এক্সপ্লোর

লাসিথ মালিঙ্গাকে অভিনন্দন সচিন, রোহিত ও বুমরাহর

গতকাল শুক্রবার একদিনের ক্রিকেট থেকে অবসর নিলেন শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গা। কেরিয়ারের শেষ একদিনের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে একেবারে শেষ বলে উইকেট নিলেন তিনি। কেরিয়ারের শেষ আন্তর্জাতিক একদিনের ম্যাচে বল হাতে দলের জয়ের অন্যতম কারিগর ছিলেন তিনি। ৩৮ রানে দখল করেন ৩ উইকেট। শ্রীলঙ্কা ৯১ রানে জয়ী হয়। ২০০৪-এ সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে একদিনের ক্রিকেটে অভিষেকের পর শেষ ম্যাচ পর্যন্ত ২১৯ ইনিংসে তাঁর উইকেট সংখ্যা ৩৩৫।

নয়াদিল্লি: গতকাল শুক্রবার একদিনের ক্রিকেট থেকে অবসর নিলেন শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গা। কেরিয়ারের শেষ একদিনের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে একেবারে শেষ বলে উইকেট নিলেন তিনি। কেরিয়ারের শেষ আন্তর্জাতিক একদিনের ম্যাচে বল হাতে দলের জয়ের অন্যতম কারিগর ছিলেন তিনি। ৩৮ রানে দখল করেন ৩ উইকেট। শ্রীলঙ্কা ৯১ রানে জয়ী হয়। ২০০৪-এ সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে একদিনের ক্রিকেটে অভিষেকের পর শেষ ম্যাচ পর্যন্ত ২১৯ ইনিংসে তাঁর উইকেট সংখ্যা ৩৩৫। আগামী বছর অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপে খেলার দিকে তাকিয়ে রয়েছেন মালিঙ্গা। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডও জানিয়েছে, টি ২০ স্কোয়াডে মালিঙ্গাকে পাওয়া যাবে। অন্যদিকে, আইপিএলের দল মুম্বই ইন্ডিয়ান্সের সহ খেলোয়াড়রা একদিনের ক্রিকেট থেকে অবসরের জন্য মালিঙ্গাকে অভিনন্দন জানিয়েছেন। রোহিত শর্মা, জসপ্রিত বুমরাহর পাশাপাশি সচিন তেন্ডুলকরও বর্ণময় একদিনের ক্রিকেট কেরিয়ারের জন্য মালিঙ্গাকে কুর্ণিশ জানিয়েছেন। বুমরাহর ট্যুইট- দুরন্ত কেরিয়ার। ক্রিকেটের জন্য যা করেছে, সেজন্য ধন্যবাদ। সবসময়ই তোমাকে শ্রদ্ধা করেছি, ভবিষ্যতেও করব। রোহিত শর্মা তাঁর ট্যুইটে মালিঙ্গাকে মুম্বই ইন্ডিয়ান্সের সবচেয়ে বড় ম্যাচ উইনার হিসেবে অভিহিত করেছেন। রোহিত বলেছেন, মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে উত্তেজনাকর মুহুর্তে তিনিই আমাকে স্বস্তি দিয়েছেন এবং নিজের কাজ সমাধা করার ক্ষেত্রে কখনও ব্যর্থ হননি। সচিনের ট্যুইট- দুরন্ত একদিনের কেরিয়ারের জন্য অভিনন্দন। ভবিষ্যতের জন্য শুভেচ্ছা।

সেরা শিরোনাম

Purba Bardhaman News: হোটেলে হামলা, তোলাবাজি, বাড়িতে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে গ্রেফতার রায়নার তৃণমূল নেতা
হোটেলে হামলা, তোলাবাজি, বাড়িতে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে গ্রেফতার রায়নার তৃণমূল নেতা
FIFA World Cup 2026: শুরু থেকে শেষ পর্যন্ত লড়াই, ছয় গোলের ম্যাচ ড্র করে নক আউটে অস্ট্রিয়া, আলজিরিয়া, ছিটকে গেল ইরান
শুরু থেকে শেষ পর্যন্ত লড়াই, ছয় গোলের ম্যাচ ড্র করে নক আউটে অস্ট্রিয়া, আলজিরিয়া, ছিটকে গেল ইরান
Argentina vs Jordan: ফ্রি কিক থেকে দুরন্ত গোল মেসির, গড়লেন বিশ্বরেকর্ড, জর্ডনকে ৩-১ উড়িয়ে নক আউটে আর্জেন্তিনা
ফ্রি কিক থেকে দুরন্ত গোল মেসির, গড়লেন বিশ্বরেকর্ড, জর্ডনকে ৩-১ উড়িয়ে নক আউটে আর্জেন্তিনা
FIFA World Cup 2026: ইতিহাস গড়লেন কেন, পানামাকে হারাল ইংল্যান্ড, ২৯তম দল হিসাবে নক আউটে পৌঁছল ক্রোয়েশিয়াও
ইতিহাস গড়লেন কেন, পানামাকে হারাল ইংল্যান্ড, ২৯তম দল হিসাবে নক আউটে পৌঁছল ক্রোয়েশিয়াও

ভিডিও

Sikkim News | সিকিমেও ভারী বৃষ্টি, জলের তোড়ে ভেঙে গেল বেইলি ব্রিজ | ABP Ananda LIVE
Weather Update Today : আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি, জলের তোড়ে ভেসে গেল ব্রিজ | ABP Ananda LIVE
North Bengal News | উত্তরবঙ্গে পাহাড়ি এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি । উত্তরবঙ্গের ৫ জেলায় কমলা সতর্কতা জারি
Kaliganj News: CM Suvendu Adhikari-র আশ্বাসের পরেই তামান্না খুনে ২ দিনে গ্রেফতার ১২
Mann Ki Baat: ক্রীড়াক্ষেত্র থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা, মন কি বাত অনুষ্ঠানে কী বার্তা প্রধানমন্ত্রীর?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Lightning Bolt Strikes Eiffel Tower: আইফেল টাওয়ারের মাথায় বজ্রপাত, শিউড়ে ওঠার মতো দৃশ্য, ভিডিও ভাইরাল
আইফেল টাওয়ারের মাথায় বজ্রপাত, শিউড়ে ওঠার মতো দৃশ্য, ভিডিও ভাইরাল
US-Iran War: ইরানকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের, বললেন, ‘অস্তিত্বই থাকবে না’
ইরানকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের, বললেন, ‘অস্তিত্বই থাকবে না’
Breast Cancer: বাড়ছে স্তন ক্যান্সার, রক্ষা পাচ্ছেন না অল্পবয়সিরাও, আধুনিক জীবনযাপনই কি দায়ী?
বাড়ছে স্তন ক্যান্সার, রক্ষা পাচ্ছেন না অল্পবয়সিরাও, আধুনিক জীবনযাপনই কি দায়ী?
TMC 21st July: 'আগে ২১শে জুলাই পালন করতে কলকাতায় এসে নায়ক-নায়িকাদের ভিড়ে সম্মান পায়নি শহিদ পরিবার', বলছেন 'বিদ্রোহী' তৃণমূল বিধায়ক আখরুজ্জামান
'আগে ২১শে জুলাই পালন করতে কলকাতায় এসে নায়ক-নায়িকাদের ভিড়ে সম্মান পায়নি শহিদ পরিবার', বলছেন 'বিদ্রোহী' তৃণমূল বিধায়ক আখরুজ্জামান
SIP Return: মাসে ৫ হাজার টাকা, মাত্র ৩ বছর দেরিতে বিনিয়োগ শুরু করলে ক্ষতি হবে প্রায় ৮০ লক্ষ টাকা!
মাসে ৫ হাজার টাকা, মাত্র ৩ বছর দেরিতে বিনিয়োগ শুরু করলে ক্ষতি হবে প্রায় ৮০ লক্ষ টাকা!
FIFA World Cup 2026: ফ্রান্সে দুই, জাপানে পাঁচ, ভারতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলে যাওয়া এঁরা মাতাচ্ছেন এবারের বিশ্বকাপ
ফ্রান্সে দুই, জাপানে পাঁচ, ভারতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলে যাওয়া এঁরা মাতাচ্ছেন এবারের বিশ্বকাপ
Best Stocks To Buy : ৩ মাসে ধামাকা রিটার্ন ! ৮ টাকার স্টকে রকেট গতি, ৮৯ গুণ উত্থান
৩ মাসে ধামাকা রিটার্ন ! ৮ টাকার স্টকে রকেট গতি, ৮৯ গুণ উত্থান
Loan Manage Tips: ৩০,০০০ টাকা বেতনেও শোধ করতে পারবেন বাড়ি-গাড়ির ঋণ, জেনে নিন পুরো অঙ্ক
৩০,০০০ টাকা বেতনেও শোধ করতে পারবেন বাড়ি-গাড়ির ঋণ, জেনে নিন পুরো অঙ্ক
Embed widget