এক্সপ্লোর

T20 WC Venue Changed:টি ২০ বিশ্বকাপ সরছে সংযুক্ত আরব আমিরশাহিতে, জানালেন বিসিসিআই সচিব জয় শাহ

টি ২০ বিশ্বকাপের সময়সূচী নিয়ে সিদ্ধান্ত নেবে আইসিসি। জানালেন বিসিসিআই সচিব জয় শাহ।

নয়াদিল্লি: টি ২০ বিশ্বকাপ  ভারত থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এ কথা আমরা আইসিসি-কে জানাচ্ছি। টি ২০ বিশ্বকাপের সময়সূচী নিয়ে সিদ্ধান্ত নেবে আইসিসি। জানালেন বিসিসিআই সচিব জয় শাহ।
করোনাভাইরাসের চলতি দাপটের পরিপ্রেক্ষিতে এই আশঙ্কা অনেক আগে থেকেই ছিল। এর আগে আইপিএলের মতো বড় টুর্নামেন্টেও দুবাইতে সরাতে হয়েছে। জানা গেছে, ১৪ তম আইপিএলের খেলা শেষ হওয়ার পর টি ২০ বিশ্বকাপ শুরু হবে। 
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আগামী ১৭ অক্টোবর থেকে টি ২০ বিশ্বকাপ শুরু হতে পারে। টুর্নামেন্টের ফাইনাল হতে পারে ১৪ নভেম্বর। টি ২০ বিশ্বকাপ শুরুর আগে আইপিএলের বাকি ৩১ টি ম্যাচের খেলা হবে। এবারের আইপিএলের পরবর্তী পর্ব ১৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে। ফাইনাল হবে ১৫ অক্টোবর। 
টি ২০ বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিসিসিআই আইসিসি-র কাছে ২৮ জুন পর্যন্ত সময় চেয়েছিল। এবারের আইপিএলের বাকি ম্যাচগুলিও মরু দেশে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।  গত মে মাসে টুর্নামেন্টের মাঝপথে করোনাভাইরাসজনিত কারণে আইপিএল স্থগিত করে দিতে হয়েছিল। এ জন্য যে লোকসান হয়েছে, সে কথা মাথায় রেখে টি ২০ বিশ্বকাপ আয়োজন নিয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ বিসিসিআই। 
কয়েকটি রিপোর্টে বলা হয়েছিল যে, ওমানেও টি ২০ বিশ্বকাপের কয়েকটি ম্যাচের খেলা হবে। আইপিএলের কারণে সংযুক্ত আরব আমিরশাহির মাঠ টি ২০ বিশ্বকাপের জন্য প্রস্তুত করতে কিছুটা সময় লাগবে। টি ২০ বিশ্বকাপের শুরুর দিকের কিছু ম্যাচ সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজন করা হবে। উল্লেখ্য, ওমান এ বছর টি ২০ বিশ্বকাপে অংশগ্রহণকারী ১৬ টি দলের মধ্যে রয়েছে। 
টি ২০ বিশ্বকাপের জন্য প্রস্তুত টিম ইন্ডিয়া
সদ্য আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়েছে ভারত। এরপর টিম ইন্ডিয়ার নজর টি ২০ বিশ্বকাপের দিকে। বিগত বেশ কয়েক বছরই ভারতের ঝুলিতে আসেনি আইসিসি-র বড় কোনও ট্রফি। এবার টি ২০ বিশ্বকাপ জিতে সেই ট্রফির খরা কাটানোই লক্ষ্য মেন ইন ব্লু ব্রিগেডের। বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত আসন্ন টুর্নামেন্টে নিজেদের মেলে ধরতে প্রস্তুত। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget