এক্সপ্লোর

কাল বাংলাদেশের বিরুদ্ধে দলে মহম্মদ শামি? ‘ভার্জিন’ পিচ নিয়ে চিন্তায় দুদলই

বার্মিংহাম: বাংলাদেশের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচে ভারতীয় দলে প্রত্যাবর্তন হতে পারে মহম্মদ শামির। এমনটাই জল্পনা।

চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনও একটা ম্যাচও খেলেননি ভারতের ফাস্ট বোলার মহম্মদ শামি। তবে, বাংলাদেশের বিরুদ্ধে সেমিফাইনালে তাঁকে খেলানোর ভাবনাচিন্তা করছে টিম ইন্ডিয়া।

বুধবার, এজবাস্টনে বাধ্যতামূলক অনুশীলনে দীর্ঘক্ষণ বোলিং করতে দেখা গেল এই বঙ্গতনয়কে। এদিন নেট প্র্যাকটিসে পুরোদমে ঘাম ঝরান তিনি। সাধারণত, যে বোলারের খেলার সম্ভাবনা প্রবল হয়, তাঁকেই এভাবে অনুশীলন করানো হয়ে থাকে।

জানা গিয়েছে, ভূবনেশ্বর কুমারের জায়গায় দলে আসতে পারেন শামি। পিচের চরিত্র দেখেই না কি ভারতীয় টিম ম্যানেজমেন্টের এহেন ভাবনা বলে জানা গিয়েছে।

1406201707_EC_India_vs_Bangladesh_600px

প্রসঙ্গত, যে পিচে আগামীকাল যে পিচে ম্যাচ হওয়ার কথা, তাতে একটাও ম্যাচ হয়নি। প্রাথমিকভাবে, পিচ দেখে যা মনে হচ্ছে, তা পুরোপুরি ব্যাটিং সহায়ক। আর তা থেকেই শামিকে খেলানোর ভাবনাচিন্তা করছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

কারণ, সাধারণত, ভূবনেশ্বর কুমার সুইং বোলার। পিচ যদি বোলিং সহায়ক হয়, বা স্যাঁতস্যাঁতে থাকে, তাহলে ভূবির কার্যকর হওয়ার সম্ভাবনা প্রবল। কিন্ত, পাটা পিচে শামি বেশি কার্যকর। কারণ, তিনি পিচ থেকে গতি ও বাউন্স আদায় করতে পারেন। দ্বিতীয়ত, তাঁর গতিও বেশি।

তবে, পিচ আদতে কেমন হবে, তা নিয়ে ধন্দে দুদলই। কারণ, যে পিচে সেমিফাইনাল হবে, তা ভার্জিন। অর্থাৎ, এখনও ওই পিচে চ্যাম্পিয়ন্স ট্রফির একটিও ম্যাচ হয়নি। যা চিন্তায় রেখেছে দুই শিবিরকেই।

এদিন অনুশীলনের সময় অধিনায়ক বিরাট কোহলি, কোচ অনিল কুম্বলেকে নিয়ে দীর্ঘক্ষণ পিচ পর্যবেক্ষণ করেন। কুম্বলে জানান, এজবাস্টনের এই পিচ অনেকটাই সাদা। বড় স্কোর গড়তে পারেন ব্যাটসম্যানেরা। গুরুত্বরূপূর্ণ ভূমিকা নিতে পারেন স্পিনারেরা।

কাল বাংলাদেশের বিরুদ্ধে দলে মহম্মদ শামি? ‘ভার্জিন’ পিচ নিয়ে চিন্তায় দুদলই

যদিও, পিচ নিয়ে বেশি ভাবতে রাজি নয় কোহলি-ব্রিগেড। এদিন অনুশীলনে হাল্কা মেজাজে পাওয়া গেল বিরাটকে। এদিন বিরাট যেন উসেইন বোল্ট হয়ে ওঠেন। জাডেজা, হার্দিকদের সঙ্গে রীতিমত পাল্লা দিয়ে ১০০ মিটার দৌড়ে অংশ নিলেন বিরাট। জিতলেনও তিনি।

অনুশীলনে চলল ক্যাচ-প্র্যাক্টিসও। বিশেষত বাউন্ডারি লাইন ক্যাচিংয়েই জোর দেওয়া হল বেশি। পাশাপাশি, অনেকটা দৌড়ে ক্যাচ নেওয়ার অনুশীলনও সারলেন টিম ইন্ডিয়ার সদস্যরা। হাই-স্কোরিং ম্যাচে বাউন্ডারি লাইনে ক্ষুরধার ফিল্ডিং অনেক সময় ম্যাচের ভাগ্যই বদলে দেয়। সে কথা মাথায় রেখেই এই বিশেষ ব্যবস্থা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget