এক্সপ্লোর

পাকিস্তানের বিরুদ্ধে ৩ উইকেটে ৪৪৪, একদিনের ক্রিকেটে বিশ্ব রেকর্ড ইংল্যান্ডের

নটিংহ্যাম: শ্রীলঙ্কার দশ বছরের রেকর্ড ভেঙে একদিনের  ক্রিকেটে সর্বোচ্চ স্কোরের বিশ্বরেকর্ড গড়ল ইংল্যান্ড। ট্রেন্টব্রিজে পাকিস্তানের বিরুদ্ধে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেটে ৪৪৪ রান তুলে শ্রীলঙ্কার ১০ বছর আগে গড়া রেকর্ড ভেঙে দিল ইংল্যান্ড। ২০০৬-এ নেদারল্যান্ডসের বিরুদ্ধে শ্রীলঙ্কার ৪৪৩-৯ এত দিন সর্বোচ্চ ওয়ান ডে স্কোর ছিল। এ দিন পাকিস্তানের বিরুদ্ধে নটিংহ্যামে তৃতীয় ওয়ান ডে-তে তা  ভেঙে দিল ইংল্যান্ড। দুটি টেস্ট খেলিয়ে দেশের মধ্যে একদিনের ক্রিকেটে এটাই সর্বোচ্চ স্কোর। গত বছর জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২ উইকেটে ৪৩৯ রান এক্ষেত্রে এতদিন ছিল সর্বোচ্চ। ইংল্যান্ডের এই পাহাড়প্রমাণ রানে সবচেয়ে বড় অবদান অ্যালেক্স হেলসের। ইংরেজ ওপেনার এ দিন ১২২ বলে ১৭১ করেন। যার মধ্যে রয়েছে ২২ চার এবং ৪ ছয়। ফর্মে ছিলেন ইংল্যান্ডের মিডল অর্ডারের তিন ব্যাট জো রুট, ইয়ন মর্গ্যান এবং জস বাটলারও। তিন নম্বরে নেমে ৮৬ বলে ৮৫ করেন রুট। অধিনায়ক মর্গ্যান ২৭ বলে ৫৭ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। বিধ্বংসী ইনিংস খেলেন বাটলার (৫১ বলে ৯০ অপরাজিত)। তাঁর ইনিংসে রয়েছে ৭টা করে বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি।ইংল্যান্ডের হয়ে একদিনের ক্রিকেটে দ্রুততম ২২ বলে অর্ধশতরানও করেন তিনি। এই চার ব্যাটসম্যান গুঁড়িয়ে দেন পাকিস্তানের শক্তিশালী বোলিংকে। সবচেয়ে খারাপ অবস্থা বাঁ-হাতি পেসার ওয়াহাব রিয়াজের (১০ ওভারে ১১০)। আজহার আলি এক ওভার বল করতে এসে ২০ রান দিয়ে যান। মহম্মদ আমেরকেও রেয়াত করেননি ইংরেজ ব্যাটসম্যানরা। তিনি দশ ওভারে ৭২ দিয়েছেন। দেশকে বিশ্বরেকর্ডের দিকে এগনোর পথে নিজেও রেকর্ড করলেন হেলস। তাঁর ১৭১ ইংল্যান্ডের সর্বোচ্চ ব্যক্তিগত ওয়ান ডে স্কোর। তেইশ বছর ধরে যে রেকর্ড ছিল রবিন স্মিথের (১৬৭ নট আউট)। জবাবে ব্যাট করতে নেমে ২৭৫ রানে অল আউইট হয়ে যায় পাকিস্তান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Italy National Football Team: উদ্যোগী মালদিনি, গুয়ার্দিওলা প্রত্যাখান করার পর ইতালির কোচ হতে পারেন এই বিশ্বকাপজয়ী
উদ্যোগী মালদিনি, গুয়ার্দিওলা প্রত্যাখান করার পর ইতালির কোচ হতে পারেন এই বিশ্বকাপজয়ী
WI vs PAK: পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ থেকে আচমকা সরে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজ়ের পেসার, কোচ কী বললেন?
পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ থেকে আচমকা সরে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজ়ের পেসার, কোচ কী বললেন?
France Football Team: ২৮ জুলাই আসতে পারে বড় খবর, এমবাপেদের নতুন কোচ হিসাবে দায়িত্বে কিংবদন্তি!
২৮ জুলাই আসতে পারে বড় খবর, এমবাপেদের নতুন কোচ হিসাবে দায়িত্বে কিংবদন্তি!
Harbhajan On Sonam Wanghchuk: অনশন ভেঙেছেন দেখে... AAP ছেড়ে এখন BJP-তে, ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন হরভজন
অনশন ভেঙেছেন দেখে... AAP ছেড়ে এখন BJP-তে, ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন হরভজন

ভিডিও

Gobordanga News: ধৃত ভূগোলের অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ
CJP Protest: বাম ও SUCI-এর ছাত্র সংগঠন, যাদের কলেজে অস্তিত্ব নেই, আন্দোলনে ঢুকে পড়ে : মুখ্যমন্ত্রী
NEET Paper: NEET প্রশ্নফাঁসে আন্দোলনের মধ্যেই তাৎপর্যপূর্ণ মন্তব্য মোহন ভাগবতের
Suvendu Adhikari:
Suvendu Adhikari : 'ধর্মতলাকাণ্ডে দায়ের মামলাগুলিতে গুন্ডাদমন আইন প্রয়োগ', জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget