এক্সপ্লোর

ধবনের মানসিকতা দেখে আমি হতবাক, রোহিতের সঙ্গে ওপেন করুক রাহুল, মত শ্রীকান্তের

ধবনের সমালোচনা করলেও, তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থের পাশে দাঁড়িয়েছেন শ্রীকান্ত।

নয়াদিল্লি: টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে এখন থেকেই ভারতীয় দলের জন্য উপযুক্ত কম্বিনেশন ঠিক করে নেওয়া উচিত টিম ম্যানেজমেন্টের। এমনই মনে করেন প্রাক্তন ক্রিকেটার ও প্রধান নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্ত। তিনি বাঁ হাতি ওপেনার শিখর ধবনকে নিয়ে একেবারেই খুশি নন। তাঁর মতে, ধবনের বদলে রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে পাঠানো উচিত লোকেশ রাহুলকে। একটি সংবাদমাধ্যমে নিজের কলমে শ্রীকান্ত লিখেছেন, ‘দিল্লিতে ভারতের হারে আতঙ্কিত হয়ে হাঁটু কেঁপে যাওয়া উচিত নয়। টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে পরীক্ষা-নিরীক্ষা করা জরুরি। সেরা দল মাঠে না নামালে প্রশিক্ষণের অঙ্গ হিসেবে মহড়ার বিষয়টি মানা যায়। কিন্তু টিম ম্যানেজমেন্টকে দ্রুত কম্বিনেশন ঠিক করে নিতে হবে। ওয়ার্কলোড ম্যানেজমেন্টও গুরুত্বপূর্ণ বিষয়। অতীতে অনেকবার ভারতীয় দল পাওয়ার প্লেতে দ্রুত রান তুলতে ব্যর্থ হয়েছে। রোহিত শর্মা দ্রুত রান তোলে, কিন্তু শিখর ধবন প্রয়োজনের সময় দ্রুত রান তুলতে ব্যর্থ হয়। ফলে সমস্যায় পড়ছে দল। ধবনের মানসিকতা দেখে আমি হতবাক। সিনিয়র খেলোয়াড় হওয়া সত্ত্বেও ও স্বাভাবিক খেলা খেলতে পারছে না। এর ফল ভুগতে হচ্ছে দলকে। আমার মতে টি-২০ ফর্ম্যাটে রোহিতের সঙ্গে কে এল রাহুলকে ওপেনার হিসেবে খেলানো উচিত। সেক্ষেত্রে পাওয়ার প্লে-র সময় দু’ জন বিস্ফোরক ব্যাটসম্যান একসঙ্গে থাকবেন।’ ধবনের সমালোচনা করলেও, তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থের পাশে দাঁড়িয়েছেন শ্রীকান্ত। তিনি লিখেছেন, ‘বিরাট কোহলি যখন তিন নম্বরে ব্যাটিং করছে, তখন আমার মতে ঋষভ পন্থকে চার নম্বরে ব্যাট করতে পাঠানো উচিত। ব্যাটসম্যানরা যদি নিজেদের ভূমিকার বিষয়ে আশ্বস্ত হয়ে যায়, তাহলে বিশ্বকাপে ভারত নিশ্চিতভাবেই ভাল খেলবে। টেস্টে পন্থের বদলে ঋদ্ধিমান সাহার সুযোগ পাওয়ার পিছনে যুক্তি আছে। কিন্তু সাদা বলের ক্রিকেটে পন্থকেই সবার আগে সুযোগ দেওয়া উচিত। ওর সঙ্গে মহেন্দ্র সিংহ ধোনির তুলনা বন্ধ হওয়া উচিত। এতে পন্থের কোনও লাভ হচ্ছে না। ধোনির মতো খেলোয়াড় একটি প্রজন্মে একবারই আসে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi Father Death: চিকিৎসায় কি কোনও গাফিলতি হয়েছিল শেষ মুহূর্তে? ঠিক কী হয়েছিল মেসির বাবার?
চিকিৎসায় কি কোনও গাফিলতি হয়েছিল শেষ মুহূর্তে? ঠিক কী হয়েছিল মেসির বাবার?
ODI World Cup 2027: বিরাট ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ়, ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র মিলল না!
বিরাট ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ়, ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র মিলল না!
Lionel Messi Father: বাবাকে হারালেন মেসি, ৬৮ বছর বয়সে প্রয়াত হোর্হে মেসি
বাবাকে হারালেন মেসি, ৬৮ বছর বয়সে প্রয়াত হোর্হে মেসি
Shakib Al Hasan: নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন
নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget