এক্সপ্লোর

Karim Benzema Tests Positive: করোনা আক্রান্ত হলেন রিয়াল মাদ্রিদ তারকা করিম বেঞ্জেমা

ফ্রান্সের তারকা স্ট্রাইকার করিম বেঞ্জেমার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। শুক্রবারই বেঞ্জেমার ক্লাব রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে ট্যুইটারে এই বিষয়ে জানানো হয়েছে। বেঞ্জেমাকে আপাতত আইসোলেশনে থাকতে হবে।

মাদ্রিদ: করোনা আক্রান্ত হলেন করিম বেঞ্জেমা। ফ্রান্সের এই তারকা স্ট্রাইকারের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। শুক্রবারই বেঞ্জেমার ক্লাব রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে ট্যুইটারে এই বিষয়ে জানানো হয়েছে। ৩৩ বছরের এই স্ট্রাইকারকে আপাতত আইসোলেশনে থাকতে হবে। যতদিন না পর্যন্ত তাঁর রিপোর্ট ফের নেগেটিভ আসে, ততদিন পর্যন্ত আইসোলেশনেই থাকতে হবে ফরাসি স্ট্রাইকারকে। আর তারপরই ক্লাবের হয়ে অনুশীলনে ফিরতে পারবেন বেঞ্জেমা। উল্লেখ্য, এরমধ্যেই রিয়াল মাদ্রিদ শিবিরে ফেরার কথা ছিল বেঞ্জেমার। কিন্তু করোনার জন্য আপাতত আইসোলেশনে চলে যেতে হচ্ছে তাঁকে।

কিছুদিন আগেই ইউরো কাপে ফ্রান্সের জার্সিতে খেলতে দেখা গিয়েছিল এই স্ট্রাইকারকে। তবে ফ্রান্সের জার্সিতে ইউরো কাপ জিততে পারেনি বেঞ্জেমার দল।

রিয়াল মাদ্রিদের জার্সিতে এই মুহূর্তে দলের অন্যতম অভিজ্ঞ ফুটবলার হলেন বেঞ্জেমা। এমনকী কার্লো আনসেলোত্তির কোচিংয়ে রিয়ালের তুরুপের তাসও বলা হয় তাঁকে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুভেন্তাসে চলে যাওয়ার পর স্ট্রাইকিং লাইনে বেঞ্জেমাই মূল মুখ রিয়ালের। নতুন মরসুম নিয়ে প্রস্তুতি শুরু করার আগেই যদিও করোনা বাধা হয়ে দাঁড়াল বেঞ্জেমার জন্য।

রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে এক বিবৃতিতে বেঞ্জেমার কোভিড পজিটিভ হওয়ার খবর দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে যে, করোনা নেগেটিভ রিপোর্ট না আসা পর্যন্ত আনসেলোত্তির স্কোয়াডে যোগ দিতে পারছেন না বেঞ্জমা। ইউরো শেষ হওয়ার পর দীর্ঘদিন পরিবারের সঙ্গে সময় কাটিয়েছিলেন বেঞ্জেমা। কিছুদিন বিশ্রাম নিয়েই ফিরতে চেয়েছিলেন ফের ফুটবল মাঠে। তার জন্যই রিয়াল শিবিরে যোগ দেননি তিনি। ইউরোতে ফ্রান্স এবার শেষ ষোলো থেকেই ছিটকে গিয়েছিল। কিন্তু টুর্নামেন্টে বেঞ্জেমা নিজে ছিলেন ভাল ফর্মে। টুর্নামেন্টে মোট ৪টি গোল করেন ফরাসি স্ট্রাইকার। 

অন্যদিকে প্রস্তুতি শুরু করছে রিয়াম মাদ্রিদ। দ্বিতীয়বারের জন্য কার্লো আনসেলোত্তি লস ব্ল্যাঙ্কোসদের কোচ হয়ে ফিরে এসেছেন। এর আগে ২০১৩-২০১৫ সাল পর্যন্ত রিয়ালের কোচ হিসেবে দেখা গিয়েছে আনসেলোত্তিকে। রিয়াল মাদ্রিদের লা লিগায় নতুন মরসুম শুরু হচ্ছে আগামী ১৪ অগাস্ট থেকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Donald Trump: নিজের দেশেই নিষিদ্ধ হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প! বৈপ্লবিক সিদ্ধান্ত নেওয়ার চিন্তাভাবনা শুরু
নিজের দেশেই নিষিদ্ধ হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প! বৈপ্লবিক সিদ্ধান্ত নেওয়ার চিন্তাভাবনা শুরু
Suryakumar Yadav: আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ বছর পূর্ণ, সোশ্যাল মিডিয়ায় চমক দিলেন সূর্যকুমার
আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ বছর পূর্ণ, সোশ্যাল মিডিয়ায় চমক দিলেন সূর্যকুমার
Litton Das: চ্যারিটি করতে মাঠে নামিনি, বন্ধু পাকিস্তানের জ্বালা বাড়িয়ে বললেন বাংলাদেশের তারকা ক্রিকেটার
চ্যারিটি করতে মাঠে নামিনি, বন্ধু পাকিস্তানের জ্বালা বাড়িয়ে বললেন বাংলাদেশের তারকা ক্রিকেটার
KKR Jersey: আইপিএলের আগে চমক কেকেআরের, কেমন হল শাহরুখ খানের দলের নতুন জার্সি?
আইপিএলের আগে চমক কেকেআরের, কেমন হল শাহরুখ খানের দলের নতুন জার্সি?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ২: আজ ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা, থিম দক্ষিণেশ্বর |
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ১: রাষ্ট্রপতির সফর ঘিরে আরও চরমে কেন্দ্র-রাজ্য সংঘাত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১২.০৩.২৬) : হেঁসেলে জ্বালানির জ্বালা ! মিড-ডে মিলে শুধুই খিচুড়ি!
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.০৩.২০২৬) পর্ব ২: হরমুজে আদৌ ছাড় ভারতীয় জাহাজকে? উত্তর দিল না বিদেশ মন্ত্রক | গ্যাসের আকালে হয়রানি সর্বত্র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
Smartphone Emergency Feature : বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
Embed widget