এক্সপ্লোর

প্যারালিম্পিক্সে সোনাজয়ী সুমিত আন্তিলকে XUV700-এর গোল্ড এডিশন উপহার মাহিন্দ্রার

গাড়িতে রয়েছে গোল্ড প্লেটিং করা গ্রিল। পাশাপাশি এই XUV700-তে মহিন্দ্রার লোগোটিও গোল্ড প্লেটিংয়ে করা রয়েছে।

নয়াদিল্লি: প্যারালিম্পিক্সে জ্যাভলিনে সোনাজয়ী অ্যাথলিট সুমিত আন্তিলকে XUV700-এর গোল্ড এডিশন উপহার দিল মাহিন্দ্রা। এটি XUV700 সিরিজের বিশেষ গাড়ি, মিডনাইট ব্ল্যাক রংয়ের, ভেতরে ও বাইরে সোনালি রংয়ের ছোঁয়া। ফেন্ডার ও ট্যালিগেটের ওপর প্যারালিম্পিক্সে সুমিতের রেকর্ড ব্যাজ হিসাবে রাখা হয়েছে। পাশাপাশি সামনের ড্যাশবোর্ডে ও ৬টি হেডরেস্টেও রয়েছে সেই ব্য়াজ।
 
গাড়িতে রয়েছে গোল্ড প্লেটিং করা গ্রিল। পাশাপাশি এই XUV700-তে মহিন্দ্রার লোগোটিও গোল্ড প্লেটিংয়ে করা রয়েছে। সিট ও আইপি প্যানেলে গোল্ড অ্যাকসেন্টস রয়েছে। এই XUV700-টি অবশ্য আগামী ৬ মাস পাওয়া যাবে না, কারণ সমস্ত গাড়িই বিক্রি হয়ে গিয়েছে এবং দ্বিতীয় সংস্করণের ২৫ হাজার গাড়ি মাত্র ২ ঘণ্টায় বুকিং হয়ে গিয়েছে।

প্যারালিম্পিক্সে সোনাজয়ী সুমিত আন্তিলকে XUV700-এর গোল্ড এডিশন উপহার মাহিন্দ্রার
 
তবে এই এসইউভি-র দাম বেড়েছে। আপাতত এর দাম হয়েছে ১২ লক্ষ ৯৯ হাজার টাকা থেকে শুরু করে ২২ লক্ষ ৯৯ হাজার টাকা পর্যন্ত। প্রায় ৫০ হাজার টাকা দাম বেড়েছে এই গাড়ির। গাড়িতে রয়েছে ২০০ পিএস ২ লিটার টার্বো পেট্রোল এবং ১৫৫ পিএস/১৮৫ পিএস ২.২ লিটার ডিজেল ইঞ্জিন। সিক্স স্পিড ম্যানুয়্যাল বা সিক্স স্পিড টর্ক কনভার্টার স্বয়ংক্রিয় ট্রান্সমিশন ইঞ্জিন, দুই-ই পেতে পারেন আপনার পছন্দ অনুযায়ী।

প্যারালিম্পিক্সে সোনাজয়ী সুমিত আন্তিলকে XUV700-এর গোল্ড এডিশন উপহার মাহিন্দ্রার
পেট্রোল টালিত গাড়িই অবশ্য আগে সরবরাহ করা হবে। পরে পাওয়া যাবে ডিজেল চালিত গাড়ির মডেল। আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যে ১৪ হাজার গাড়ে ক্রেতাদের হাতে তুলে দিতে চায় মাহিন্দ্রা।

টোকিও প্যারালিম্পিক্সে পুরুষদের জ্যাভলিনে এফ-৬৪ ইভেন্টে সোনা জিতেছিলেন সুমিত আন্টিল। ৬৮ দশমিক ৫৫ মিটার ছুড়ে বিশ্বরেকর্ড গড়ে প্যারালিম্পিক্সে সোনা জিতেছিলেন তিনি। সোনা জয়ের পর সুমিতকে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী। ট্যুইট করে অভিনন্দন জানিয়েছিলেন রাহুল গাঁধীও। ফাইনালের মঞ্চে সুমিত চোখ ধাঁধানো পারফরম্যান্স মেলে ধরেছিলেন। ফাইনালে তিনটি বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতেছিলেন তিনি। প্রথম থ্রো-তে ৬৬.৯৫ মিটার জ্যাভলিন ছুঁড়ে বিশ্বরেকর্ড গড়ে কার্যত সোনাজয় নিশ্চিত করে ফেলেছিলেন তিনি। দ্বিতীয়বার ছোঁড়ার সময় নিজের সদ্য তৈরি বিশ্বরেকর্ড ভেঙে দেন তিনি। আর তৃতীয়বার ছোড়ার সময় ৬৮.৫৫ মিটার জ্যাভলিন ছুড়ে নতুন বিশ্বরেকর্ড তৈরি করে সোনা জেতেন সুমিত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sushmita Sen: সুস্মিতা সেন কি ব্যবহার করেছেন তাঁকে? সম্পর্ক নিয়ে মুখ খুললেন ললিত মোদি, বললেন, ‘আমিই বরং কেপ্ট বয়ফ্রেন্ড ছিলাম’
সুস্মিতা সেন কি ব্যবহার করেছেন তাঁকে? সম্পর্ক নিয়ে মুখ খুললেন ললিত মোদি, বললেন, ‘আমিই বরং কেপ্ট বয়ফ্রেন্ড ছিলাম’
Messi Statue: লেকটাউন মোড় থেকে সরানো হল লিওনেল মেসির বিশাল মূর্তি, কোথায় রাখা হচ্ছে?
লেকটাউন মোড় থেকে সরানো হল লিওনেল মেসির বিশাল মূর্তি, কোথায় রাখা হচ্ছে?
Virat Kohli-Vaibhav Sooryavanshi: বৈভবকে দেখেই উষ্ণ আলিঙ্গন, বাহবা দিলেন বিরাট কোহলি, ভাইরাল হল ফাইনালশেষে সৌজন্যের ভিডিও
বৈভবকে দেখেই উষ্ণ আলিঙ্গন, বাহবা দিলেন বিরাট কোহলি, ভাইরাল হল ফাইনালশেষে সৌজন্যের ভিডিও
ICC: ক্রিকেটের নিয়মে বড়সড় বদল, আমদাবাদে আইপিএল ফাইনালের দিনই হয়ে গেল সিদ্ধান্ত
ক্রিকেটের নিয়মে বড়সড় বদল, আমদাবাদে আইপিএল ফাইনালের দিনই হয়ে গেল সিদ্ধান্ত

ভিডিও

Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০১.০৬.২৬): অসুস্থতার কারণ দেখিয়ে জাল সইকাণ্ডে CID হাজিরা এড়ালেন অভিষেক
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০১.০৬.২৬): সই-জালিয়াতির পর্দাফাঁস করে TMC থেকে বহিষ্কৃত MLA ঋতব্রত ও সন্দীপন
Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Kerala Project Menstrual Dignity: ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
Embed widget