এক্সপ্লোর

ঋদ্ধির রেকর্ড ডাবল সেঞ্চুরি, ইরানিতে হার পার্থিবের গুজরাতের

মুম্বই: ঋদ্ধিমান সাহার ব্যাটে ভর করে ইরানি ট্রফিতে গুজরাতের ৩৭৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করে জয় হাসিল করল অবশিষ্ট ভারত। এরমধ্যে ঋদ্ধির ব্যাট থেকেই এল অপরাজিত ২০৩ রান। এটাই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের কেরিয়ারের সবচেয়ে বেশি রান। তাঁকে যোগ্যসঙ্গত দিলেন চেতেশ্বর পূজারা। তিনি ১১৬ রানে অপরাজিত থাকেন। ছয় উইকেট হাতে রেখেই দুটি সেশন বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অবশিষ্ট ভারত। গতকাল ঋদ্ধি ১২৩ ও পূজারা ৮৩ রানে অপরাজিত ছিলেন। দলের রান ছিল ৪ উইকেটে ২৬৬।  ব্র্যাবোর্নে এদিন এই অবিচ্ছিন্ন জুটিই পার্থিব পটেলের দলের বিরুদ্ধে জয় নিশ্চিত করে। পঞ্চম উইকেটে যোগ হয় ৩১৬ রান। ইরানি  ট্রফির ইতিহাসে রেকর্ডও গড়লেন ঋদ্ধি। প্রথম উইকেটরক্ষক হিসেবে ডাবল সেঞ্চুরির কৃতিত্ব অর্জন করলেন তিনি। তাঁর ২৭১ বলের ইনিংসে রয়েছে ৬ টি ওভারবাউন্ডারি এবং ২৬ টি বাউন্ডারি। আগামীমাসে বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র টেস্ট ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের দল নির্বাচন। তার আগে বাংলার এই ক্রিকেটারের ইনিংস দল বাছাইয়ের ক্ষেত্রে তাঁকে যে কয়েক ধাপ এগিয়ে দিল তা নিঃসন্দেহেই বলা যায়। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম দুটি ম্যাচের পর চোটের জন্য বাদ পড়েন ঋদ্ধিষ তাঁর জায়গায় দলে আসেন পার্থিব পটেল। পার্থিব ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতেও সফল হন। এই অবস্থায় ভারতীয় দলের প্রথম উইকেটরক্ষক হওয়ার দৌড়ে পার্থিবের সঙ্গে ঋদ্ধির লড়াইয়ের একটা সম্ভাবনা দেখা দেয়। সেই পার্থিবের নেতৃত্বাধীন রঞ্জি জয়ী দলকেই ইরানি ট্রফিতে হারিয়ে দিল অবশিষ্ট ভারত। প্রথম ইনিংসে রান না পেলেও দ্বিতীয় ইনিংসে ঝলমলে শতরান করলেন ঋদ্ধি। এদিকে,  জাতীয় নির্বাচক দলের প্রধান এমএসকে প্রসাদ ইঙ্গিত দিয়েছেন যে, আসন্ন টেস্ট সিরিজে ভারতীয় দলে ফিরছেন ঋদ্ধি। তিনি সাফ জানিয়েছেন, ইরানি ট্রফি ঋদ্ধির কাছে ট্রায়াল ছিল না। এই ম্যাচ ছিল ঋদ্ধির ফিটনেসের পরীক্ষা।পার্থিবই আমাদের প্রথম পছন্দের। প্রসাদ আরও বলেছেন, চোটের জন্যই দলের বাইরে চলে গিয়েছিল ঋদ্ধি, ফর্মের জন্য নয়।

সেরা শিরোনাম

Hardik Pandya: চ্যালেঞ্জে মিস্টার বিস্টকে হারিয়ে ৯৫ লক্ষ টাকা জয়, তারপরেই নিজের কর্মকাণ্ডে মন জিতলেন হার্দিক
চ্যালেঞ্জে মিস্টার বিস্টকে হারিয়ে ৯৫ লক্ষ টাকা জয়, তারপরেই নিজের কর্মকাণ্ডে মন জিতলেন হার্দিক
Delhi Capitals: কলকাতায় দিল্লি ক্যাপিটালসের প্রস্তুতি শিবিরে সৌরভের তত্ত্বাবধানে অনুশীলন সমীর-আশুতোষদের
কলকাতায় দিল্লি ক্যাপিটালসের প্রস্তুতি শিবিরে সৌরভের তত্ত্বাবধানে অনুশীলন সমীর-আশুতোষদের
Rishabh Pant: 'এ' দলের হয়ে তৃতীয় টেস্টেও নেই পন্থ! আদৌ কিউয়িদের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে খেলতে পারবেন তো ঋষভ?
'এ' দলের হয়ে তৃতীয় টেস্টেও নেই পন্থ! আদৌ কিউয়িদের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে খেলতে পারবেন তো ঋষভ?
Prithvi Shaw: বিয়ে ভাঙা-জোড়া নিয়ে বিতর্কের ঝড়ের মাঝেই ইডেনে নামছেন পৃথ্বী শ, ২২ গজে নতুন ইনিংস
বিয়ে ভাঙা-জোড়া নিয়ে বিতর্কের ঝড়ের মাঝেই ইডেনে নামছেন পৃথ্বী শ, ২২ গজে নতুন ইনিংস

ভিডিও

Delhi Protest: রামলীলা ময়দানে হাজার হাজার মানুষের ঢল, কেন্দ্রকে তীব্র আক্রমণে জন ব্রিট্টাস
Suvendu Adhikari:
J P Nadda: রামলীলা ময়দানে বিরোধীদের মেগা সমাবেশ, INDI-জোটকে তীব্র নিশানা জে পি নাড্ডার। Congress
INDI Alliance।জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে হাজির রাহুল গান্ধী। Rahul Gandhi।Congress
Sujan Chakraborty:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget