এক্সপ্লোর

Gavaskar On Dhruv Jure: কঠিন সময়ে দুরন্ত অর্ধশতরান, ধ্রুব জুড়েলের মধ্য়ে ধোনির ছায়া দেখতে পাচ্ছেন গাওস্কর

IND vs ENG, 4rth Test: একার হাতে দলকে টেনে তুলেছেন। কুলদীপকে সঙ্গে নিয়ে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েছেন। এবার ধ্রুবের ব্যাটিং দেখে বড় বয়ান দিলেন সুনীল গাওস্কর।

রাঁচি: ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে অভিষেক হয়েছিল আন্তর্জাতিক ক্রিকেটে। আর চতুর্থ টেস্টেই কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক অর্ধশতরান হাঁকিয়ে ফেললেন ধ্রুব জুড়েল  (Dhruv Jurel)। মাত্র ১০ রানের জন্য শতরান মিস করতে হয়েছে এই তরুণ উইকেট কিপার ব্য়াটারকে। কিন্তু প্রথম ইনিংসে ভারতের ব্যাটিং ভাঙনের পর একার হাতে দলকে টেনে তুলেছেন। কুলদীপকে সঙ্গে নিয়ে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েছেন। এবার ধ্রুবের ব্যাটিং দেখে বড় বয়ান দিলেন সুনীল গাওস্কর (Sunil Gavaskar)। কিংবদন্তি প্রাক্তন ভারতীয় ওপেনার মনে করেন যে আরও একজন ধোনিকে হয়ত পাওয়া যেতে পারে ভারতীয় ক্রিকেটে।

ধ্রুব জুড়েলের ব্যাটিং ও উইকেট কিপিংয়ের স্কিলই শুধু নয়। ম্য়াচের পরিস্থিতি সামলে দুরন্ত ব্যাটিংয়ের নিদর্শন রেখেছেন ধ্রুব। গাওস্কর বলেন, ''ব্যাট তো দুর্দান্ত করেইছে ও। এমনকী ধ্রুবের উইকেট কিপিংয়েরও প্রশংসা করতেই হবে। ম্য়াচ সিচুয়েশন দারুণ বুঝতে পারে। আমি বলতে চাই যে আরও একজন মহেন্দ্র সিংহ ধোনি তৈরি হতে দেখতে পাচ্ছি আমরা হয়ত। আমি জানি আরও একটা ধোনি হয়ত কোনওদিনই পাব না আমরা। কিন্তু ধোনির যেমন ম্য়াচের পরিস্থিতি বুঝে খেলতে দেখতাম আমরা, ধ্রুবের মধ্যেও সেই ক্ষমতা রয়েছে। স্ট্রিট স্মার্ট ক্রিকেটার ধ্রুব।''

উল্লেখ্য, একটা সময় ১৭৭ রানে সাত উইকেট হারিয়ে কার্যত ধুঁকছিল ভারতীয় দল। সেই পরিস্থিতি থেকে ভারতকে লড়াইয়ে ফেরান কুলদীপ ও জুরেল। দুইজনে মিলে অষ্টম উইকেটে ৭৬ রান যোগ করেন। গতকাল অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন ২ জন। এদিন সকালে প্রথমে অ্য়ান্ডারসনের শিকার হন কুলদীপ। তবে জুরেল নিজের লড়াকু ইনিংস চালিয়ে যান। অর্ধশতরান পূরণ করেন তিনি। 

কুলদীপ ফিরে যাওয়ার পর আকাশদীপের সঙ্গে ক্রিজে টিকে থেকে দলের স্কোরবোর্ড সচল রাখার কাজ করেন জুড়েল। নবম উইকেটে ৪০ রান যোগ করেন তাঁরা। ৯ রান করে আকাশ দীপ ফিরে যান বসিরের শিকার হয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নজির গ়লেন বসির। জুড়েলকে শেষ পর্যন্ত ৯০ রানের মাথায় আউট করেন টম হার্টলি। তিনি বোল্ড করে দেন এই তরুণ উইকেকিপার ব্যাটারকে। নিজের ইনিংসে ৬টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান ধ্রুব। 

৪৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস ব্যাট করতে নেমে তা কাজে লাগাতে পারেনি ইংল্যান্ড। মাত্র ১৪৫ রানে অল আউট হয়ে যায় তাঁরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget