এক্সপ্লোর

RR vs RCB Preview: নজর কাড়বেন ফাফ? না মঞ্চ মাতাবেন যশস্বী? কোথায়, কখন দেখবেন রাজস্থান-আরসিবি দ্বৈরথ?

RR vs RCB: রাজস্থান রয়্যালস ও আরসিবি একে অপরের বিরুদ্ধে আইপিএলে মোট ২৮ বার মাঠে নেমেছে। আরসিবি তার মধ্যে ১৪টি ম্যাচ জিতেছে, ১২ ম্যাচ জিতেছে রাজস্থান। বাকি দুই ম্যাচ অমীমাংসিতই শেষ হয়েছে।

জয়পুর: আইপিএলের (IPL 2023) গত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১৯৯ রান তুলেও ম্যাচ জিততে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। আপাতত ১১ ম্যাচের মধ্যে ছয়টি জয়ের সুবাদে ১০ পয়েন্ট রয়েছে আরসিবির (RCB) দখলে। প্লে-অফে নিজেদের জায়গা পাকা করতে তাই বাকি সবকয়টি ম্যাচই জিততে হবে আরসিবিকে। সেই উদ্দেশ্যেই রবিবার রাজস্থানের ঘরের মাঠেই রাজস্থান রয়্য়ালসের (Rajasthan Royals) বিরুদ্ধে মাঠে নামতে চলেছেন বিরাট কোহলি। অপরদিকে, রাজস্থানেরও প্লে-অফের স্থান এখনও পাকা নয় তাঁরা গত ম্যাচ জিতলেও, তাঁদেরও প্লে-অফে পৌঁছতে বাকি দুই ম্যাচ জিততেই হবে। তাই ক্রিকেটপ্রেমীরা রবিবাসরীয় বিকেলে এক হাড্ডাহাড্ডি লড়াই দেখার আশা করতেই পারেন।

এই ম্যাচে দুই দলের দুই তারকা ওপেনিং জুটির দিকে বিশেষ নজর থাকবে। রাজস্থান ওপেনার যশস্বী জয়সওয়াল বিগত পাঁচ ম্যাচে দুইটি শতরান ও একটি অর্ধশতরান করেছেন। তাঁর দিকে নজর থাকাটা স্বাভাবিক। তাঁর ওপেনিং জুড়িদার জস বাটলার বরাবরই আরসিবির বিরুদ্ধে ভাল খেলেন। আইপিএল ইতিহাসে তাঁর আরসিবির বিরুদ্ধে মোট ৪০০-র ওপর রান করার কৃতিত্ব রয়েছে। অপরদিকে, আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসি চলতি টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক। তাঁর ও যশস্বীর মধ্যে মাত্র এক রানের পার্থক্য রয়েছে। তাই অরেঞ্জ ক্যাপের দৌড়ে থাকা দুই তারকাই বড় রান করতে আগ্রহী হবে। আর বিরাট কোহলির দিকে সবসময়ই নজর থাকে। যে দলের ওপেনাররা এই ম্যাচে বেশি ভাল পারফর্ম করবেন, সেই দলের জয়ের সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। 

কবে খেলা

১৪ মে, রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও রাজস্থান রয়্যালস একে অপরের মুখোমুখি হবে

কোথায় খেলা

আজকের খেলাটি হবে রাজস্থানের সোয়াই মানসিংহ স্টেডিয়ামে

কখন শুরু ম্যাচ

এই ম্যাচটি শুরু হবে সন্ধে ৭.৩০ থেকে। তার ৩০ মিনিট আগে, অর্থাৎ সন্ধে ৭টায় টস হবে

কোথায় দেখবেন?

টিভিতে স্টার স্পোর্টসের একাধিক চ্যানেলে আইপিএলের এই ম্যাচটি দেখা যাবে

অনলাইনে কোথায় দেখা যাবে?

অনলাইনে জিও সিনেমায় দেখা যাবে কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালসের এই ম্যাচটি

হেড-টু-হেড

রাজস্থান রয়্যালস ও আরসিবি একে অপরের বিরুদ্ধে আইপিএলে মোট ২৮ বার মাঠে নেমেছে। আরসিবি তার মধ্যে ১৪টি ম্যাচ জিতেছে, ১২ ম্যাচ জিতেছে রাজস্থান। বাকি দুই ম্যাচ অমীমাংসিতই শেষ হয়েছে।

পিচ পরিস্থিতি

আইপিএলের অন্যান্য মাঠগুলির মতো সোয়াই মানসিংহ স্টেডিয়ামে সাধারণত খুব বড় রান হতে দেখা যায় না। বিগত তিন বছরে এই মাঠে আয়োজিত ১৬টি বিশ ওভারের ম্যাচে প্রথম ইনিংসে গড়ে ১৪১ রান উঠেছে। স্পিনাররা বরাবরই এই মাঠে সুবিধা পায়। রবিবারে তাঁর অন্যথা হওয়ার সম্ভাবনা কম। 

আরও পড়ুন: সাঁতার কাটার সময় কীভাবে চোখ রক্ষা করবেন ইনফেকশন থেকে? নজরে থাকুক সহজ কয়েকটি টিপস

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget