এক্সপ্লোর

Rishabh Pant Home search: দিল্লিতে বাড়ি খুঁজছেন ঋষভ পন্থ, টুইটারে পরামর্শ চাইলেন, ফ্যানেরা আনলেন মজার সব আইডিয়া

ঋষভের টুইটের পরেই ফলোয়ারদের জবাব আর পরামর্শের বন্যা বয়ে যায় তাঁর টুইটার পেজে।

  নয়াদিল্লি: গাব্বায় ভারতের ঐতিহাসিক সিরিজ জয়ে বড় ভূমিকা নিয়েছেন তিনি। এবার ঋষভ পন্থ ব্যস্ত হয়ে পড়েছেন নতুন বাড়ি খুঁজতে। কোথায় বাড়ি কেনা যায় তা নিয়ে টুইটারে পরামর্শ চেয়েছেন ঋষভ। তক্ষুনি ফ্যানেরা হাজির করেছেন একের পর এক মারাত্মক আইডিয়া। উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ এখন দিল্লিতে, ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের আগে বাড়ির লোকের সঙ্গে সময় কাটাচ্ছেন। আজ টুইটারে তিনি ফলোয়ারদের জানান, অস্ট্রেলিয়া সিরিজ সেরে দেশে ফেরার পর থেকেই বাড়ির লোক বারবার বলছে নতুন বাড়ি কিনতে। তাঁর প্রশ্ন, বাড়ি কেনার পক্ষে গুরুগ্রাম ভাল জায়গা? আর কোনও কিছু মাথায় এলে জানাও। দেখুন তাঁর টুইট ঋষভের টুইটের পরেই ফলোয়ারদের জবাব আর পরামর্শের বন্যা বয়ে যায় তাঁর টুইটার পেজে। অনেকেই ভেবে চিন্তে সুপরামর্শ দেন। আবার কেউ কেউ এমন জবাব দেন যাতে হাসিতে ফেটে পড়ে সোশ্যাল মিডিয়া। দেখুন এমনই কিছু জবাব ‘ভাই, আইপিএলে গুরগাঁও গোরিলাস টিম বানানোর প্ল্যান করছ?’ ‘যোধপুরে নিয়ে নাও। সলমন ভাইয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ হতে থাকবে।’ পরামর্শ দিয়েছেন আর একজন। ‘গ্রেটার নয়ডা চলে আয় ভাই। সস্তা পড়বে, আর এয়ারপোর্টও হয়ে যাচ্ছে।’ ‘গুরগাঁও ঠিক আছে। পাশেই আমার বাড়ি, মাঝে সাঝে বিয়ার টিয়ার খাওয়া যাবে।’ ‘পূজারা ভাইয়ের পাশে নিয়ে নাও। একটা দেওয়াল কম বানাতে হবে।’ সদ্য সমাপ্ত বর্ডার গাওস্কর ট্রফিতে ২৩ বছরের ঋষভ পন্থের অসামান্য পারফরম্যান্স প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের সিরিজ জয়ে বড় ভূমিকা নেয়। ৫ ইনিংসে ২৭৪ রান করেন ঋষভ, সঙ্গে ব্রিলিয়ান্ট অ্যাভারেজ ৬৮.৫০। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তিনি করেন ৯৭ আর ব্রিসবেনে ৮৭ নট আউট। সেখানে জয়ের বাউন্ডারিও আসে তাঁর ব্যাট থেকে। এই পারফরম্যান্সের জেরে ঋষভ এখন আইসিসি টেস্ট ব্যাটিংয়ে তাঁর কেরিয়ার সেরা র‌্যাঙ্ক করেছেন। আইসিসি তালিকায়এখন ১৩ নম্বরে উঠে এসেছেন তিনি।

সেরা শিরোনাম

Leandro Paredes: বিশ্বকাপ ফাইনালের মঞ্চে স্পেনের ফুটবলারের গায়ে হাত তুলেছিলেন, ১০ ম্য়াচ নির্বাসিত পারদেস
বিশ্বকাপ ফাইনালের মঞ্চে স্পেনের ফুটবলারের গায়ে হাত তুলেছিলেন, ১০ ম্য়াচ নির্বাসিত পারদেস
Neeraj Chopra: মরশুমে নিজের সেরা থ্রো নীরজের, তবুও ডায়মন্ড লিগে ভাগ্যে এল রুপোই
মরশুমে নিজের সেরা থ্রো নীরজের, তবুও ডায়মন্ড লিগে ভাগ্যে এল রুপোই
India vs Sri Lanka: নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি

ভিডিও

Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda
Malda Medical New : মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইঁদুরের উৎপাত! ক্ষুব্ধ বিজেপি নেত্রী | ABP
Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget