এক্সপ্লোর

SA vs Ind, 3rd Test: ৫ উইকেট বুমরার, তৃতীয় টেস্টে প্রথম ইনিংসে ১৩ রানের লিড ভারতের

SA vs Ind, 3rd Test: ৭২ রান করে প্রোটিয়াদের হয়ে কিছুটা লড়াই করেন কিগান পিটারসেন। ভারতের হয়ে বুমরা ছাড়া ২টো করে উইকেট পান মহম্মদ শামি ও উমেশ যাদব। ১ উইকেট পান শার্দুল ঠাকুর। 

কেপটাউন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৩ রানের লিড নিল ভারতীয় দল। বল হাতে ৫ উইকেট একাই তুলে নিলেন জশপ্রীত বুমরা। ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে গিয়েছিল ২২৩ রানে। জবাবে ব্যাট করতে নেমে ২১০ রানে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। ৭২ রান করে প্রোটিয়াদের হয়ে কিছুটা লড়াই করেন কিগান পিটারসেন। ভারতের হয়ে বুমরা ছাড়া ২টো করে উইকেট পান মহম্মদ শামি ও উমেশ যাদব। ১ উইকেট পান শার্দুল ঠাকুর। 

প্রথম ইনিংসে ভারত অল আউট হয়ে গিয়েছিল ২২৩ রানে। জবাবে ব্যাট করতে নেমে গতকালই মাত্র ৩ রান করে ফিরে গিয়েছিলেন ডিন এলগার। তাঁকে ফিরিয়ে দিয়েছিলেন জশপ্রীত বুমরা। এদিনও খেলায় প্রথম আঘাত হানেন বুমরাই। এইডেন মার্করামকে বোল্ড করে দেন তিনি। ডানহাতি প্রোটিয়া ওপেনার ৮ রান করে ফিরে যান। আগের দিন নাইটওয়াচম্যান হিসেবে মাঠে নামা কেশব মহারাজ ভাল খেলছিলেন। কিন্তু তাঁকে ফিরিয়ে দেন উমেশ যাদব। সিরাজের বদলি হিসেবে দলে ঢুকেই উইকেট তুলে নিলেন উমেশ। ৪টে বাউন্ডারির সাহায্যে ২৫ রান করে ফিরে যান মহারাজ। একসময়ে ৪৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসেছিল দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে রাসি ফ্যান ডার ডুসেনকে সঙ্গে দলের স্কোর এগিয়ে নিয়ে যান কিগান পিটারসেন।

তবে ডুসেন ২১ রান করেই ফিরে যান উমেশের বলে। বাভুমাও ফেরেন ২৮ রান করে শামির বলে আউট হয়ে। প্রোটিয়া উইকেট কিপার ভেরেইনিকে খাতা খোলার আগেই শামি ফিরিয়ে দেন। অন্যদিকে পিটারসেন অর্ধশতরানের ইনিংস খেললেও টেল এন্ডারে কারও সমর্থন পাননি। শেষ পর্যন্ত তিনি ৭২ রান করে বুমরার বলে আউট হন। শেষদিকে রাবাদা ১৫ ও ওলিভিয়ার ১০ রান করেন। দক্ষিণ আফ্রিকার ইনিংস দুশোর গন্ডি পার করলেও ২১০ রানের বেশি এগোতে পারেনি তারা।   

আরও পড়ুনঃ প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য ভারতীয় স্কোয়াডে জয়ন্ত যাদব, নভদীপ সাইনি

 

সেরা শিরোনাম

Jasprit Bumrah: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে নেই যশপ্রীত বুমরা!
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে নেই যশপ্রীত বুমরা!
Punam Raut Retirement: এক দশকেরও বেশি কেরিয়ার, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পুণমের
এক দশকেরও বেশি কেরিয়ার, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পুণমের
PM Modi: 'ওঁদের আলো আমাদের মধ্য়ে ছড়িয়ে পড়ুক', এশিয়ান গেমসে পদকজয়ীদের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর
'ওঁদের আলো আমাদের মধ্য়ে ছড়িয়ে পড়ুক', এশিয়ান গেমসে পদকজয়ীদের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর
Mohammed Shami: রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget