এক্সপ্লোর

Indian Cricket Team: রবিবার সামনে দক্ষিণ আফ্রিকা, শুক্রবারই কলকাতায় পৌঁছলেন রোহিত, বিরাটরা

ICC World Cup 2023: চলতি বিশ্বকাপে প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছেছে ভারত। এখনও পর্যন্ত সাত ম্যাচ খেলে কোনও ম্যাচেই হারতে হয়নি টিম ইন্ডিয়াকে।

কলকাতা: সাতে সাত হয়েছে। আইসিসি ওয়ান ডে বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) অশ্বমেধের ঘোড়া ছুটেই চলেছে। শেষ ম্যাচে শ্রীলঙ্কার (IND vs SL) বিরুদ্ধে ৩০২ রানের বিশাল ব্যবধানে জিতে প্রথম দল হিসেবে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া। এবার সামনে দক্ষিণ আফ্রিকা। আগামী রবিবার ৫ নভেম্বর ইডেন গার্ডেন্সে প্রোটিয়া বাহিনীর বিরুদ্ধে খেলতে নামবে রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) দল। তার আগে এদিন সন্ধেবেলায় কলকাতায় পা রাখলেন রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিরা (Virat Kohli)। 

গতকালই শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। সেই জয়ের পরই প্রথম দল হিসেবে চলতি বিশ্বকাপের শেষ চারের টিকিট নিশ্চিত করেছে তারা। একদিন পরেই কলকাতায় চলে এলেন রোহিতরা। ৫ তারিখ বিরাট কোহলির জন্মদিন। সেদিনই ক্রিকেটের নন্দনকাননে খেলতে নামবেন। স্বভাবতই সেই ম্যাচ ঘিরে বিরাট প্রেমীদের মধ্যে আলাদা একটা উৎসাহ রয়েছে। এদিন বিমানবন্দরেও ভারতীয় দলকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন অসংখ্য ক্রিকেট প্রেমী মানুষ। শুক্রবার বিকেল ৫ টা ৩০ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণ করে টিম ইন্ডিয়া। গোটা বিমানবন্দর চত্ত্বর জুড়ে বিরাট বিরাট শব্দব্রহ্ম শোনা যাচ্ছিল ক্রমাগত। রীতিমত নাচানাচি শুরু করে দেন সমর্থকরা। করতালিতে অভিনন্দন জানানো হয় টিম ইন্ডিয়ার প্রত্যেক সদস্যকে। পুরো উৎসবের আমেজ গোটা বিমানবন্দর চত্ত্বরে। 

সিএবি-র অন্দরমহল থেকে শুরু করে ময়দানের আনাচ-কানাচে খোঁজ নিন। সর্বত্র এক নির্যাস। ৫ নভেম্বর কোহলি তো শুধু কিংগ নন, তিনি বার্থ ডে বয়-ও। আর সেই মাহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখতে অভিনব সব উদ্যোগ নিচ্ছেন সিএবি কর্তারা। ৫ নভেম্বর ৩৫ বছর পূর্ণ করছেন কোহলি। সেদিন মাঠেই গ্র্যান্ড সেলিব্রেশনের পরিকল্পনা সারা হয়ে গিয়েছে সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, সচিব নরেশ ওঝা, যুগ্মসচিব দেবব্রত দাস-সহ বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থার শীর্ষ কর্তাদের। কীরকম হবে বিরাট-বরণ উৎসব? সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস এবিপি আনন্দকে বলছিলেন, 'আমরা একটা কেক অর্ডার করেছি। ১০ পাউন্ডের কেক। সেটির বিশেষত্ব হল, বিরাটের ছবি থাকবে কেকে। বিরাটকে দিয়েই কেক কাটানোর পরিকল্পনা রয়েছে।' তবে কখন কেক কাটা হবে, ম্যাচ শুরু হওয়ার আগে, নাকি দুই ইনিংসের বিরতিতে, অথবা ম্যাচ শেষের পর, তা এখনও চূড়ান্ত হয়নি। এ ব্যাপারে আইসিসি-র সঙ্গে কথা বলা হচ্ছে। অনুমতি পেলে তবেই চূড়ান্ত হবে সময়সূচি।

সেরা শিরোনাম

Indian Super League: ১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget