এক্সপ্লোর

Wimbledon 2022: উইম্বলডনে সফর শেষ, মিক্সড ডাবলসের সেমিতে হার সানিয়ার

Sania Mirza: ম্যাচের প্রথম সেটে এগিয়ে গিয়েছিল ইন্দো-ক্রোট জুটি। দুর্দান্ত সার্ভ ও ফোরহ্যান্ডে সেই সেট নিজেদের ঝুলিতে পুরে নেন সানিয়া-মাতে। সেই সেট ৬-৪ ব্যবধানে জিতে যান সানিয়ারা।

লন্ডন: উইম্বলডনের মঞ্চে ভারতের একমাত্র আশা ছিলেন। শেষ চারে পৌঁছনোর পর মনে হয়েছিল যে এবার হয়ত তিনি পারবেন। কিন্তু সেমিতেই দৌড় শেষ হল। মিক্সড ডাবলসে হেরে উইম্বলডন থেকে বিদায় নিলেন সানিয়া মির্জা (Sania Mirza)। ক্রোয়েশিয়ার মাতে পাভিচের সঙ্গে জুটি বেঁধে সানিয়া ৬-৪, ৫-৭, ৪-৬ গেমে হেরে গেলেন গত বারের চ্যাম্পিয়ন জুটি ব্রিটেনের নিল স্কুপস্কি ও আমেরিকার ডিসারি ক্রচিকের কাছে।

এগিয়ে থেকেও ম্যাচে হার সানিয়াদের

ম্যাচের প্রথম সেটে এগিয়ে গিয়েছিল ইন্দো-ক্রোট জুটি। দুর্দান্ত সার্ভ ও ফোরহ্যান্ডে সেই সেট নিজেদের ঝুলিতে পুরে নেন সানিয়া-মাতে। সেই সেট ৬-৪ ব্যবধানে জিতে যান সানিয়ারা। কিন্তু এরপরের ২ টো সেটে ৫-৭ ও তৃতীয় সেটে ৪-৬ গেমে হেরে যান ইন্দো-ক্রোট জুটি। এদিন খেলার আগে ব্যান্ডেজ লাগিয়ে কোর্টে নেমেছিলেন সানিয়া। খেলার মাঝেও কয়েকবার তাঁকে কোর্ট ছাড়তে দেখা যায়। তবে লড়াই করছিলেন। কিন্তু বাজিমাত করতে পারলেন না।

এটাই শেষ উইম্বলডন সানিয়ার

অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের ডাবলসের প্রথম রাউন্ডেই হেরে বিদায় নেওয়ার পর অবসরের কথা ঘোষণা করেছিলেন হায়দরাবাদের টেনিস আইকন। সানিয়া বলেছেন, ''এই মরসুমই আমার কেরিয়ারের শেষ বছর। এরপর আমি অবসর নেব। এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে অনেক কারণ রয়েছে। বিষয়টি এত সহজ নয় যে আমি আর খেলব না। আমার চোট সারাতে অনেক বেশি সময় লাগছে। আমার তিন বছরের ছেলেকে নিয়ে এত জায়গায় ঘুরে বেড়িয়ে ওকে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছি। সেটা আমাকে ভাবিয়ে তুলেছে। আমার শরীর আর আগের মতো চলছে না। আজ আমার হাঁটুতে যন্ত্রণা হচ্ছিল। আমি বলছি না সেই কারণেই আমরা হেরে গিয়েছি, তবে আমার বয়স বাড়ছে। ফলে চোট সারাতে সময় লাগছে। তাছাড়া আর সেভাবে মোটিভেশন পাচ্ছি না। আগের মতো প্রাণশক্তিও আর নেই। আমি বরাবরই বলে এসেছি, যতদিন খেলা উপভোগ করব, ততদিনই খেলে যাব। এখন মনে হচ্ছে আর সেভাবে খেলা উপভোগ করতে পারছি না।''

আরও পড়ুন: চোটে কাহিল, অদম্য লড়াই, অষ্টমবার উইম্বলডনের সেমিতে নাদাল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: একের পর এক চোট ইস্যু, পুরো ভারতীয় ক্রিকেটটাই যেন 'ICU'-তে, চিন্তায় BCCI
একের পর এক চোট ইস্যু, পুরো ভারতীয় ক্রিকেটটাই যেন 'ICU'-তে, চিন্তায় BCCI
Messi Father Death: চিকিৎসায় কি কোনও গাফিলতি হয়েছিল শেষ মুহূর্তে? ঠিক কী হয়েছিল মেসির বাবার?
চিকিৎসায় কি কোনও গাফিলতি হয়েছিল শেষ মুহূর্তে? ঠিক কী হয়েছিল মেসির বাবার?
ODI World Cup 2027: বিরাট ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ়, ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র মিলল না!
বিরাট ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ়, ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র মিলল না!
Lionel Messi Father: বাবাকে হারালেন মেসি, ৬৮ বছর বয়সে প্রয়াত হোর্হে মেসি
বাবাকে হারালেন মেসি, ৬৮ বছর বয়সে প্রয়াত হোর্হে মেসি

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget