এক্সপ্লোর

SL vs ENG: চিরপ্রতিদ্বন্দ্বীরা জিততেই বিশ্বকাপ অভিযান শেষ গত বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার

Ben Stokes: ইংল্যান্ডের হয়ে ক্রিজে শেষ পর্যন্ত টিকে থেকে দলকে জয় এনে দিলেন বেন স্টোকস। তিনি ৪২ রানে অপরাজিত থাকেন।

সিডনি: কাল আফগানিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে জয় সত্ত্বেও, সেমিফাইনালের টিকিট পাকা করতে আজ শ্রীলঙ্কার ভরসায় ছিল আয়োজক অস্ট্রেলিয়া। তবে এশিয়া কাপ চ্যাম্পিয়নরা পারলেন না। অজিদের চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড চার উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়েই বিশ্বকাপের সেমিফাইনালে নিজেদের টিকিট পাকা করে ফেলল। গ্রুপ ১ থেকে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডই পৌঁছল শেষ চারে। ছিটকে গেল গতবারের চ্যাম্পিয়ন অজিরা। ইংল্যান্ডের হয়ে ক্রিজে শেষ পর্যন্ত টিকে থেকে দলকে জয় এনে দিলেন বেন স্টোকস। তিনি ৪২ রানে অপরাজিত থাকেন।

নিসাঙ্কার অর্ধশতরান

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। দলের হয়ে ফর্মে থাকা কুশল মেন্ডিস এদিন খুব বেশি রান করতে পারেননি। তিনি মাত্র ১৮ রান করেই সাজঘরে ফেরেন। দলের মিডল অর্ডারেও ভানুকা রাজাপক্ষের ২২ রান বাদে কেউ তেমন রান পাননি। তবে পাথুম নিসাঙ্কা ফের একবার নিজের দক্ষতার পরিচয় দেন। তিনি ৪৫ বলে ৬৭ রানের ইনিংস খেলেন। আগুনে গতিতে ফের একবার বল হাতে নজর কাড়েন ইংল্যান্ডের তারকা ফাস্ট বোলার মার্ক উড। তিনি ২৬ রানের বিনিময়ে তিন উইকেট নেন। তবে সেট নিসাঙ্কার গুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নেন আদিল রশিদ। তিনি চার ওভারে মাত্র ১৬ রান খরচ করেন।

শ্রীলঙ্কা নিরন্তর ব্যবধানে উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটের বিনিময়ে ১৪১ রানের বেশি করতে পারেনি। ইংল্যান্ডের সামনে লক্ষ্য খুব একটা বড় ছিল না। দলের দুই ওপেনার জস বাটলার ও অ্যালেক্স হেলস শুরুটাও দারুণ করে। ওপেনিংয়ে দুইজনে মিলে ৭৫ রান যোগ করেন। বাটলার ২৮ রানের ইনিংস খেলেন, হেলস করেন ৪৭ রান। এদিন ইংল্যান্ডের হয়ে তিন নম্বরে ব্যাট করতে নামেন দলের তারকা ক্রিকেটার বেন স্টোকস। অফ ফর্মের স্টোকসের দলে জায়গা নিয়ে বেশ প্রশ্ন উঠছিল। তবে আজ নিজের পরিপক্কতা ও দক্ষতার উদাহরণ দিলেন স্টোকস।

শ্রীলঙ্কার লড়াই

ওপেনারদের ভাল শুরুর পর শ্রীলঙ্কার স্পিনারদের দাপটে ইংল্যান্ডের মিডল অর্ডার মুখ থুবড়ে পড়ে। ওয়ানিন্দু হাসারাঙ্গা ও ধনঞ্জয় ডি সিলভা দুইটি করে উইকেট পান। ইংল্যান্ড মাত্র ৪৪ রানে ছয় উইকেট হারায়। ম্যাচে শ্রীলঙ্কাও শেষের দিকে নিয়ন্ত্রিত বোলিংয়ের মাধ্যমে দারুণভাবে প্রত্যাবর্তন ঘটায়। তবে স্টোকস শেষ পর্যন্ত টিকে থেকে দলের জয় সুনিশ্চিত করেন। একমাত্র শ্রীলঙ্কা জিতলেই অস্ট্রেলিয়া সেমিফাইনালে পৌঁছতে পারত। তবে ইংল্যান্ড এই ম্যাচ জিতে যাওয়ায় অজিদের বিশ্বকাপ অভিযান এখানেই শেষ হল।

আরও পড়ুন: ফাইনাল খেলবে ভারত? পন্টিং বেছে নিলেন রোহিতদের প্রতিপক্ষ

সেরা শিরোনাম

Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
East Bengal FC: রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা দল, মালয়েশিয়ার মাটিতে লাল-হলুদ ঝড়
রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা দল, মালয়েশিয়ার মাটিতে লাল-হলুদ ঝড়
Messi Goal: পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল
পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল

ভিডিও

Jadavpur University Chaos | ক্যাম্পাসে বহিরাগতরা ঢুকল কীভাবে? কেন গ্রেফতার করল না পুলিশ? | ABVP-SFI
Jadavpur University News:
Kolkata Fire News | কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জেরে শো কজ নোটিস দমকলের | Fire Brigade News
New Market Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার আবু জাফর | ABP Ananda
Islampur News: ইসলামপুরে STF-এর হাতে আটক তৃণমূল নেতার ভাই | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget