এক্সপ্লোর

Rohan Bopanna: প্রবীণতম ভারতীয় টেনিস তারকা হিসেবে ইন্ডিয়ান ওয়েলস চ্যাম্পিয়ন রোহন বোপান্না

Rohan Bopanna update: তাঁর অজি পার্টনার ম্যাট এবডেন। রোহনের বয়স এই মুহূর্তে ৪৩। আর ভারতের প্রবীণতম টেনিস তারকা হিসেবে খেতাব জিতলেন তিনি। 

নয়াদিল্লি: ইন্ডিয়ান ওয়েলস চ্যাম্পিয়ন হলেন রোহন বোপান্না (Rohan Bopanna)। যুক্তরাষ্ট্রে আয়োজিত পারিবাস ওপেনে পুরুষদের ডাবলসে খেতাব জিতলেন রোহন বোপান্না ও তাঁর অজি পার্টনার ম্যাট এবডেন। রোহনের বয়স এই মুহূর্তে ৪৩। আর ভারতের প্রবীণতম টেনিস তারকা হিসেবে খেতাব জিতলেন তিনি। 

শীর্ষ বাছাই নেদারল্যান্ডস ও ব্রিটেনের জুটিকে ৬-৩, ২-৬, ১০-৮ ব্যবধানে হারায় বোপান্নারা। নিজের কেরিয়ারের ১০০০ তম এটিপি ফাইনাল খেলতে নেমেছিলেন বোপান্না। তিনি বলেন, ''এটা সত্যিই আমার জন্য দারুণ একটা মুহূর্ত। আমি দীর্ঘদিন ধরে টেনিস খেলছি। এখানে অনেক দিন ধরে আসছি। অনেকদিন ধরে দেখে আসছি তরুণ টেনিস তারকাদের।''

ভারত জয় করে শহরে ফিরল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) দল। গোয়ার ফতোরদা স্টেডিয়ামে আইএসএল ফাইনালে (ISL Final) বেঙ্গালুরু এফসিকে পেনাল্টি শ্যুট আউটে হারায় সবুজ মেরুন।

বাঁধভাঙা উচ্ছ্বাস

আইএসএল জয়ের পর বিশাল কায়েথ, প্রীতম কোটালরা বিমানবন্দরে নামতেই বাঁধভাঙা উল্লাসে ভাসলেন মোহনবাগান সমর্থকরা। গোটা মরসুম জুড়েই অনবদ্য পারফর্ম করে নজর কেড়েছেন সবুজ মেরুন গোলরক্ষক বিশাল কায়েথ। ফাইনালেও ফের গোলকিপার হাত ধরে এল জয়। পেনাল্টি শ্যুট আউটে একটি অনবদ্য সেভ করেন বিশাল। ম্যাচ জুড়েও তাঁর পারফরম্যান্স ছিল নজরকাড়া। বিশালের সেভ ছাড়াও পাবলো পেরেজ একটি শট গোলের তেকাঠির মধ্যেই রাখতে পারেননি। ফলে টাইব্রেকারে ৪-৩-এ বেঙ্গালুরুকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় এটিকে মোহনবাগান।

প্রসঙ্গত, আইএসএলে প্রথম খেতাব জয়ের পরেই আগামী মরসুম থেকে এটিকে মোহনাবাগানের নাম বদলের কথা ঘোষণা করেন সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। পরের মরসুম থেকে আর এটিকে মোহনবাগান নামে আইএসএলে খেলবে না সবুজ মেরুন। দলের নতুন নাম হল 'মোহনবাগান সুপার জায়ান্টস'। এটিকে মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর মাঠে দাঁড়িয়ে গোয়েঙ্কা বললেন, 'আমরা বিষয়টা আগেই ভেবে রেখেছিলাম। ঘোষণার জন্য অপেক্ষা করেছিলাম। আমাদের মনে হয় চ্যাম্পিয়ন হওয়ার মতো সময় আর পাওয়া যাবে না। এটাই সেরা সময়।'

মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা

কলকাতার ক্লাবের জয়ের পর নিজের সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও (Mamata Banerjee)। তিনি লেখেন, 'আইএসএল ফাইনালে এই অনবদ্য পারফরম্যান্সের জন্য এটিকে মোহনবাগানকে অনেক অনেক অভিনন্দন। তোমাদের কঠোর পরিশ্রম, ফুটবলের প্রতি ভালবাসা এবং দায়বদ্ধতার প্রশংসনীয়, তোমরা আরও উন্নতি করবে। ভবিষ্যতের সকল ম্যাচের জন্য আমার তরফে অনেক শুভেচ্ছা রইল।'

 
 
 

সেরা শিরোনাম

IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
India Vs New Zealand: প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
India Vs New Zealand Live: প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget