এক্সপ্লোর

Ranji Trophy: লড়ছেন একা শাহবাজ, সৌরাষ্ট্রের বিরুদ্ধে লাঞ্চ বিরতিতে বাংলার স্কোর ৭৮/৬

Eden Gardens Live: সৌরাষ্ট্রের বোলারদের মধ্যে সেরা চেতন সাকারিয়া। মাত্র ২৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। ২টি উইকেট জয়দেব উনাদকটের। এক উইকেট চিরাগ জানির।

সন্দীপ সরকার, কলকাতা: ম্যাচের আগের দিন বাংলার রঞ্জি জয়ী অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায় (Sambaran Banerjee) তাঁকেই ফাইনালের সম্ভাব্য গেমচেঞ্জার হিসাবে বেছে নিয়েছিলেন।

রঞ্জি ট্রফির (Ranji Trophy) ফাইনালে বাংলার ব্যাটিং বিপর্যয়ের মধ্যে ব্যাট হাতে লড়াই করছেন সেই শাহবাজ আমেদই (Shahbaz Ahmed)। সৌরাষ্ট্রের বিরুদ্ধে টস হেরে প্রথম ব্যাটিং করছে বাংলা। আর প্রথম ঘণ্টাতেই ব্যাটিং বিপর্যয়। ইডেনের সবুজ বাইশ গজে প্রথম ঘণ্টাতেই ৩৪/৫ হয়ে গিয়েছিল বাংলা। সেখান থেকে ব্যাট হাতে পাল্টা লড়াই করছেন শাহবাজ। লাঞ্চ বিরতিতে বাংলার স্কোর ২৮ ওভারে ৭৮/৬। ৪৮ বলে ২৬ রানে ক্রিজে রয়েছেন শাহবাজ। সঙ্গী অভিষেক পোড়েল। ১৭ বলে ৫ রান করে অপরাজিত তিনি।

সৌরাষ্ট্রের বোলারদের মধ্যে সেরা চেতন সাকারিয়া। মাত্র ২৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। ২টি উইকেট জয়দেব উনাদকটের। এক উইকেট চিরাগ জানির।

তবে শাহবাজ একবার প্রায় আউট হয়ে যাচ্ছিলেন। প্রেরক মাঁকড়ের বলে তাঁর খোঁচা সেকেন্ড স্লিপের হাতে যেতেই উৎসব শুরু করে দেন সৌরাষ্ট্রের ক্রিকেটারেরা। আম্পায়ার অবশ্য তৃতীয় আম্পায়ারের সাহায্য নেন। বারবার রিপ্লে দেখেও বোঝা যাচ্ছিল না যে, বল সেকেন্ড স্লিপে দাঁড়ানো ফিল্ডারের হাতে পৌঁছনোর আগে মাটি স্পর্শ করেছিল কি না। শেষ পর্যন্ত শাহবাজকে নট আউট দেন তৃতীয় আম্পায়ার।

সাধারণ মানুষ যাতে খেলা দেখতে আসেন, তার জন্য সকলের প্রবেশ অবাধ করে দিয়েছে সিএবি (CAB)। মাঠে এসে বাংলাকে সমর্থন করার আবেদন জানাচ্ছেন সিএবি কর্তারা। ইডেনের (Eden Gardens) সবুজ পিচে সৌরাষ্ট্রকে (Ben vs Sau) দুমড়ে মুচড়ে রঞ্জি (Ranji Trophy) চ্যাম্পিয়ন হবে বাংলা, ঘুচে যাবে ৩৩ বছরের খরা।

কিন্তু ধাক্কাটা খেতে হল বৃহস্পতিবার প্রথম ঘণ্টার মধ্যেই। টস জিতে বাংলাকে ব্যাট করতে পাঠালেন সৌরাষ্ট্রের অধিনায়ক জয়দেব উনাদকট। আর সবুজ পিচে হাহাকার পড়ে গেল বাংলা শিবিরে। মাত্র ৩৪ রানের মধ্যে ব্যাটিং লাইন আপের অর্দ্ধেকে ড্রেসিংরুমে। ১৩ ওভারে মাত্র ৩৪ রানে ৫ উইকেট হারিয়ে প্রবল চাপে বাংলা। ফিরে গিয়েছেন চলতি মরসুমে বাংলার সেরা ব্যাটার অনুষ্টুপ মজুমদারও। এবং খেলা দেখতে মাঠে আসা সমর্থকরা গ্যালারিতে থিতু হয়ে বসার আগেই দেখলেন, হারের আতঙ্ক জাঁকিয়ে বসেছে বাংলা শিবিরে।

বাংলা শিবির থেকে বলা হচ্ছিল, গতির কড়াইয়ে ফেলা হবে বিপক্ষকে। পেস-অস্ত্রে ঘায়েল করা হবে সৌরাষ্ট্রকে। রাজকোটের মন্থর গতির, লো বাউন্সের উইকেটে খেলে যারা অভ্যস্ত, তাদের পরীক্ষা নেওয়া হবে গতি ও বাউন্সে। যে কারণে সেমিফাইনালে পারফর্ম করেও বাদ পড়তে হয়েছে প্রদীপ্ত প্রামাণিককে। বাঁহাতি স্পিনারের পরিবর্তে খেলছেন মিডিয়াম পেসার আকাশ ঘটক। কিন্তু ম্যাচে দেখা গেল, সবুজ পিচের কৌশল ব্যুমেরাং হয়ে ফালাফালা করে দিল বাংলা শিবিরকেই।

টস জিতে বাংলাকে ব্যাট করতে পাঠিয়েছিলেন সৌরাষ্ট্রের অধিনায়ক জয়দেব উনাদকট। প্রথম ওভারেই বাংলা ইনিংসে ধাক্কা দেন তিনি। ঘড়িতে তখন বাদে ৯.০৬। উনাদকটের বলে শর্ট লেগে ক্যাচ দিয়ে ফেরেন অভিমন্যু ঈশ্বরণ। মাত্র ২৫ মিনিটের মধ্যে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলা। আপাতত শাহবাজ ও অভিষেক বাংলা শিবিরকে বিপন্মুক্ত করতে পারেন কি না, সেটাই দেখার।

আরও পড়ুন: আচমকা ডিগবাজি, টেস্টের ক্রমতালিকায় ভারতকে দুইয়ে নামিয়ে দিল আইসিসি

 

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget