এক্সপ্লোর

ঋষভ পন্থকে পরিণত হওয়ার সুযোগ দেওয়া উচিত, মত লারার

ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেনও পন্থের পাশে দাঁড়িয়েছেন।

নয়াদিল্লি: খারাপ পারফরম্যান্সের জন্য সমালোচনার মুখে পড়া ঋষভ পন্থের পাশে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী ব্রায়ান লারা। একটি অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘ঋষভ পন্থ আন্তর্জাতিক ক্রিকেট খেলা শুরু করার পর নিয়ে উৎসাহ তৈরি হয়। ওর মধ্যে আগ্রাসন ছিল। ভারতের মানুষ চাইছিলেন, কেউ একজন মহেন্দ্র সিংহ ধোনির বিকল্প হয়ে উঠুক। তবে পন্থ অন্য ধরনের খেলোয়াড়। আর আট-নয় মাস পরেই টি-২০ বিশ্বকাপ। ফলে এই সময়টা গুরুত্বপূর্ণ। বিশ্বকাপে ভারতীয় দলে হয়তো অন্য কোনও উইকেটরক্ষককে সুযোগ দেওয়া হতে পারে। তবে ঋষভ পন্থের উপর মাত্রাতিরিক্ত চাপ দেওয়া উচিত নয়।’ গতকালের ম্যাচে এভিন লিউইসের ক্যাচ মিস করার পর দর্শকদের ব্যঙ্গ শুনতে হয় পন্থকে। তবে ভারতের অধিনায়ক বিরাট কোহলি এই তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যানের পাশে দাঁড়িয়েছেন। এ প্রসঙ্গে লারা বলেছেন, ‘পন্থকে সমর্থনের বিষয়ে আমি অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে একমত। কারণ, এই ভারতীয় দল অত্যন্ত সফল। ৩০ বছর আগের ওয়েস্ট ইন্ডিজ দলের কথা আমার মনে আছে। সেই সময় আমাদের দলে এমন কয়েকজন ছিল, যারা ভাল পারফরম্যান্স দেখাতে পারছিল না। কিন্তু তাদেরও দলে রাখা হয়েছিল, কারণ দল খুব ভাল খেলছিল। কেউ গাস লোগি বা কার্ল হুপারের নাম শোনেনি, কারণ ওরা ভাল পারফরম্যান্স দেখাতে পারছিল না। তা সত্ত্বেও ওদের পরিণত হওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। আমার মনে হয়, ঋষভ পন্থকেও পরিণত হওয়ার সুযোগ দেওয়া উচিত।’ ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেনও পন্থের পাশে দাঁড়িয়ে বলেছেন, ‘ঋষভ পন্থের বয়স মাত্র ২১ বছর। তবে ও কিছু ভুল করলেও, দল এবং বিরাট ওর পাশে আছে। এই মুহূর্তে ভারতীয় দলে নেই (মহেন্দ্র সিংহ) ধোনি। তাই আশা করি পন্থ অনেকদূর যাবে। ও নিশ্চয়ই নিজের পারফরম্যান্স খতিয়ে দেখবে এবং ভুল শুধরে নেবে।’

সেরা শিরোনাম

IND vs WI: 'হোমগ্রাউন্ড'-এ নজরে অভিষেক, কেমন হবে হায়দরাবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজ় ম্য়াচের ২২ গজ?
'হোমগ্রাউন্ড'-এ নজরে অভিষেক, কেমন হবে হায়দরাবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজ় ম্য়াচের ২২ গজ?
IND vs SL: নয়াদিল্লি থেকে সরছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ? জোর জল্পনা নিয়ে মুখ খুলল বোর্ড
নয়াদিল্লি থেকে সরছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ? জোর জল্পনা নিয়ে মুখ খুলল বোর্ড
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Embed widget