এক্সপ্লোর

আজকের দিনটা 'এমএস ক্লাসিক', বললেন উচ্ছ্বসিত কোহলি

অ্যাডিলেড: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় ম্যাচে শেষ ওভারে ছয় মেরে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। তাঁর এদিনের ব্যাটিং পুরানো ধোনিকে মনে করিয়ে দিয়েছে। মাহি বুঝিয়ে দিয়েছেন, তিনি এখনও ফিনিশারই। পূর্বসূরীর প্রশংসায় পঞ্চমুখ বর্তমান অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, আজ তো এমএস ক্ল্যাসিক। কোহলির দুরন্ত শতরান দলের ইনিংসের যে ভিত গড়ে দেয়, তার ওপর দাঁড়িয়ে অপরাজিত ৫৪ বলে ৫৫ রানের ইনিংস খেলে ভারতকে জয় এনে দিয়েছেন ধোনি। এই ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজে সমতা ফেরাল ভারত। ম্যাচের শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠানে কোহলি বলেছেন, নিঃসন্দেহে ওর এই দলের অংশ হওয়া উচিত। ও ম্যাচ খুব ভালো করে হিসেব কষে। ম্যাচটা শেষপর্যন্ত নিয়ে যায়। আর এই সময় ওর মাথায় কী ভাবনাচিন্তা চলে, তা শুধু ও-ওই জানে। আর শেষের দিকে নিজের হিসেব অনুযায়ী ও বড় শট খেলে। কোহলি ১০৪ রান করেছেন। কিন্তু দল জয়ের লক্ষ্যে পৌঁছনোর আগেই আউট হয়ে যান। ওই জায়গা থেকে ভারতের জয় নিশ্চিত করে ধোনি ও দীনেশ কার্তিক (১৪ বলে ২৫)-এর জুটি। চার বল বাকি থাকতেই ২৯৯ রানের জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। কোহলি বলেছেন, এসব ক্ষেত্রে সুযোগের অপেক্ষায় থাকতে হয়। আমি সেটাই চেষ্টা করছিলাম। সঠিক সময়ের জন্য আমিও ক্রিজে থাকার চেষ্টা করছিলাম। আমার মনে হয়, রান ও বলের ব্যবধান কমাতে ওই ২-৩ ওভার ছিল সেই সময়। সবকিছু ঠিকঠাক হলে খুব ভালো দেখায়। আজকের দিনটা খুবই কঠিন ছিল। আমার প্যান্ট ঘামে সাদা হয়ে গিয়েছিল। এমএসও ক্লান্ত হয়ে পড়েছিল। ৫০ ওভার ফিল্ডিংয়ের পর ব্যাটিং, খুবই কঠিন। ডেথ ওভারে ভূবনেশ্বর কুমারের বোলিংও অধিনায়কের প্রশংসা আদায় করে নিয়েছে। কোহলি বলেছেন, ওদের রান তোলায় রাশ টানার চেষ্টা করছিলাম আমরা। তখন ম্যাক্সওয়েল ও শন মার্শ ম্যাচ প্রায় আমাদের হাতের বাইরে নিয়ে চলে যাচ্ছিল। দুই বলের মধ্যে ওদের আউট করাটা দারুণ ব্যাপার। কোহলি বলেছেন, ভূবি আমাদের ম্যাচে ফেরায়।

সেরা শিরোনাম

IND vs SL: নয়াদিল্লি থেকে সরছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ? জোর জল্পনা নিয়ে মুখ খুলল বোর্ড
নয়াদিল্লি থেকে সরছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ? জোর জল্পনা নিয়ে মুখ খুলল বোর্ড
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Ranji Trophy: রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget