এক্সপ্লোর

টেস্ট সিরিজ জিততে হলে কোহলিকে সাহায্য করতে হবে ভারতের অন্য ব্যাটসম্যানদের, বলছেন গিলক্রিস্ট

সিডনি: এবারের অস্ট্রেলিয়া সফরে ২০১৪-১৫ সালের মতোই ভাল পারফরম্যান্স দেখাবেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। এমনই আশাপ্রকাশ করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট। তবে তাঁর মতে, ভারতকে যদি টেস্ট সিরিজ জিততে হয়, তাহলে কোহলিকে সাহায্য করতে হবে অন্যান্য ব্যাটসম্যানদের। ভারতই এই সিরিজে ফেভারিট হিসেবে শুরু করছে বলেই মত এই প্রাক্তন বাঁ হাতি মারকুটে ব্যাটসম্যান ও উইকেটকিপারের। গত সফরে অ্যাডিলেড টেস্টে ভারতীয় দল ৪৮ রানে হেরে গেলেও, দুই ইনিংসেই শতরান করেন কোহলি। এবার অ্যাডিলেডেই প্রথম টেস্ট শুরু হচ্ছে ৬ ডিসেম্বর থেকে। তার আগে সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে গিলক্রিস্ট বলেছেন, ‘আশা করি ২০১৪-র মতোই এবারও দাপট দেখাবে বিরাট কোহলি। গত কয়েকদিনে ওর সঙ্গে আমার কথা হয়েছে। ওর আত্মবিশ্বাস দেখেছি। সিডনিতে (তৃতীয় টি-২০ ম্যাচে) ও যেভাবে ব্যাট করেছে, তাতে ভাল পারফরম্যান্স দেখাতে না পারলে আমি খুব আশ্চর্য হব।’ গিলক্রিস্ট আরও বলেছেন, ‘কোহলির পাশাপাশি ভারতের অন্য ব্যাটসম্যানদের পারফরম্যান্স সিরিজ জয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভারতের অন্যান্য ব্যাটসম্যানরা কি দলের বড় রান করার ক্ষেত্রে কোহলিকে সাহায্য করবে? বোলাররা যাতে টেস্টে দু’বার অস্ট্রেলিয়াকে আউট করতে পারে, সেই সুযোগ কি দেবে ভারতের ব্যাটসম্যানরা?’ কোহলিকে থামানোর জন্য অস্ট্রেলিয়ার বোলারদের উদ্দেশে গিলক্রিস্টের পরামর্শ, ‘আমি পরিকল্পনার বিষয়ে কিছু জানি না। তাই এ বিষয়ে কিছু বলতে পারব না। আমার মতে, অস্ট্রেলিয়াকে ধৈর্য ধরতে হবে। ওদের পুরনো দিনের টেস্ট ম্যাচের মতো খেলতে হবে। নতুন বলে কোহলিকে ফেরাতে পারলেই সবচেয়ে ভাল হবে। তবে শুধু কোহলিকেই না, ভারতের অন্য ব্যাটসম্যানদেরও আক্রমণ করতে হবে। বিশেষ করে তারা যখন সদ্য ক্রিজে আসবে, তখনই আক্রমণ করতে হবে।’

সেরা শিরোনাম

ENG vs IND: তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
England vs India Live: সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
Argentina vs Egypt: পেনাল্টি নষ্টের রাতে গোল করে বিশ্বরেকর্ড মেসির, ১৩ মিনিটে ১৩ ম্যাচের শাপমোচন আর্জেন্তিনার
পেনাল্টি নষ্টের রাতে গোল করে বিশ্বরেকর্ড মেসির, ১৩ মিনিটে ১৩ ম্যাচের শাপমোচন আর্জেন্তিনার
ENG vs IND: শুরুতে সল্ট-বাটলার, শেষে কারানের আগ্রাসী ইনিংসে নটিংহ্যামে বড় রান তুলল ইংল্যান্ড
শুরুতে সল্ট-বাটলার, শেষে কারানের আগ্রাসী ইনিংসে নটিংহ্যামে বড় রান তুলল ইংল্যান্ড

ভিডিও

Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস
Baruipur News: বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া সায়নী ঘোষকে দেখে ‘চোর’ স্লোগান
Baruipur News | 'এক শতাংশও শিথিলতা থাকলে পুলিশের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari
TMC news | শর্তসাপেক্ষে কাল 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলের অনুমতি। কী কী মানতে হবে?
Minakshi Mukherjee | মীনাক্ষীর গাড়ি লক্ষ করে ডিম! 'যত পুলিশ আছে, সব সাসপেন্ড হবে', বিস্ফোরক বামনেত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ENG vs IND: তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
England vs India Live: সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Embed widget