এক্সপ্লোর

চ্যাম্পিয়ন্স লিগের বিস্ফোরক ফাইনালে বাজিমাত রিয়াল মাদ্রিদের

মিলান: চ্যাম্পিয়ন্স লিগের বিস্ফোরক ফাইনালে বাজিমাত রিয়াল মাদ্রিদের। টাইব্রেকারে অ্যাটলেটিকোকে হারিয়ে ফের ইউরোপ সেরা ক্লাব রিয়েল। এই নিয়ে ১১ বার চ্যাম্পিয়ন্স লিগ জয় রিয়েলের। এদিন ম্যাচের শুরু থেকেই রিয়েলের সহজাত পাস-ফুটবল। অ্যাটলেটিকোর দুর্ভেদ্য দেওয়ালের ফাঁক-ফোকর দিয়ে ঢুকে পড়া ঝটিতি আক্রমণ। সিমিওনে জোড়া মার্কারে রোনাল্ডোকে বোতলবন্দি করার চেষ্টা করলেও ভয়ঙ্কর হয়ে ওঠেন বেল। বক্সের কাছে বেলকে কড়া ট্যাকল করায় ফ্রি-কিক পায় রিয়েল মাদ্রিদ। সেই সেটপিস থেকে নিশ্চিত গোল বাঁচান অ্যাটলেটিকো গোলকিপার ওবলাক। তবে সাফল্য এল ১৫ মিনিটর মাথায়। ক্রুজের ফ্রি-কিক থেকে বেলের দুরন্ত হেডারে ভাসিয়ে দেওয়া বল জালে জড়িয়ে দেয় ক্যাপ্টেন রামোস। এরপর বল-পজেশন বাড়িয়ে খেলার গতি কিছুটা কমানোর চেষ্টা করে জিদানের ছেলেরা। তখনই আক্রমণে উঠতে থাকে সিমিওনে ব্রিগেড। দ্বিতীয়ার্ধের শুরুতেই নাটক। পেনাল্টি বক্সের মধ্যেই তোরেসকে কড়া ট্যাকল করে বসেন পেপে। পেনাল্টি পায় অ্যাটলেটিকো। কিন্তু, সমর্থকদের যাবতীয় আশায় জল ঢেলে পেনাল্টি মিস করেন গ্রিজম্যান। বারপোস্টে লেগে ফিরে আসে তার শট। এরপরই ডিফেন্সের খোলস ছেড়ে আক্রমণে ঝাঁপায় সিমিওনে অ্যান্ড কোম্পানি। বিপজ্জনক হয়ে ওঠেন কোকে, গ্রিজম্যানরা। সুফল মিলল শেষ পর্যন্ত। ৭৯ মিনিটের মাথায়। সমতা ফেরালেন কারাস্কো। অন্যদিকে, এদিন নিজের ছায়ারও ধারেকাছে পৌঁছতে পারেননি সি আর সেভেন। পুরোপুরি ফিটও মনে হয়নি তাঁকে। 9০ মিনিট পর্যন্ত খেলার ফলাফল ১-১ হওয়ায় ম্যাচ গড়ায় এক্সট্রা টাইম পর্যন্ত। কিন্তু, এক্সট্রা টাইমেও হল না লক্ষ্যভেদ। অগত্যা টাইব্রেকারই হয়ে দাঁড়াল ফাইনালের নিয়তি। নার্ভ ধরে রেখে টাইব্রেকারে নিখুঁত স্কোরিং বেল-রোনাল্ডোদের। ৫-৩ এ জয় রিয়েলের। দলের হয়ে জয়সূচক গোল রোনাল্ডোর।

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: ২৮ বলে সেঞ্চুরি, ৫২ বলে বিধ্বংসী দ্বিশতরান, লিস্ট এ ক্রিকেটে সব রেকর্ড ভেঙে দিল বৈভব
২৮ বলে সেঞ্চুরি, ৫২ বলে বিধ্বংসী দ্বিশতরান, লিস্ট এ ক্রিকেটে সব রেকর্ড ভেঙে দিল বৈভব
IND vs PAK: মধুর প্রতিশোধের সুযোগ থাকবে তিলকদের সামনে, ফের পাকিস্তানের বিরুদ্ধে নামতে পারে ভারত
মধুর প্রতিশোধের সুযোগ থাকবে তিলকদের সামনে, ফের পাকিস্তানের বিরুদ্ধে নামতে পারে ভারত
ICC: আইপিএলের পথেই কি হাঁটতে চলেছে ICC? আসতে পারে বড় এক পরিবর্তন
আইপিএলের পথেই কি হাঁটতে চলেছে ICC? আসতে পারে বড় এক পরিবর্তন
Prithvi Shaw-Yograj Singh: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি, যোগরাজ সিংহের সমালোচনার পরেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পৃথ্বী শ
আইনি পদক্ষেপের হুঁশিয়ারি, যোগরাজ সিংহের সমালোচনার পরেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পৃথ্বী শ

ভিডিও

Sundarban Tiger Sighting | সুন্দরবনের পিরখালি জঙ্গলে বাঘের বিরল দৃশ্য ক্যামেরাবন্দি | ABP Ananda
Sheikh Hasina News |
Kunal Ghosh on SIR |
CJP News | লন্ডনের বিমানে উঠতে দেওয়া হয়নি, ভিডিও পোস্ট করে দাবি সৌরভের
SC on SIR | সুপ্রিম কোর্টে রাজ্যের SIR নিয়ে শুনানি। নাম তোলার জন্য যাঁরা আবেদন করেছেন তাঁদের মামলা আলাদা রাখতে নির্বাচন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget