এক্সপ্লোর

অশ্বিন-ঋদ্ধিমানের এই পার্টনারশিপ ম্যাচের ফল নির্ধারণ করতে পারে: রাহুল

গ্রস আইলেট: তৃতীয় টেস্টের প্রথম দিন রবিচন্দ্রন অশ্বিন ও ঋদ্ধিমান সাহার অপরাজিত পার্টনারশিপের প্রশংসায় ভারতের তরুণ ওপেনার লোকেশ রাহুল। তাঁর মতে, এই পার্টনারশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যেতে পারে। এটাই ম্যাচের ফলও গড়ে দিতে পারে।   মঙ্গলবার থেকে শুরু হওয়া টেস্টের প্রথম দিন মাত্র ১২৬ রানে ভারতের পাঁচ উইকেট পড়ে যাওয়ার পর দলের হাল ধরেন অশ্বিন ও ঋদ্ধিমান। তাঁরা ভারতকে দিনের শেষে ভদ্রস্থ জায়গায় নিয়ে যান। দিনের শেষে ভারতের রান ৫ উইকেটে ২৩৪। অশ্বিন অপরাজিত ৭৫ রানে এবং ঋদ্ধিমান ব্যাট করছেন ৪৬ রানে।   অশ্বিন টেস্টে তিনটি শতরান করলেও, তিনি স্বীকৃত ব্যাটসম্যান নন। ঋদ্ধিমানও এখনও পর্যন্ত টেস্টে সেভাবে বড় রানের ইনিংস খেলতে পারেননি। কিন্তু বিপদের মুখে তাঁরাই দলকে ভরসা দিয়েছেন। তৃতীয় সেশনের গোটাটাই তাঁরা সামলে দিয়েছেন। অশ্বিন ও ঋদ্ধিমানের চওড়া ব্যাটে ভর করেই লড়াই করার মতো জায়গায় পৌঁছে গিয়েছে ভারত।   সেই কারণেই এই পার্টনারশিপের প্রশংসা করেছেন রাহুল। তিনি বলেছেন, ‘আমরা ১৮০ থেকে ২০০ রানের মধ্যে অলআউট হয়ে যেতে পারতাম। কিন্তু ব্যাটসম্যানরা সংযম দেখিয়েছে। অশ্বিন ও ঋদ্ধিমানের পার্টনারশিপ খুব গুরুত্বপূর্ণ। ওরা যে ১০৮ রান যোগ করেছে সেটা এই টেস্টে আমাদের সাহায্য করবে।’   বিসিসিআই-এর ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে রাহুল বলেছেন, ড্যারেন স্যামি স্টেডিয়ামে প্রথম দিন পিচ ও আউটফিল্ড ভেজা ছিল। ব্যাট করা সহজ ছিল না। সেখানে দিনের শেষে ২৩৫ রান খারাপ নয়। অন্য কোনও মাঠ হলে ২৬০-২৭০ রান হতে পারত। আমাদের লক্ষ্যে এখান থেকে বড় রান তোলা। তারপর ভাল বল করে ওয়েস্ট ইন্ডিজকে পাল্টা চাপে ফেলতে হবে।   নিজের ব্যাটিং নিয়ে রাহুল বলেছেন, নতুন বলের সামনে ব্যাটিং করা কঠিন ছিল। শুরুতেই দুটি উইকেট পড়ে যাওয়ার পর তিনি পাল্টা আক্রমণের পথ বেছে নেন। সেই পরিকল্পনা সফল হয়েছে। তিনি অর্ধশতরান করতে পেরেছেন। তবে যেভাবে আউট হয়েছেন তাতে হতাশ এই ওপেনার। তবে তিনি ওয়েস্ট ইন্ডিজের বোলারদের কৃতিত্ব দিয়েছেন। তাঁর মতে, ভারতের বোলাররা বিপক্ষের কাছ থেকে শিক্ষা নিতে পারেন।

সেরা শিরোনাম

Bengal vs Delhi Day 2 Lunch: অভিষেক ম্যাচে ব্যর্থ অঙ্কুর, লড়াই ঘরামির, দ্বিতীয় দিন লাঞ্চে বাংলার স্কোর ১০৮/৩
অভিষেক ম্যাচে ব্যর্থ অঙ্কুর, লড়াই ঘরামির, দ্বিতীয় দিন লাঞ্চে বাংলার স্কোর ১০৮/৩
IND vs WI: স্প্রিংঙ্গারের ঝোড়ো ইনিংসেও লাভ হল না, অর্শদীপের দুরন্ত বোলিং এবং অভিষেকের ব্য়াটিংয়ে ভারতের জয়
স্প্রিংঙ্গারের ঝোড়ো ইনিংসেও লাভ হল না, অর্শদীপের দুরন্ত বোলিং এবং অভিষেকের ব্য়াটিংয়ে ভারতের জয়
IND vs WI 3rd T20I Live: ইনদওরে টানটান ম্যাচে দুরন্ত জয় ভারতের, বল হাতে অনবদ্য অর্শদীপ, ব্য়াটে নজর কাড়লেন অভিষেক
ইনদওরে টানটান ম্যাচে দুরন্ত জয় ভারতের, বল হাতে অনবদ্য অর্শদীপ, ব্য়াটে নজর কাড়লেন অভিষেক
IND vs WI: অভিষেকের দুরন্ত অর্ধশতরান, রান পেলেন ঈশানও, রাঁচির পরে ইনদওরেও ফের বড় স্কোর তুলল ভারত
অভিষেকের দুরন্ত অর্ধশতরান, রান পেলেন ঈশানও, রাঁচির পরে ইনদওরেও ফের বড় স্কোর তুলল ভারত

ভিডিও

Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget