এক্সপ্লোর

ICC Ranking: আচমকা ডিগবাজি, টেস্টের ক্রমতালিকায় ভারতকে দুইয়ে নামিয়ে দিল আইসিসি

ICC: কিন্তু তার কয়েকঘণ্টা পরেই আচমকা ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে নামিয়ে দেওয়া হল ভারতকে। অস্ট্রেলিয়াকে ফের শীর্ষস্থানেই রেখেছে আইসিসি। 

দুবাই: কয়েক ঘণ্টার মধ্যেই ডিগবাজি। নাগপুর টেস্ট জয়ের পর টেস্টের ক্রমতালিকায় শীর্ষে উঠে এসেছিল ভারতীয় দল। আইসিসির তরফেই যে ক্রমতালিকা প্রকাশ করা হয়েছিল, সেখানেই এক নম্বর স্থান দখল করেছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। কিন্তু তার কয়েকঘণ্টা পরেই আচমকা ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে নামিয়ে দেওয়া হল ভারতকে। অস্ট্রেলিয়াকে ফের শীর্ষস্থানেই রেখেছে আইসিসি। 

আইসিসির তরফে জানানো হয়েছে যে কিছু প্রযুক্তিগত সমস্যার জন্যই ক্রমতালিকায় ভারত শীর্ষে পৌঁছে গিয়েছিল। নতুন যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে ১২৫ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। ১২৬ রেটিং নিয়ে তালিকায় শীর্ষে অস্ট্রেলিয়া। যদিও পয়েন্টের নিরিখে অজিরা ৩৬৬৮ পয়েন্ট যেখানে ঝুলিতে পুরেছে, সেখানে ভারত ৩৬৯০ পয়েন্ট ঝুলিতে পুরেছে। তবে এই নিয়ে বিতর্ক দানা বেঁধেছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় জয় হরমনপ্রীতদের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত জয় ছিনিয়ে নিল ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Womens Cricket Team)। ৬ উইকেটে জয় পেল হরমনপ্রীত (Harmanpreet Kaur) বাহিনী। প্রথম ম্যাচে পাকিস্তানকেও হারিয়ে দিয়েছিল ভারত। এদিনের জয়ের সঙ্গে সঙ্গে টানা দ্বিতীয় জয় এবারের টুর্নামেন্টে ছিনিয়ে নিল ভারত। ম্যাচের সেরা হয়েছেন দীপ্তি শর্মা।

মাত্র ১১৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। এদিন একাদশে ফিরেছিলেন স্মৃতি মন্ধানা। কিন্তু বড় ইনিংস খেলতে পারলেন না তিনি এদিন। মাত্র ১০ রান করে ফেরেন তিনি। শেফালি ভার্মা ২৮ রানের ঝোড়ো ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন। আগের ম্যাচে ব্যাট হাতে দুরন্ত ইনিংস খেললেও এদিন মাত্র ১ রান করেই প্যাভিলিয়নে ফেরেন জেমিমা রডরিগেজ।

এরপরই হরমনপ্রীত ও রিচা ঘোষ মিলে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ৪২ বলে ৩৩ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন ভারতীয় দলের ক্যাপ্টেন। তবে রিচা আগের দিনের মতই ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। তিনি ৪৪ রানে অপরাজিত থাকেন। ৩২ বলের ইনিংসে ৫ টি বাউন্ডারি হাঁকান রিচা। শেষ পর্যন্ত ১১ বল বাকি থাকতেই ৪ উইকেট হারিয়ে ম্যাচ জিতে যায় ভারতীয় মহিলা ক্রিকেট দল।

এর আগে, এর আগে এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন স্তেফানি টেলর। এদিন চোট সারিয়ে দলে ফিরলেন স্মৃতি মন্ধানা। ব্যাট করতে নেমে ম্যাচের দ্বিতীয় ওভারেই পূজা ভাস্ত্রাকারের বলে আউট হয়ে প্যাাভিলিয়নে ফেরেন হিলি ম্যাথিউজ। এরপরই স্তেফানি টেলর ও কেম্পবেলে মিলে একটা পার্টনারশিপ গড়ার চেষ্টা করেছিলেন। কিন্তু সেই পার্টনারশিপ ভাঙেন দীপ্তি। পরপর কেম্পবেলে ও টেলরকে প্যাভিলিয়নের রাস্তা দেখান ২৫ বছরের এই অলরাউন্ডার। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ শিবির। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে বোর্ডে মাত্র ১১৮ রানই তুলতে পারে ক্যারিবিয়ানরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Abhishek Sharma: ৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিওAbhishek Sharma
৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিও
IND vs SL: কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
Hardik Pandya: বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget