এক্সপ্লোর

T20 World Cup: পাকিস্তানের বিরুদ্ধে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত রোহিতের

T20 World Cup, IND vs PAK: অলরাউন্ডার হিসেবে রয়েছেন হার্দিক পাণ্ড্য। একমাত্র স্পিনার হিসেবে রবিচন্দ্রন অশ্বিনকে খেলানো হচ্ছে। 

মেলবোর্ন: টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের (IND vs Pak) বিরুদ্ধে প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা। মেলবোর্নের আকাশে কালো মেঘের ঘনঘটা। যে দল টস জিতবে তারাই যে ফিল্ডিং নেবে তা আগে থেকেই নিশ্চিত ছিল। সেই মতই টস জয়ের সঙ্গে সঙ্গেই প্রথমে বোলারদের ঘাড়ে দায়িত্ব বর্তে দিলেন হিটম্যান। তিন সিমার ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি ও অর্শদীপ সিংহকে একাদশে নিয়েছে ভারতীয় দল। সাত ব্যাটারকে প্রথম ম্যাচে খেলানো হচ্ছে। পন্থ নয়, উইকেটের পেছনে দীনেশ কার্তিককে দেখা যাবে। অলরাউন্ডার হিসেবে রয়েছেন হার্দিক পাণ্ড্য। একমাত্র স্পিনার হিসেবে রবিচন্দ্রন অশ্বিনকে খেলানো হচ্ছে। 

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) এই পাকিস্তানের (IND vs PAK) বিরুদ্ধে লজ্জার হার। টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছিল টিম ইন্ডিয়াকে (Indian Cricket Team)। আজ ফের একবার ভারত-পাকিস্তান দ্বৈরথ। ফের টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চ। বিরাট বনাম শাদাব, রোহিত বনাম শাহিনের মত টুকরো টুকরো অনেকগুলো ডুয়েলের অপেক্ষা থাকবে। একবার দেখে নেওয়া যাক কোন কোন ডুয়েল দেখা যেতে পারে এদিন -

রোহিত বনাম শাহিন: ঠিক এক বছর আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে হারতে হয়েছিল। সেদিন রোহিত শর্মাকে লেগবিফোর করে আউট করে শুরুতেই ভারতীয় শিবিরে ধাক্কা দিয়েছিলেন শাহিন আফ্রিদি। ওপেনে রোহিত এদিনও নামবেন। অন্যদিকে নতুন বলে শাহিন আফ্রিদিকে দেখা যাবে ফের। আজ কে বাজিমাত করেন তা দেখার।

বিরাট কোহলি বনাম শাদাব খান: লেগস্পিনের বিরুদ্ধে বিরাট কোহলির দুর্বলতা কিছুটা রয়েছে। এর আগে অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পার বিরুদ্ধে দেখা গিয়েছে বিরাটের নড়বড়ে ব্যাটিং। এছাড়া শাদাব খানের বিরুদ্ধে ১৭ বলে মাত্র ২১ রান করেছেন কোহলি। 

সূর্যকুমার যাদব বনাম মহম্মদ নওয়াজ: টি-টোয়েন্টি ফর্ম্যাটে এখনও পর্যন্ত চলতি বছরে সবচেয়ে সেরা ফর্মে রয়েছেন সূর্যকুমার যাদব। ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। মহম্মদ নওয়াজের বিরুদ্ধে ৯ বল খেলে ১ বার আউট হয়েছিলেন ডানহাতি এই পেসার।

বাবর আজম বনাম ভুবনেশ্বর কুমার: টি-টোয়েন্টি ক্রমতালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বাবর আজম। এশিয়া কাপে বাবরের উইকেট নিয়েছিল ভুবনেশ্বর কুমারই। সম্প্রতি খুব একটা ভাল ফর্মে না থাকলেও ভুবনেশ্বর কুমার নতুন বলে চমক দেখাতেই পারেন। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commonwealth Games 2026: কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?

ভিডিও

CAA News | স্ক্রুটিনি ও ভেরিফিকেশনের জন্য় লম্বা লাইন, CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়
Samik Bhattacharya On Syndicate | সিন্ডিকেট নিয়ে ফের একবার কড়া বার্তা দিয়েছেন শমীক ভট্টাচার্য
Manipal Hospital | পডুয়াদের কাছে ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget