এক্সপ্লোর

Asia Cup 2023: আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেট কেরিয়ারে ১০ হাজার রান পূর্ণ করলেন রোহিত

Rohit Sharma ODI Record: ভারতীয়দের মধ্যে ষষ্ঠ ব্য়াটার হিসেবে ১০ হাজার রান পূরণ করলেন হিটম্য়ান। বিশ্বের ব্যাটারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম হিসেবে এই নজির গড়লেন রোহিত।

কলম্বো: এশিয়া কাপের মঞ্চে ওয়ান ডে ফর্ম্য়াটে নতুন মাইলস্টোন স্পর্শ করলেন রোহিত শর্মা। (Rohit Sharma ODI Record) ওয়ান ডে ক্রিকেট কেরিয়ারে ১০ হাজার রান পূরণ করলেন হিটম্যান। শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়া কাপের সুপার ফোরের ম্য়াচে খেলতে নেমেই এই নজির গড়েন ভারত অধিনায়ক। ওয়ান ডে কেরিয়ারে নিজের ২৪১ তম ইনিংসে ব্য়াট করতে নেমে ২৩ তম রান করার পথে ওয়ান ডে কেরিয়ারে ১০ হাজার রান পূরণ করেন রোহিত। ভারতীয়দের মধ্যে ষষ্ঠ ব্য়াটার হিসেবে ১০ হাজার রান পূরণ করলেন হিটম্য়ান। বিশ্বের ব্যাটারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম হিসেবে এই নজির গড়লেন রোহিত। তালিকায় শীর্ষে রয়েছেন বিরাট কোহলি। নিজের আন্তর্জাতিক ওয়ান ডে কেরিয়ারে এখনও পর্যন্ত ৩০টি শতরান হাঁকিয়েছেন রোহিত।  এখনও পর্যন্ত ২৪১ ইনিংস খেলে ১০ হাজার রান পূরণ করলেন রোহিত। বিরাট ২০৫ ইনিংসে এই মাইলস্টোনে পৌঁছেছিলেন। সচিন তেন্ডুলকর ২৫৯ ইনিংস নিয়েছিলেন। 

এশিয়া কাপের সুপার ফোরের (Asia Cup Super 4) লড়াই জমে উঠেছে। গতকাল পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে জয়ের পর পয়েন্ট টেবিলে (Asia Cup 2023 Points Table) শীর্ষে উঠে এসেছে ভারতীয় দল। ২২৮ রানের বিশাল ব্যবধানে বাবর আজমের দলের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল রোহিত বাহিনী। এই ম্যাচের আগে পাকিস্তানই ছিল পয়েন্ট টেবিলে শীর্ষে। কিন্তু তাঁদেরই টেক্কা দিয়ে এবার শীর্ষে উঠে এসেছেন রাহুলরা। পাকিস্তান সুপার ফোরে এখনও পর্যন্ত দুটো ম্য়াচ খেলেছে। একটি ম্যাচে জয় পেয়েছে তারা। ফলে তিন নম্বরে নেমে গিয়েছে বাবর আজমের দল। অন্যদিকে শ্রীলঙ্কা ও ভারত এখনও পর্যন্ত সুপার ফোরে একটি করে ম্য়াচই খেলেছে। ভারত একে ও পয়েন্ট টেবিলে শ্রীলঙ্কা দ্বিতীয় স্থানে রয়েছে। বাংলাদেশ সুপার ফোরে দুটো ম্যাচ খেলে দুটো ম্যাচেই হেরেছে। ফলে তাঁদের ফাইনালে ওঠার আশা একেবারেই নেই বলাই যায়। মূলত ফাইনালে ওঠার লড়াইয়ে এখন ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তান এই তিন দেশ। 

বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য হিসেবে ভারতীয় দলের কাছে এশিয়া কাপ একটা বড় মঞ্চ। এখনও পর্যন্ত দলের ক্রিকেটারদের পারফরম্যান্স গ্রাফও বেশ ভাল। রানে ফিরেছেন রোহিত, গিল। শতরান পেয়েছেন চোট সারিয়ে ফেরা কে এল রাহুল। ধারাবাহিক রান করছেন বিরাট কোহলিও। স্পিনারদের মধ্যে গতকালই ৫ উইকেট নিয়েছেন কুলদীপ যাদব।

তবে আবহাওয়া এবারের টুর্নামেন্টে ভারতের কাছে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ ভেস্তে গিয়েছিল। 

সেরা শিরোনাম

Sourav Ganguly Biopic: অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
Sunil Gavaskar: 'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
IND vs WI: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার
Abhishek Sharma Record: হাঁকিয়েছিলেন মাত্র ১টি ছক্কা, চতুর্থ টি টোয়েন্টির পরই নতুন রেকর্ডের মালিক অভিষেক
হাঁকিয়েছিলেন মাত্র ১টি ছক্কা, চতুর্থ টি টোয়েন্টির পরই নতুন রেকর্ডের মালিক অভিষেক

ভিডিও

Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget