ্টুপ মজুমদার।

বেঙ্গালুরু: প্রথম শ্রেণির ক্রিকেটে বিশ্বরেকর্ড বাংলার। তাও আবার রঞ্জি ট্রফির মঞ্চে। বিশ্বরেকর্ড গড়লো বাংলা দল ! এক ইনিংসে বাংলার হয়ে ব্যাট করতে নামা প্রথম নয়জনই পঞ্চাশ রানের গন্ডি টপকালেন। ঝাড়খণ্ডের বিরুদ্ধে রঞ্জি নক আউট পর্বের ম্যাচ খেলতে নেমেছিল টিম বাংলা। সেই ম্যাচে শতরান হাঁকালেন সুদীপ ঘরামি ও অনুষ্টুপ মজুমদার। এছাড়াও অর্ধশতরানের গণ্ডি টপকালেন আরও সাত জন। এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে কোনও ম্যাচে একই দলের ৯ জন ব্যাটার ৫০ বার তার বেশি রান করেননি। অস্ট্রেলিয়ার একটি ঘরোয়া ম্যাচে এক ইনিংসে আটজন ব্যাটারের একসঙ্গে পঞ্চাশের বেশি রান করার রেকর্ড ছিল। ১৮৯৩ সালে এই রেকর্ড হয়। এবার সেই অজি দম্ভ চূর্ণ হল বাংলা ক্রিকেটের হাত ধরেই। 

Ranji Trophy 2022: ভাঙল ১২৯ বছরের পুরনো রেকর্ড, অজি দম্ভ চূর্ণ করে রঞ্জিতে নজির বাংলার

ঝাড়খণ্ডের বিরুদ্ধে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচে শুরু থেকেই এগিয়ে বাংলা। প্রথম ২ দিনে শতরান হাঁকিয়েছিলেন যথাক্রমে সুদীপ ঘরামি ও অনুষ্টুপ মজুমদার। এছাড়াও অর্ধশতরান হাঁকিয়েছিলেন অভিষেক রমন, অভিমন্যু ঈশ্বরণ। রাজ্যের মন্ত্রী ও বাংলার অভিজ্ঞ ব্যাটার ও প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি ৭৩ রান করে প্য়াভিলিয়নে ফেরেন। বাকি অর্ধশতরানকারীরা হলেন, অভিষেক পোড়েল(৬৮), শাহবাজ আহমেদ(৭৮), সায়ন মন্ডল(৫৩) ও আকাশদীপ (৫৩)। বাংলার তরুণ পেসার আকাশদীপ ঝোড়ো গতিতে খেলে মাত্র ১৮ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে বোর্ডে যখন ৭৭৩ রান উঠে গিয়েছে, তখনই ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করেন বাংলা অধিনায়ক।

জবাবে ব্য়াট করতে নেমে তৃতীয় দিনের শেষে ১৩৮ রান বোর্ডে তুলতেই ৫ উইকেট খুঁইয়ে বসেছে ঝাড়খণ্ড। ব্য়াট হাতে অপরাজিত ৫৩ রানের পর ব্যাট হাতে ৩ উইকেট তুলে নিয়েছেন সায়ন মণ্ডল। ৫ ওভারে মাত্র ৫ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছেন শাহবাজ আহমেদ। বিশাল কিছু অঘটন না হলে এই বাংলা যে এই ম্যাচ জিততে চলেছে, তা নিশ্চিত।

আরও পড়ুন: ''তুমি সবসময় আমাদের ক্যাপ্টেন'', মিতালিকে শুভেচ্ছা পর্দার মিতালি তাপসীর

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
India vs Brazil: পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget