এক্সপ্লোর

Ravindra Jadeja: সিএসকের সঙ্গে সম্পর্কে চিড়? সোশ্যাল পোস্ট মুছে জল্পনা বাড়ালেন জাডেজা

Ravindra Jadeja-CSK spat: জাডেজা নিজের সোশ্যাল মিডিয়ায় ২০২১ ও ২০২২ সালে সিএসকে সংক্রান্ত যে সমস্ত পোস্ট করেছিলেন, তা সব মুছে দিয়েছেন।

চেন্নাই : গত বছর আইপিএল (IPL) শেষের পর থেকেই চেন্নাই সুপার কিংসে (Chennai Super kings) রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন ধরনের জল্পনা শোনা যাচ্ছিল। সিএসকের প্রাক্তন অধিনায়ক নাকি দল ছাড়তে পারেন, এমন খবর ছড়াচ্ছিল। সেই সময়ে কোনওরকমে এই জল্পনা ধামাচাপা দিয়ে দিলেও, ফের একবার জাডেজার সিএসকের ছাড়ার জল্পনা ঘিরে উত্তাল ক্রিকেটবিশ্ব।

সিএসকে ঘিরে পোস্ট মুছে দেন জাডেজা

জাডেজা নিজের সোশ্যাল মিডিয়ায় ২০২১ ও ২০২২ সালে সিএসকে সংক্রান্ত যে সমস্ত পোস্ট করেছিলেন, তা সব মুছে দিয়েছেন। এর আগে আরেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সিএসকেকে আনফলো করা নিয়ে তাঁর দল জোর জল্পনা উঠেছিল। এবার এই কাণ্ডের ফলে জাডেজা এবং সিএসকের মধ্যেকার সম্পর্কের ফাটল আরও স্পষ্ট হয়ে উঠেছে বলেই মনে করছেন নেটিজেনরা। এক নেটিজেন সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘জাডেজা এই বছর (মহেন্দ্র সিংহ) ধোনির (Mahendra Singh Dhoni) জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাননি। উনি কিন্তু প্রতি বছর ধোনিকে শুভেচ্ছা জানান। ও নিজের ইন্সটাগ্রাম থেকেও সিএসকেকে নিয়ে সমস্ত পোস্ট ডিলিট করে দিয়েছে। কিছু তো সমস্যা হয়েছে বটেই।’

Jadeja didn't wish Dhoni on his birthday this year. ( He does it every year ).
He has also deleted all his CSK related posts on Instagram .
Something is definitely not right.

— ` (@FourOverthrows) July 8, 2022

">

আবার আরেক নেটিজেন তথা সিএসকে সমর্থক জাডেজাকে অন্তত আরেক মরশুম সমর্থকদের কথা ভেবে সিএসকের হলুদ জার্সি পরেই মাঠে নামার আকুতি জানিয়েছেন। ‘অন্তত আরেকবার (সিএসকের হয়ে মাঠে নামুন)? যে সকল সমর্থকরা আপনাকে এত ভালবাসা দিয়েছে, তাদের কথা ভেবে।’ অনুরোধ সমর্থকের। জাডেজা শেষমেশ আদৌ আর সিএসকের জার্সিতে মাঠে নামবেন কিনা, সেটা সময়ই বলবে। তবে তিনি যে আর সিএসকের অধিনায়ক হবেন না সেটা প্রায় পাকা।

সিএসকে অধিনায়ক হিসাবে ব্যর্থ জাডেজা

মহেন্দ্র সিংহ ধোনির থেকে অধিনায়কত্বের দায়িত্ব কাঁধে নিয়ে জাডেজার ব্যক্তিগত পারফরম্যান্স তো পড়ে গিয়েছিলই, দলের পারফরম্যান্সও একেবারে তলানিতে ঠেকেছিল। মাঝ মরশুমেই সিএসকের অধিনায়কত্বের দায়িত্ব আবার ধোনিকেই ফিরিয়ে দেওয়া হয়। পাঁজরের চোট মরশুমের শেষের দিকটা খেলতে পারেননি জাডেজা। তাই আর ইয়েলো ব্রিগেডের হয়ে ‘স্যার’ মাঠে নামতে না পারলে, এক হতাশাজনক মরশুম দিয়েই শেষ হবে তাঁর বর্ণময় সিএসকে কেরিয়ার।

আরও পড়ুন: ফিটনেসই সাফল্যের চাবিকাঠি, ম্যাচ সেরা হয়ে রহস্য ফাঁস করলেন হার্দিক

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget