এক্সপ্লোর

Shakib in IPL 2021: আইপিএলের জন্য টেস্ট খেলেননি! মিথ্যে অভিযোগ, বলছেন শাকিব

দেশের আগে ফ্র্যাঞ্চাইজি দলকে বেশি প্রাধান্য দিচ্ছেন বাংলাদেশের অলরাউন্ডার, এমন অভিযোগও ওঠে। সেই বিতর্কে এবার মুখ খুললেন স্বয়ং শাকিব।

ঢাকা: নিলামের টেবিল থেকে তাঁকে ফের কিনে নিয়েছে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে ফের সোনালি-বেগুনি জার্সিতে দেখা যাবে তাঁকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে অবশ্য দেশের প্রতিনিধিত্ব করছেন না শাকিব আল হাসান। যা নিয়ে বিতর্কও কম হয়নি। দেশের আগে ফ্র্যাঞ্চাইজি দলকে বেশি প্রাধান্য দিচ্ছেন বাংলাদেশের অলরাউন্ডার, এমন অভিযোগও ওঠে। সেই বিতর্কে এবার মুখ খুললেন স্বয়ং শাকিব। জানিয়ে দিলেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে।

বাংলাদেশের একটি সংবাদমাধ্যমকে শাকিব বলেছেন, ‘গত কয়েক মাস ধরে একই কথা শুনে আমি বিরক্ত। আমি নাকি ইচ্ছে করে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট খেলতে যাইনি। এমনকী, দেশের হয়ে টেস্ট খেলার ব্যাপারে আমার নাকি বিন্দুমাত্র ইচ্ছে নেই। দায়িত্ব নিয়ে বলছি এগুলো একেবারে মিথ্যে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনস ম্যানেজার আক্রম খানকে এই বিষয়ে একটি চিঠি লিখেছিলাম। সেখানে লিখেছিলাম আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্যই আইপিএল খেলতে চাই। কিন্তু আক্রম খান একেবারে বিপরীত কথা বললেন। হয় উনি আমার দেওয়া চিঠি ঠিকমতো পড়েননি, অথবা আমাকে নিয়ে মিথ্যে বলছেন। কিন্তু উনি কেন এমন কাণ্ড করলেন সেই ব্যাখ্যা আমার কাছে নেই।‘

বড় ধাক্কা রাজস্থান শিবিরে, আইপিএলের শুরুতে হয়তো নেই আর্চার

আক্রম খানের বিরুদ্ধে বোমা ফাটালেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নজমুল হাসান পাপনকে ধন্যবাদ জানিয়েছেন শাকিব। ক্রিকেট বোর্ডের প্রধানের উদ্দেশে শাকিব বলেছেন, ‘একজন ক্রিকেটারের স্বাধীন ভাবনা চিন্তা করার অধিকার থাকা উচিত। পাপন ভাই সেটাই করেছেন। বোর্ড প্রধান সঠিক কাজ করেছেন। আইপিএল খেলতে দেওয়ার জন্য ওঁকে ধন্যবাদ জানাই।‘

ক্রিকেটারদের টিকা নয়, করোনা আক্রান্ত হলে ১০ দিনের নিভৃতবাস

সেই সঙ্গে শাকিব বলেছেন, 'আমরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ দিকের কয়েকটা ম্যাচ খেলছি। এমন নয় যে আমাদের সামনে ফাইনাল খেলার কোনও সুযোগ রয়েছে। বরং সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। সেই টুর্নামেন্ট আবার ভারতেই হবে। আমার মনে হয়েছে আইপিএল খেললে বিশ্বকাপের জন্য অনেক ভাল প্রস্তুতি নিতে পারব।'

সেরা শিরোনাম

Dhruv Jurel: প্রতিদ্বন্দ্বিতা নয়, 'মেন্টর' পন্থে মুগ্ধ জুরেল, দলের জন্য বোলার হয়েও খেলতে রাজি ধ্রুব
প্রতিদ্বন্দ্বিতা নয়, 'মেন্টর' পন্থে মুগ্ধ জুরেল, দলের জন্য বোলার হয়েও খেলতে রাজি ধ্রুব
Leandro Paredes: সাক্ষাৎকার দিতে দিতেই হঠাৎ সংঞ্জা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন বিশ্বজয়ী আর্জেন্তাইন তারকা পারেদেস
সাক্ষাৎকার দিতে দিতেই হঠাৎ সংঞ্জা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন বিশ্বজয়ী আর্জেন্তাইন তারকা পারেদেস
Syed Mushtaq Ali T20: ব্যর্থ অভিমন্যুর লড়াই, ক্রুণাল-জিতেশদের বঢোদরার কাছে হেরে সৈয়দ মুস্তাক আলিতে বিপন্ন বাংলা
ব্যর্থ অভিমন্যুর লড়াই, ক্রুণাল-জিতেশদের বঢোদরার কাছে হেরে সৈয়দ মুস্তাক আলিতে বিপন্ন বাংলা
NZ vs IND: কিউয়িভূমে ভারতীয় ব্যাটারদের শাসন, ওয়েলিংটনে জোড়া বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল
কিউয়িভূমে ভারতীয় ব্যাটারদের শাসন, ওয়েলিংটনে জোড়া বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget