এক্সপ্লোর

U19 Asia Cup 2021: অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে ভারতীয় দলে বাংলার অমৃত রাজ উপাধ্যায় ও রবি কুমার

U19 Asia Cup 2021: অমৃত (amrit raj upadhay) বাঁহাতি স্পিনার ও রবি (ravi kumar) বাঁহাতি মিডিয়াম পেসার। ইডেনে হয়ে যাওয়া তিন দলের টুর্নামেন্টে খেলেছিলেন ২ জন। সেই টুর্নামেন্টে ভাল খেলার পুরস্কার পেলেন।

কলকাতা: অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ভারতীয় স্কোয়াডে ঢুকে পড়লেন বাংলার অমৃত রাজ উপাধ্যায় ও রবি কুমার। জুনিয়র নির্বাচক কমিটি (Junior Selection Committee ) ২০ সদস্যের যে অনূর্ধ্ব১৯ এশিয়া কাপের (U19 Asia Cup) দল বাছাই করেছে, সেই দলে সুযোগ পেয়েছেন এই ২ বাংলার তরুণ ক্রিকেটার। আগামী ২৩ ডিসেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হতে চলেছে টুর্নামেন্ট। 

অমৃত বাঁহাতি স্পিনার ও রবি বাঁহাতি মিডিয়াম পেসার। কিছুদিন আগেই ইডেনে হয়ে যাওয়া তিন দলের টুর্নামেন্টে খেলেছিলেন ২ জন। সেই টুর্নামেন্টে ভাল খেলার পুরস্কার পেলেন অমৃত ও রবি। নির্বাচন কমিটির তরফে ২৫ সদস্যের একটি টিম ঘোষণা করা হয়েছে, যাঁরা ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে ১১-১৯ ডিসেম্বর পর্যন্ত হওয়া ক্যাম্পে অংশ নেবেন। 

এদিকে জাতীয় দলের ডাক পাওয়ার পর রবি বলছে, ''আমি ভীষণ উচ্ছ্বসিত ও আনন্দিত। খুব খুশি আমি। দেশের হয়ে প্রতিনিধিত্ব করার থেকে সেরা আর কিছু হতে পারে না। স্বপ্ন সত্যি হল আমার। প্রথমবার দেশের হয়ে খেলার সুযোগ পেলাম। সিএবিকে ধন্যবাদ জানাতে চাই। আমার কোচ, সাপাের্ট স্টাফ সবার প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ আমি।'' একই খুশি ঝড়ে পড়ল অমৃতের গলাতেও। সে বলছে, ''প্রস্তুতিতে কোনও খামতি রাখিনি কখনও। নিজের সবটুকু দিয়েছিলাম। সিএবিকে ধন্যবাদ জানাতে চাই। আমার কোচ, অনূর্ধ্ব ১৯ বাংলা দলের কোচ দেবাং গাঁধীর প্রতিও কৃতজ্ঞ আমি।''

সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া বলেন, ''২ তরুণ ক্রিকেটারকে শুভেচ্ছা জানাতে চাই সিএবির তরফে। আমরা আশাবাদী যে ওঁরা সুযোগটা কাজে লাগাবে। সিএবির তরফে আমরা সবসময় নতুন, তরুণ ক্রিকেটারদের এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। এই নির্বাচনই বলে দিচ্ছে যে আমরা সঠিক দিকেই এগােচ্ছি।''

আরও পড়ুন: রুট, মালানের অপরাজিত অর্ধশতরানে গাব্বায় কামব্যাক ইংল্য়ান্ডের

 

 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার
Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget