এক্সপ্লোর

IND vs SA: দেশের জার্সিতে অভিষেকের ৮ বছর পর সেঞ্চুরি, স্যামসনের পাশে দাঁড়িয়ে কী বললেন রাহুল?

KL Rahul On Samson: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্য়াচে স্য়ামসনের ব্যাট থেকে এল ঝকঝকে ১০৮ রান। যার সুবাদে সিরিজও জিতে নিল ভারত।

পার্ল: ২০১৫ সালে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে (International Cricket) অভিষেক হয়েছিল তাঁর। টি-টোয়েন্টি ফর্ম্যাটে (T20 Cricket)। এরপর ২০২১ সালে ওয়ান ডে ফর্ম্যাটে (ODI Format) অভিষেক হয়। আর গতকাল নিজের প্রথম আন্তর্জাতিক শতরান হাঁকালেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের প্রায় ৮ বছর পর। দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্য়াচে স্য়ামসনের ব্যাট থেকে এল ঝকঝকে ১০৮ রান। যার সুবাদে সিরিজও জিতে নিল ভারত। আর সিরিজ জয়ের পরই ভারত অধিনায়ক কে এল রাহুলের (KL Rahul) মুখে স্যামসনের প্রশংসা। 

ম্যাচের পর রাহুল বলেন, ''স্য়ামসনের আইপিএল রেকর্ড দুর্দান্ত। ও ধারাবাহিক পারফর্মার আইপিএলে। কিন্তু দুর্ভাগ্যবশত আন্তর্জাতিক ক্রিকেটে সেভাবে টপ অর্ডারে ব্যাট করার সুযোগ পায় না ও। ফলে নিজেকে সেভাবে মেলেও ধরতে পারেনি এতদিন। তবে আমি ভীষণ খুশি যে শেষ পর্যন্ত সঞ্জু সেঞ্চুরি পেল আন্তর্জাতিক ক্রিকেটে।'' উল্লেখ্য, ১১৪ বলের ইনিংসে ৬টি বাউন্ডারি ও ৩টি পেল্লাই ছক্কা হাঁকান কেরলের এই তরুণ ব্যাটার। 

গতকাল ৭৮ রানের তৃতীয় ওয়ান ডে ম্যাচে প্রোটিয়া বাহিনীকে হারিয়ে ওয়ান ডে সিরিজ জিতে নিয়েছে ভারত। দক্ষিণ আফ্রিকার মাটিতে এই নিয়ে দ্বিতীয় বার ওয়ান ডে সিরিজ জিতল টিম ইন্ডিয়া। ব্য়াট হাতে স্যামসনের শতরান, রিঙ্কু সিংহের মারকাটারি ক্যামিও ও পরে অর্শদীপ সিংহের দুরন্ত বোলিংয়ের কোনও জবাব ছিল না মারক্রাম, ক্লাসেনদের কাছে। আর পুরোটাই সম্ভব হয়েছে তরুণ ভারতীয় দলের জন্য। যেই দলে নেই বিরাট, রোহিত, বুমরা, শামির মত অভিজ্ঞরা। রাহুল বলছেন, ''একটা তরুণ দলকে নেতৃত্ব দিয়েছি। দারুণ অভিজ্ঞতা। সবসময় ওদের সঙ্গে সময় কাটাতে ভাল লাগে। বিশ্বকাপের ফাইনালে হারের পর প্রথমবার মাঠে ফিরেছিলাম। আইপিএলে সবার সঙ্গে অনেক ক্রিকেট খেলেছি। আমি সবসময় একটাই কথা বলে থাকি যে খেলাটা উপভোগ করো। নিজের সেরাটা দাও, বাকি কিছু নিয়ে ভাবার কোনও দরকার নেই। এই দলে সবাই দুর্দান্ত ক্রিকেটার। শুধু কয়েকজনের সেই অর্থে অভিজ্ঞতা নেই। তাই তাঁদেরকে সময় দেওয়া উচিত।''

২০১৮ সালের পর মাত্র দ্বিতীয়বার রামধনুর দেশে ওয়ান ডে সিরিজ় জিতল ভারত। ২৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২১৮ রানেই অল আউট হয়ে গেল দক্ষিণ আফ্রিকা। বল হাতে চার উইকেট নিলেন ভারতের তারকা ফাস্ট বোলার অর্শদীপ সিংহ। তিনি সিরিজ সেরা হয়েছেন। অন্যদিকে ম্যাচের সেরা হয়েছেন স্যামসন।

সেরা শিরোনাম

Messi Goal: পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল
পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল
Wrestler Arrested: জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট
জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget