এক্সপ্লোর

BCCI: ভারতীয় বোর্ডের মসনদে সৌরভদের ভবিষ্যৎ কী? মামলা সরল বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে

Sourav Ganguly: ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) মসনদে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), জয় শাহদের (Jay Shah) ভবিষ্যৎ কী ?

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) মসনদে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), জয় শাহদের (Jay Shah) ভবিষ্যৎ কী ? তাঁদের মেয়াদ কি পুনর্নবীকরণ করা হবে ? সেক্ষেত্রে ভারতীয় ক্রিকেট বোর্ডের সংবিধানে সংস্কার আনা জরুরি ৷ আর সেই কারণেই দেশের শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ বুধবার সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বড়সড় পদক্ষেপ করল দেশের শীর্ষ আদালত ৷ বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চেই বিসিসিআই'য়ের সংবিধান সংস্কার আবেদনের শুনানি হবে বলে জানা গিয়েছে৷

বুধবার জানিয়ে দেওয়া হল, সুপ্রিম কোর্টে শুনানি হবে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সংবিধান সংশোধনের মামলাটিও শুনবে বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চ। বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রমণার বেঞ্চের তরফে এ কথা জানানো হয়েছে।

ভারতীয় ক্রিকেট বোর্ড সংক্রান্ত মামলার শেষ নির্দেশ দেওয়া হয়েছিল ২০১৮ সালের ৯ অগাস্ট। মামলাটি শুনছিল তৎকালীন প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ। সেই বেঞ্চে ছিলেন বিচারপতি এএম খানউইলকর, বিচারপতি হিমা কোহলি, বিচারপতি রবিকুমার এবং বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। বিচারপতি মিশ্র এবং বিচারপতি খানউইলকর অবসর নিয়েছেন। প্রধান বিচারপতি রমণা বলেছেন, ‘‘বিচারপতি মিশ্র এবং বিচারপতি খানউইলকর এখন নেই। তাই বিচারপতি চন্দ্রচূড় এবং আরও দুই বিচারপতির বেঞ্চে মামলাটি পাঠালাম।’’

গত ২১ জুলাই বিসিসিআই সংক্রান্ত বিষয়ে বিচারপতিদের সহযোগিতা করার জন্য আইনজীবী মনিন্দর সিংহকে নিয়োগ করে শীর্ষ আদালত। বিসিসিআইয়ের সংবিধান সংশোধন, সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিব জয় শাহ-সহ অন্য পদাধিকারীদের বাধ্যতামূলক কুলিং-অফে যাওয়ার মতো নানা বিষয় শীর্ষ আদালতের বিচারাধীন। বিভিন্ন রাজ্য ক্রিকেট সংস্থাগুলিও এই মামলার পক্ষ।

অবসরপ্রাপ্ত বিচারপতি আরএম লোধার নেতৃত্বাধীন কমিটি ভারতীয় ক্রিকেট বোর্ডের সংস্কারের প্রস্তাব দিয়েছিল। আগেই সেই প্রস্তাব গ্রহণ করে সুপ্রিম কোর্ট।

বোর্ডের সভাপতি এবং সচিব পদে বসার আগে যথাক্রমে সিএবি এবং গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়শেনর গুরুত্বপূর্ণ পদে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং জয় শাহ ৷ তাছাড়া বোর্ডে দু'জনের কার্যক্রমের বেশিরভাগ সময়টাই করোনাকালে অতিবাহিত হয়েছে ৷ পাশাপাশি আগামী বছর দেশের মাটিতে রয়েছে ওয়ান ডে বিশ্বকাপ। তাই কুলিং অফ পিরিয়ড তুলতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল বিসিসিআই ৷

আরও পড়ুন: শৃঙ্গজয়ের ৩ মাস পর পেলেন সার্টিফিকেট, স্বস্তি পেলেও এভারেস্টজয়ী পিয়ালির কাঁটা ঋণের বোঝা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
Sarfaraz Khan: রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
Cristiano Ronaldo Wedding: বিয়ে করছেন রোনাল্ডো, হোটেল ভাড়া থেকে গির্জা, সব কিছুই চূড়ান্ত, উচ্ছ্বসিত ভক্তরা
বিয়ে করছেন রোনাল্ডো, হোটেল ভাড়া থেকে গির্জা, সব কিছুই চূড়ান্ত, উচ্ছ্বসিত ভক্তরা
India vs Sri Lanka: অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য
অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য

ভিডিও

Abhishek Banerjee PA:সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র
Teachers Protest: ফের শহরের প্রাণকেন্দ্রে ২০১৬ র চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের মিছিল। Kolkata News
Kolkata Fire News: সল্টলেকে বিকাশভবনের সামনে চলন্ত গাড়িতে আগুন | Fire Incident
Abhishek Banerjee PA Case: আজ সন্ধেয় ক্য়ানাল রোডে সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিস দিল CID-র দল
Patna News: মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, তুলকালাম পাটনায়। জাতীয় সড়ক আটকে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget