এক্সপ্লোর

তরুণরা যাতে স্নায়ুর চাপে না ভোগে সেটা নিশ্চিত করতে হবে সিনিয়র ক্রিকেটারদের, বলছেন ধবন

বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বছরের টি-২০ বিশ্বকাপের আগে তরুণ ক্রিকেটারদের বেশি সুযোগ দেওয়া হবে।

বেঙ্গালুরু: ভারতীয় দলে সুযোগ পাওয়া তরুণ ক্রিকেটারদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন শিখর ধবন। এই অভিজ্ঞ বাঁহাতি ওপেনার বলেছেন, ‘ঋষভ (পন্থ) বা শ্রেয়সের (আয়ার) মতো তরুণরা যখন ব্যাট করতে আসে, তখন আমাদের মতো সিনিয়রদের দায়িত্ব হল, ওদের সঙ্গে কথা বলে ওরা যাতে স্নায়ুর চাপে না ভোগে এবং স্বাচ্ছন্দ্যবোধ করে সেটা নিশ্চিত করা। রোহিত (শর্মা) বা বিরাটের (কোহলি) সঙ্গে যখন ব্যাটিং করি, তখনও এটাই করি। আমরা সবসময় কথা বলতে থাকি। সেটা খুব জরুরি। যখনই তরুণরা আমাদের সঙ্গে কোনও বিষয়ে আলোচনা করতে চায়, আমরা ওদের কথা শুনি।’ বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বছরের টি-২০ বিশ্বকাপের আগে তরুণ ক্রিকেটারদের বেশি সুযোগ দেওয়া হবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজে নবদীপ সাইনি, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহাররা খেলছেন। তাঁরা ভাল পারফরম্যান্সই দেখাচ্ছেন। এই তরুণ ক্রিকেটারদের প্রশংসা করে ধবন বলেছেন, ‘ওয়াশিংটন দারুণ বোলিং করছে। ও আমাদের ব্রেক থ্রু দিচ্ছে এবং বিপক্ষের ব্যাটসম্যানদের রান করতে দিচ্ছে না। দীপক চাহারও ভাল পারফরম্যান্স দেখাচ্ছে। ও একই গতিতে দু’দিকে স্যুইং করাতে পারে। টি-২০ বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসী হয়ে ওঠার জন্য এটাই ওদের কাছে উপযুক্ত মঞ্চ।’

সেরা শিরোনাম

Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
Argentina Football Team: ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget