এক্সপ্লোর

Tim Paine on Steve Smith: ফের অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ? কী বলছেন পেন?

স্টিভ স্মিথের নেতৃত্বে অস্ট্রেলিয়ার সাফল্য বলার মতোই। স্মিথ ও ডেভিড ওয়ার্নার নির্বাসিত হওয়ার পর থেকে বেশ চাপেই ছিল অস্ট্রেলিয়া। টিম পেন নেতৃত্ব দিলেও, বেশ কিছু ম্যাচেই হারতে হয়েছে অস্ট্রেলিয়াকে। এবার কি অধিনায়ক হিসাবে দ্বিতীয় ইনিংস পেলে হৃত সম্মান ফেরাতে পারবেন স্মিথ?

সিডনি: অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসাবে প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন স্টিভ স্মিথ? অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিলেন টিম পেন। অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে পারলেই অধিনায়কত্বের দায়িত্ব স্টিভ স্মিথের হাতে সঁপে দিতে চান পেন। চোট আঘাতের সমস্যায় জর্জরিত ভারতের কাছে টেস্ট সিরিজ হারার পর থেকেই প্রবল সমালোচনার মুখে পড়েছেন তিনি।

প্রসঙ্গত, ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরে কুখ্যাত স্যান্ডপেপার গেটের পর স্টিভ স্মিথকে আর অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করতে দেখা যায়নি। তবে কি জাতীয় দলের অধিনায়কত্বের ভার ফিরে পাবেন তিনি? সেই বিষয়ে এখন জোর জল্পনা। স্মিথকে অধিনায়কত্বে ফিরতে হলে দায়িত্ব হারাবেন বর্তমান অধিনায়ক টিম পেন। ভারতের বিরুদ্ধে সিরিজ হারের পর সমর্থক থেকে বিশেষজ্ঞ, অনেকেই প্রশ্ন তোলেন তাঁর দলকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা নিয়েই। তখন থেকেই জল্পনা শুরু হয়, তাহলে কি এবার অধিনায়কের চাকরি যাবে পেনের? এখন তিনি নিজেও যেন সেরকম ইঙ্গিত দিলেন।

পেন নিজে অধিনায়ক হিসাবে স্মিথের পক্ষেই সওয়াল করেছেন। চ্যাপেল ফাউন্ডেশনের নৈশভোজে পেন বলেন, ‘আমি যেটুকু সময় স্মিথের অধিনায়কত্বে খেলেছি, ও পরিকল্পনার দিক থেকে বিশ্বের অন্যতম সেরা। অনেকটা আমার মতোই অল্প বয়সে ওকে আচমকাই অধিনায়ক করে দেওয়া হয়। তখন ও হয়তো দায়িত্ব নিতে তেমন তৈরি ছিল না। তবে যত সময় গিয়েছে, অধিনায়ক হিসাবে ও পরিণত হয়েছে। তাসমানিয়ার অধিনায়ক হওয়ার সময় আমিও অনেকটা একই অবস্থার মুখোমুখি হয়েছিলাম। ও অধিনায়ক হবে কি না সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার হাতে নেই। তবে ওকে আবার অধিনায়ক করা হলে আমার সমর্থন থাকবে।’

স্টিভ স্মিথের নেতৃত্বে অস্ট্রেলিয়ার সাফল্য বলার মতোই। স্মিথ ও ডেভিড ওয়ার্নার নির্বাসিত হওয়ার পর থেকে বেশ চাপেই ছিল অস্ট্রেলিয়া। টিম পেন নেতৃত্ব দিলেও, বেশ কিছু ম্যাচেই হারতে হয়েছে অস্ট্রেলিয়াকে। এবার কি অধিনায়ক হিসাবে দ্বিতীয় ইনিংস পেলে হৃত সম্মান ফেরাতে পারবেন স্মিথ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: কোচেদের অমান্য, দলের অন্দরেই জল্পনা! মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক পদ হারাচ্ছেন হার্দিক পাণ্ড্য?
কোচেদের অমান্য, দলের অন্দরেই জল্পনা! মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক পদ হারাচ্ছেন হার্দিক পাণ্ড্য?
Neymar Jr: ফের চোটের কবলে নেমার, নেই প্রস্তুতি পর্বের ম্যাচে, আদৌ বিশ্বকাপে খেলবেন তো ব্রাজিলিয়ান তারকা?
ফের চোটের কবলে নেমার, নেই প্রস্তুতি পর্বের ম্যাচে, আদৌ বিশ্বকাপে খেলবেন তো ব্রাজিলিয়ান তারকা?
Hardik Pandya: তাঁর ভবিষ্যৎ ঘিরে জোর জল্পনার মাঝেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিলিট করে দিলেন হার্দিক পাণ্ড্য?
তাঁর ভবিষ্যৎ ঘিরে জোর জল্পনার মাঝেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিলিট করে দিলেন হার্দিক পাণ্ড্য?
Bengal Olympic Association: পদ আঁকড়ে মমতা বন্দোপাধ্যায়ের ভাই, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন চিঠি দিল বাবুনকে
পদ আঁকড়ে মমতা বন্দোপাধ্যায়ের ভাই, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন চিঠি দিল বাবুনকে

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget