এক্সপ্লোর

US Open 2023: যুক্তরাষ্ট্র ওপেনের শেষ চারে বোপান্না-এবডেন

Rohan Bopanna-Matthew Ebden: এই নিয়ে নাগাড়ে দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে পৌঁছলেন বোপান্না ও এবডেন।

নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্র ওপেনে (US Open 2023) রোহন বোপন্নার (Rohan Bopanna) বিজয়রথ অব্যাহত। অস্ট্রেলিয়ান সঙ্গী ম্যাথিউ এবডেনকে (Matthew Ebden) সঙ্গে নিয়ে বছরের শেষ গ্র্যান্ডস্ল্যামের সেমিফাইনালে পৌঁছে গেলেন বোপান্না। দেড় ঘণ্টার ম্যাচে প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াই হলেও, দ্বিতীয় সেটে যুক্তরাষ্ট্রেরই জ্যাকসন উইথরো ও ন্যাথানিয়েল ল্যামন্সকে পরাজিত করে ইন্দো-অস্ট্রেলিয়ান জুটি।

প্রথম সেটে দুই দলের কেউই একে অপরকে এক চুল জমিও ছাড়েনি। একেবারে সেয়ানে সেয়ানে টক্কর চলে। তবে শেষমেশ ১২-১০ স্কোরে টাইব্রেকার জিতে ম্যাচে এগিয়ে যান বোপান্না-এবডেন। ম্যাচের পর বোপান্না মেনে নেন যে এই পরিস্থিতিতে প্রথম সেট জেতাটা ভীষণই গুরুত্বপূর্ণ ছিল। তিনি বলেন, 'এখানকার পরিবেশ খেলোয়াড়দের খুবই ক্লান্তে করে দেয় এবং আজকের আকাশও বেশ মেঘলা ছিল। প্রথম সেট জেতাটা আমাদের জন্য তাই খুব গুরুত্বপূর্ণ ছিল।'

দ্বিতীয় সেটে অবশ্য তেমন সমস্যা হয়নি। সেটের শুরু থেকে শেষ পর্যন্ত বোপান্না-এবডেনই দাপট দেখান। সহজেই ৬-১ স্কোরলাইনে দ্বিতীয় সেট জিতে ম্যাচও জিতে নেন তাঁরা। ফাইনালে পৌঁছনোর লক্ষ্যে বোপান্নারা ফরাসি জুটি নিকোলাস মাহুত ও পিয়ের হিউজেস-হার্বার্টের মুখোমুখি হবেন। এই নিয়ে নাগাড়ে নিজেদের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম সেমিফাইনালে পৌঁছলেন বোপান্নারা। এর আগে উইম্বলডনেও শেষ চারে নিজেদের জায়গা পাকা করেছিল ইন্দো-অজি জুটি। তবে ফাইনালে পৌঁছতে পারেনি তাঁরা। এক্ষেত্রে বোপান্নারা সেমিফাইনালের গণ্ডি পার করতে পারে কি না, সেটাই দেখার বিষয়। 

এই স্ল্যাম জয়ের বিষয়ে কিন্তু ৪৩ বছর বয়সি বোপান্নাকে বেশ আত্মবিশ্বাসীই শোনাল। 'আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ। হোর্বার্ট ও মাহুত ডাবলসে যত গ্র্যান্ড স্ল্যাম সম্ভব, সবকয়টিই জিতেছেন। ওরা খুবই অভিজ্ঞ এবং বর্তমানে দারুণ টেনিস খেলছেন। তবে আমরাও যে ভাবে খেলছি, তাতে আমরা জানি ম্যাচ জেতার আমাদেরও যথেষ্ট সুযোগ রয়েছে।' বলেন বোপান্না। প্রসঙ্গত, এই টুর্নামেন্টে বোপান্নাই একমাত্র ভারতীয় হিসাবে অবশিষ্ট রয়েছেন। য়ুকি ভামব্রিরা ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। তাই সকল ভারতীয়ই বর্তমানে কেবল বোপান্নার দিকেই তাকিয়ে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ওপনের ফাইনালে পৌঁছনোর লক্ষ্যে কোর্টে নামবে বোপান্না-এবডেন জুটি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: বিশ্বকাপের দল থেকে বাদ পড়ে কাউন্টি দলের হয়ে সই করলেন ভারতীয় তারকা বোলার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget