এক্সপ্লোর

Ranji Trophy: ১০ ফেব্রুয়ারি থেকে শুরু রঞ্জির লিগ পর্ব, ৩০ মে থেকে নক আউট

Ranji Trophy: মার্চের ১৫ তারিখ পর্যন্ত চলবে এই লিগ পর্যায়ের ম্যাচ। এরপর আইপিএল রয়েছে। আইপিএলের পর ফের মে মাসের ৩০ তারিখ থেকে শুরু হয়ে আগামী ২৬ জুন পর্যন্ত চলবে নক আউট পর্বের ম্যাচ।

মুম্বই: আগেই জানানো হয়েছিল যে আসন্ন রঞ্জি ট্রফি ২ ভাগে হতে চলেছে। সেই মতো আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে রঞ্জির প্রথম লেগের ম্যাচগুলো। অর্থাৎ লিগ পর্বের ম্যাচগুলো। মার্চের ১৫ তারিখ পর্যন্ত চলবে এই লিগ পর্যায়ের ম্যাচ। এরপর আইপিএল রয়েছে। আইপিএলের পর ফের মে মাসের ৩০ তারিখ থেকে শুরু হয়ে আগামী ২৬ জুন পর্যন্ত চলবে নক আউট পর্বের ম্যাচ। বৃহস্পতিবার বিবৃতি দিয়ে জানিয়ে দিলেন বিসিসিআই সচিব জয় শাহ।

বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এবারের টুর্নামেন্টে মোট ৬৪টি ম্যাচ খেলা হবে ৬২ দিনে। প্রথম ফেজে মোট ৫৭টি ম্যাচ খেলা হবে। আর দ্বিতীয় পর্বে রয়েছেন ৭টি নক আউট খেলা। সেগুলো হল চারটে কোয়ার্টার ফাইনাল, ২ টো সেমিফাইনাল ও ফাইনাল। এলিট গ্রুপের ম্যাচগুলো খেলা হবে যথাক্রমে রাজকোট, কটক, চেন্নাই, আমদাবাদ, ত্রিবান্দ্রাম, দিল্লি, হরিয়ানা, গুয়াহাটিতে। প্লেট লিগের ম্যাচগুলো খেলা হবে কলকাতায়।

বোর্ড সচিব জয় শাহ (jay shah) এক বিবৃতিতে কিছুদিন আগেই জানিয়েছেন, ''বোর্ডের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এবারের রঞ্জি ট্রফি ২ টো ভাগে আয়োজন করা হবে। প্রথম ভাগে লিগ পর্যায়ের সব ম্যাচ হবে। পরের পর্যায়ে নক আউটের ম্যাচগুলো হবে। ফেব্রুয়ারি-মার্চে প্রথম পর্বের ম্যাচগুলো আয়োজিত হবে। জুনে নক আউটের ম্যাচ হবে।''

ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব তাঁর বিবৃতিতে আরও বলেছিলেন, ''আমার দল গোটা বিষয়টির দিকে নজর রেখেছে। কোভিড পরিস্থিতিতে প্রত্যেক প্লেয়ার ও সাপোর্ট স্টাফ ও গ্রাউন্ডসম্যানদের সুস্থতার দিকে লক্ষ্য রাখাটাও আমাদের দায়িত্ব। রঞ্জি ট্রফি আমাদের দেশের একটি ঐতিহ্যশালী ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট। প্রত্যেক বছর প্রচুর প্রতিভা এই টুর্নামেন্টে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পায়। তাই কোনোভাবেই এই টুর্নামেন্টকে আমরা উপেক্ষা করতে পারি না। সুস্থভাবে এই টুর্নামেন্ট আয়োজন করার জন্য় যা যা পদক্ষেপ নেওয়ার সব নেওয়া হবে।''

 

 

সেরা শিরোনাম

India vs New Zealand Live: প্রত্যাঘাত ভারতের, ২২ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ৮৩/৪, ম্যাচের লাইভ আপডেট
প্রত্যাঘাত ভারতের, ২২ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ৮৩/৪, ম্যাচের লাইভ আপডেট
Suryakumar Yadav: সিএসকে তো কী! কার জার্সি দেখতে হবে তো! কলকাতায় ভক্তের আব্দার মেটালেন বিশ্বকাপজয়ী অধিনায়ক
সিএসকে তো কী! কার জার্সি দেখতে হবে তো! কলকাতায় ভক্তের আব্দার মেটালেন বিশ্বকাপজয়ী অধিনায়ক
India vs New Zealand ODI: ফের ব্য়াটিং বিপর্যয়, ২০৯ রানে শেষ ভারতের ইনিংস, নাটকীয় কিছু অপেক্ষা করে রয়েছে?
ফের ব্য়াটিং বিপর্যয়, ২০৯ রানে শেষ ভারতের ইনিংস, নাটকীয় কিছু অপেক্ষা করে রয়েছে?
Bengal Cricket: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Bengal Cricket: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Embed widget