এক্সপ্লোর

WTC Final: টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে কীভাবে আসতে পারে সাফল্য? রোহিতদের বার্তা প্রাক্তন নির্বাচক প্রধানের

ICC Test Championship: আগামী ৭ জুন থেকে ওভালে শুরু হতে চলেছে টেস্ট চ্যাম্পিয়শিপের ফাইনাল। ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

মুম্বই: আইপিএলের পরই জাতীয় দলের জার্সিতে ফের নেমে পড়তে চলেছে ভারতীয় ক্রিকেট দলের তারকারা। আর প্রথম অ্যাসাইনমেন্টই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। আগামী ৭ জুন থেকে ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে রোহিত বাহিনী। অভিজ্ঞতা ও তারণ্যের মিশেলে ভারতীয় দল আরও একবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে নামবে। গতবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল। এবার কী হবে?

কী বলছেন এমএসকে প্রসাদ?

প্রাক্তন জাতীয় নির্বাচক এমএসকে প্রসাদ বলেন, ''আমাদের সিনিয়র বোলাররা দুর্দান্ত ফর্মে রয়েছেন। বিশেষ করে মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ। এছাড়া রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্রন অশ্বিনও রয়েছেন এই তালিকায়। কিন্তু আমাদের ব্যাটারদের দায়িত্ব নিয়ে ভাল খেলতে হবে। সময় খুব কম রয়েছে আমাদের কাছে। তবে এটা প্রথমবার নয়। আমাদের সিনিয়র ব্যাটার যাঁরা অর্থাৎ রোহিত, রাহানে, পূজারা, বিরাটদের ব্যাটে রান পেতে হবে। শুভমন গিলের মত তরুণদের ওপর বেশি চাপ দেওয়া উচিত হবে না। যদি সিনিয়র ব্যাটাররা ভাল খেলে, তাহলে জুনিয়ররাও ভাল পারফর্ম করতে পারবে।''

আইপিএলে রোহিত শর্মা খুব একটা ভাল ফর্মে নেই। তবে তা নিয়ে বেশি ভাবতে নারাজ প্রসাদ। তিনি বলেন, ''২০১৯ বিশ্বকাপের আগেও রোহিতের পারফরম্যান্স খুব একটা ভাল ছিল না। কিন্তু ইংল্যান্ডে পৌঁছে মাঠে নামার পর ও পাঁচটি সেঞ্চুরি হাঁকিয়েছিল। রোহিত একজন অভিজ্ঞতাসম্পন্ন সিনিয়র ব্যাটার। ও টেস্ট, ওয়ান ডে ফর্ম্যাটে ভাল খেলেছে সম্প্রতি। আইপিএল খুব একটা রান পায়নি। কিন্তু রোহিত ঠিক ফর্মে ফিরবে ওভালে।''

ঘোষিত পুরস্কারমূল্য

ভারত-অস্ট্রেলিয়ার এই খেতাবি লড়াইয়ে জয়ী দল অর্থাৎ টেস্ট চ্যাম্পিয়নশিপজয়ী দল বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পুরস্কারস্বরূপ এক বিশেষ দণ্ড তো দেওয়া হবেই, পাশাপাশি ১.৬ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ১৩.৩২ কোটি) পুরস্কার মূল্যও পাবে। ফাইনালে পরাজিত দলকে আট লাখ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ৬.৫ কোটি)। আইসিসির তরফে টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২১-২৩ সাইকেলে মোট ৩.৮ মিলিয়ন মার্কিন ডলার (৩১.৪ কোটি ) পুরস্কারমূল্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা অংশগ্রহণকারী নয়টি দলের মধ্যেই ভাগ করে দেওয়া হবে।

প্রসঙ্গত, বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে গেলে ভারত ও অস্ট্রেলিয়া, উভয় দলকেই যুগ্মবিজয়ী ঘোষণা করা হবে এবং সেক্ষেত্রে পুরস্কারমূল্য ভাগ করে দেওয়া হবে। টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকায় তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা ৩.৫ কোটি এবং চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ড ২.৮ কোটি টাকা পাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Argentina Football Team: বিশ্বকাপ ফাইনালে হতাশাজনক হার, অবসর ঘোষণা করলেন আর্জেন্তাইন কিংবদন্তি
বিশ্বকাপ ফাইনালে হতাশাজনক হার, অবসর ঘোষণা করলেন আর্জেন্তাইন কিংবদন্তি
Indian Cricket News: পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
Vaibhav Sooryavanshi: অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?
অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?
AFG Vs IND: নিজেদের দেশেই অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত, প্রতিপক্ষ কারা?
নিজেদের দেশেই অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত, প্রতিপক্ষ কারা?

ভিডিও

Kunal Ghosh: ফের উত্তপ্ত বিধানসভা, সাসপেনশনের পর ফের নিজের সিট ছেড়ে উঠে গেলেন কুণাল ঘোষ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৩.০৭.২৬)।'আগে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই,' অবস্থানে অনড় বিক্ষোভকারী পড়ুয়ারা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৩.০৭.২০২৬)।তৃণমূল আমলে SIR-র সময় জন্ম-মৃত্যু শংসাপত্র নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ
CJP Protest: কলকাতা, বেঙ্গালুরু থেকে মুম্বই, পাটনা, গোটা দেশে ছড়াচ্ছে ছাত্র আন্দোলনের ঢেউ
Fake Certificates: বেআইনি পদ্ধতিতে বার্থ সার্টিফিকেট ইস্য়ু করার ভয়ঙ্কর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্যে!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget