এক্সপ্লোর

কুম্বলের অভিনব 'এক-ঘণ্টার' পরীক্ষায় ডাহা ফেল টিম ইন্ডিয়া, ব্যতিক্রম রাহানে

বেঙ্গালুরু: এক ঘন্টা টানা ব্যাট করতে হবে৷ আউট হওয়া চলবে না৷ কুম্বলের এই অভিনব অনুশীলনে পাশ একমাত্র আজিঙ্ক রাহানে৷ বাকি সব ব্যাটসম্যানই ব্যর্থ৷ ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজে উইকেটে টিকে থাকার লড়াইয়ের জন্য এটাই ছিল কুম্বলের অনুশীলন৷ কিন্তু চিন্তা বাড়ালেন বিরাট-পূজারারা৷ দায়িত্ব নেওয়ার পর রোজই নতুন নতুন ভাবনার আমদানি করছেন টিম ইন্ডিয়ায়৷ রবিবার অনুশীলনে কোচ কুম্বলের নতুন ভবনা, প্রত্যেক ব্যাটসম্যানকে ব্যাট করতে হবে এক ঘন্টা করে। শর্ত একটাই, আউট হওয়া চলবে না! বেঙ্গালুরু থেকে ৪০ কিমি দূরে আলুরে মনোরম পরিবেশে ভারতীয় দলের নিবিড় অনুশীলনে নতুন কোচের এই পরীক্ষার সামনে ফার্স্ট বয় রাহানে৷ বলা ভাল, তিনিই একমাত্র পাশ করলেন৷ ১ ঘন্টা ধরে টানা ব্যাটিং৷ ইশান্ত-জাডেজারা একবারও আউট করতে পারলেন না রাহানেকে৷ বাকিরা কুম্বলের চ্যালেঞ্জ নিতেই পারলেন না৷ PTI6_29_2016_000176B ব্যর্থদের তালিকায় রয়েছেন টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। ১ ঘন্টায় দুবার আউট হলেন বিরাট৷ দুবারই জাডেজার কাছে৷ কোহলির মতই ফ্লপ ওপেনার শিখর ধবনও৷ ১ ঘন্টায় আউট হলেন দিল্লির এই ওপেনার৷ আউট হলেন আরেক ওপেনার মুরলি বিজয়ও। ক্যারিবিয়ান সফরে তার উপরেই দায়িত্ব থাকবে ইনিংস ওপেন করার৷ অথচ ১ঘন্টার ব্যাটিংয়ে আউট হলেন বিরাটদের মতই দুবার৷ শুধু কোহলি-ধবন-বিজয়'রাই নন, ১বার করে আউট লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা-ও৷ ক্যালিপ্সোর দেশে বোলিং আক্রমণের সামনে উইকেটে টিকে থাকার লড়াইয়ে নামার আগে পাশ মার্ক পেলেন একমাত্র আজিঙ্কই৷ এই অভিনব অনুশীলনই নয়, ভারতীয় বোলার ব্যাটসম্যানদের মধ্যে সমন্বয় বাড়াতে এবার জুটি তৈরি করলেন কুম্বলে৷ কোথাও শিখর ধবন-মহম্মদ শামি তো অন্যদিকে স্টুয়ার্ট বিনি-রোহিত শর্মা৷ কুম্বলের 'জুটিতে লুটি' ভাবনার ফলে জাতীয় শিবিরে বল হাতে নজর কাড়লেন চেতেশ্বর পূজারা৷ সোমবারই শেষ অনুশীলন৷ তারপরই মিশন ওয়েস্ট ইন্ডিজ৷ কুম্বলের প্রথম পরীক্ষা৷ কড়া নজর ক্রিকেটবিশেষজ্ঞদের৷

সেরা শিরোনাম

Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Ranji Trophy: রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
Ranji Trophy: সুদীপ-অভিষেকের জোড়া সেঞ্চুরিতে কল্যাণীতে দিল্লি-বধের স্বপ্ন বাংলার, প্রথম ইনিংসের লিড
সুদীপ-অভিষেকের জোড়া সেঞ্চুরিতে কল্যাণীতে দিল্লি-বধের স্বপ্ন বাংলার, প্রথম ইনিংসের লিড

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget