এক্সপ্লোর

রঞ্জি ট্রফিতে মন্থর উইকেটে বোলিং করার সময় রিভার্স স্যুইং শিখেছি, বলছেন বুমরাহ

মেলবোর্ন: কয়েকদিন আগেই অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার কেরি ও’কিফ ভারতের ঘরোয়া ক্রিকেটের মান নিয়ে কটাক্ষ করেছিলেন। মেলবোর্নে চলতি টেস্টের প্রথম ইনিংসে ভাল পারফরম্যান্স দেখিয়ে তাঁকে জবাব দিয়েছিলেন ময়ঙ্ক অগ্রবাল। আজ বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখানোর পর জসপ্রীত বুমরাহও বললেন, রঞ্জি ট্রফিতে খেলেই রিভার্স স্যুইং শিখেছেন। আজ বক্সিং ডে টেস্টের তৃতীয় দিন বুমরহার দাপটে প্রথম ইনিংসে ১৫১ রানে অলআউট হয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। বুমরাহ ৩৩ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন। ভারতীয় উপমহাদেশের প্রথম বোলার হিসেবে একই বছরে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় টেস্টে এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিলেন এই ডানহাতি পেসার। এই পারফরম্যান্সের পর তিনি বলেছেন, ‘আমি যখন বল করছিলাম, উইকেট খুব মন্থর হয়ে গিয়েছিল এবং বল নরম হয়ে গিয়েছিল। আমি মন্থর গতিতে এবং ফুলার স্লো বল করার চেষ্টা করছিলাম। মনে হয়েছিল ব্যাটসম্যানরা মারার চেষ্টা করলে সেই বল শর্ট কভার বা ডিপে যাবে। আমার সেই চেষ্টা সফল হয় কারণ বল রিভার্স স্যুইং করতে শুরু করেছিল। আমি যখন ঘরোয়া ক্রিকেটে একই ধরনের উইকেটে খেলি, তখন বল রিভার্স স্যুইং করে। আমি সেটা পুরোপুরি কাজে লাগানোর চেষ্টা করি। আমরা প্রথম শ্রেণির ক্রিকেটের অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করছিলাম। সেটাই আমাদের পরিকল্পনা ছিল।’ এ বছর দুর্দান্ত ফর্মে থাকা নিয়ে বুমরাহ বলেছেন, ‘আমি এতে অবাক হইনি। আমি যদি বলি নিজের উপর বিশ্বাস নেই, তাহলে কার বিশ্বাস থাকবে? আমি যে কোনও পরিস্থিতিকেই কাজে লাগানোর চেষ্টা করি। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও এখানে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে আমি ভাল পারফরম্যান্স দেখাচ্ছি।’

সেরা শিরোনাম

Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
IND vs WI: রাঁচিতে বিরাট রান তুলেও হারের পর শ্রেয়সদের উদ্দেশে কড়া বার্তা দিলেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর
রাঁচিতে বিরাট রান তুলেও হারের পর শ্রেয়সদের উদ্দেশে কড়া বার্তা দিলেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর
Ranji Trophy Exclusive: বাংলা কোথায়, এ তো ভারতীয় দলের বোলিংয়ের বিরুদ্ধে পরীক্ষা! তবু হুঁশিয়ারি দিলেন দিল্লির কোচ
বাংলা কোথায়, এ তো ভারতীয় দলের বোলিংয়ের বিরুদ্ধে পরীক্ষা! তবু হুঁশিয়ারি দিলেন দিল্লির কোচ
AB De Villiers: ৩৭ বলে ঝোড়ো শতরান, বিধ্বংসী মেজাজে ব্যাটিং তাণ্ডব এবি ডিভিলিয়ার্সের
৩৭ বলে ঝোড়ো শতরান, বিধ্বংসী মেজাজে ব্যাটিং তাণ্ডব এবি ডিভিলিয়ার্সের

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Embed widget