এক্সপ্লোর

Taipei Open 2023: তাইপেই ওপেনের কোয়ার্টার ফাইনালে এইচ এস প্রণয়, ছিটকে গেলেন কাশ্যপ

Taipei Open 2023 Update: কমনওয়েলথ গেমসে চ্য়াম্পিয়ন এই ভারতীয় শাটলার চাইনিস তাইপের প্রতিদ্বন্দ্বী সু লি ইয়াংয়ের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেন। কাশ্যপ ম্যাচে জয় ছিনিয়ে নেন ১৬-২১, ১৭-২১ ব্যবধানে। 

তাইপেই: দুরন্ত ফর্মে এইচ এস প্রণয়। চলতি তাইপেই ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন এই ভারতীয় শাটলার। বিশ্বের ৯ নম্বর প্রণয় এদিন হারিয়ে দেন বিশ্বের ৯৫ নম্বর ইন্দোনেশিয়ার প্রতিদ্বন্দ্বী টমি সুগিয়ার্তোকে। খেলার ফল প্রণয়ের পক্ষে ২১-৯, ২১-১৭। তবে প্রণয় জয় পেলেও হেরে গেলেন পারুপালি কাশ্যপ। ২০১৪ সালের কমনওয়েলথ গেমসে চ্য়াম্পিয়ন এই ভারতীয় শাটলার চাইনিস তাইপের প্রতিদ্বন্দ্বী সু লি ইয়াংয়ের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেন। কাশ্যপ ম্যাচে হেরে যান ১৬-২১, ১৭-২১ ব্যবধানে। 

প্রতিযোগিতার তৃতীয় বাছাই প্রণয় এদিন প্রথম গেমেই টানা ১৫-৫ ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন। ধারাবাহিকতা বজায় রেখেই শেষ পর্যন্ত প্রথম গেম জিতে যান প্রণয়। দ্বিতীয় গেমেও একটা সময় ৩-১০ ব্যবধানে পিছিয়ে ছিলেন প্রণয়। সেখান থেকেই ১৫-১৫ সমতা ফেরান ভারতীয় শাটলার। শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেন তিনি।

অবসরের পথে বোপান্না?

ভারতের তারকা টেনিস প্লেয়ার রোহন বোপান্না (Rohan Bopanna) তাঁর কেরিয়ার নিয়ে বড় বার্তা দিলেন। চলতি বছর সেপ্টেম্বরে আয়োজিত হতে চলেছে ডেভিস কাপ (Davis Cup 2023)। মরক্কোর বিরুদ্ধে দেশের মাটিতে খেলতে নামবে ভারত। সেই ম্যাচেই হয়ত শেষবার ডেভিস কাপের (Davis Cup 2023) মঞ্চে খেলতে দেখা যাবে ভারতকে। বোপান্না চেয়েছিলেন বেঙ্গালুরুতে নিজের ঘরের মাঠে শেষ ম্য়াচ খেলতে। কিন্তু অল ইন্ডিয়া টেনিস ফেডারেশন আগেই ভেন্যু হিসেবে উত্তরপ্রদেশের নাম ঘোষণা করায় সেখানেই খেলতে হবে বোপান্নাকে। 

২০০২ সালে প্রথমবার ডেভিস কাপে খেলতে নেমেছিলেন ৪৩ বছরের বোপান্না। এটিপি ট্যুরে এখনও খেলছেন এই অভিজ্ঞ ভারতীয় তারকা। দেশের হয়ে ৩২টি টাই খেলেছেন বোপান্না। বুধবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, ''আগামী সেপ্টেম্বরেই আমি আমার কেরিয়ারের শেষ ডেভিস কাপ ম্যাচে খেলতে নামব। ২০০২ সাল থেকে ভারতীয় দলে রয়েছি আমি। আমি চেয়েছিলাম নিজের হোমটাউন বেঙ্গালুরুতে খেলতে। সতীর্থদেরও বলেছিলাম। কিন্তু তা হয়ত সম্ভব হবে না।'' তিনি আরও বলেন, ''২০ বছর ধরে আমি খেলে চলেছি। আমি অধিনায়ককে বলেছি আমার সিদ্ধান্তের কথা। আমি চাই সবাই আসুক খেলা দেখতে। ৪৩ বছরেও খেলতে পারছি, এটা আমার কাছে বোনাস।'' নিজের কেরিয়ারে ১২টি সিঙ্গলস ম্যাচ ও ১০টি ডাবলস ম্যাচ জিতেছেন বোপান্না। 

দেশের হয়ে সবচেয়ে বেশি ৫৮টি ম্যাচে অংশ নিয়েছেন লিয়েন্ডার পেজ। তালিকায় রয়েছেন জয়দীপ মুখোপাধ্যায় (৪৩), রামানাথন কৃষ্ণন (৪৩), প্রেমজিৎ লাল (৪১), আনন্দ অমৃতরাজ (৩৯), মহেশ ভূপতি (৩৫) ও বিজয় অমৃতরাজ (৩২)। ডেভিস কাপে নামার নামার সঙ্গে সঙ্গে অমৃতরাজকে টপকে যাবেন বোপান্না।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

RG Kar Incident |
RG Kar Incident |
BJP Government in Bengal | অধ্যাপিকার জমি 'দখল' করে তৈরি হচ্ছে BJP-এর পার্টি অফিস! থানায় ছাত্র
Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget