এক্সপ্লোর

‘ব্যথিত, মর্মাহত’, পুলওয়ামার হামলার নিন্দায় বিরাট কোহলি সহ অন্যান্য ক্রিকেটাররা

নয়াদিল্লি: গতকাল বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় ৩৭ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যতে শোকস্তব্ধ সারা দেশ। এই নারকীয় হামলার নিন্দায় সরব হয়েছেন ভারতীয়রা। সরকারও এই ঘটনার কড়া নিন্দা করে পাকিস্তানকে তাদের দেশে সক্রিয় সন্ত্রাসবাদীদের মদতদান বন্ধ করতে হুঁশিয়ারি দিয়েছে। গতকালের হামলার ঘটনায় শোকস্তব্ধ ভারতীয় ক্রিকেটাররাও। ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি নিহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন।ট্যুইটারে তিনি লিখেছেন, পুলওয়ামায় হামলার খবরে আমি মর্মাহত। শহিদদের পরিবারের লোকজনদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এর আগে তাঁর একটি ট্যুইটকে কেন্দ্র করে ট্যুইটারে সমালোচনার মুখে পড়েছিলেন কোহলি। কোহলি ওই ট্যুইটে আসন্ন ইন্ডিয়ান স্পোর্টস অনারের জন্য অনুরাগীদের তাঁদের পছন্দের ক্লাবগুলিকে ফলো করার আর্জি জানান। সমালোচকরা কোহলির এই ট্যুইটের সময় নিয়ে প্রশ্ন তোলেন। সারা দেশ যখন জওয়ানদের মৃত্যু মূহ্যমান, তখন এ কোহলির এই ট্যুইট নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। এরপর কোহলি পুলওয়ামার হামলার নিন্দা করে ট্যুইট করেন। কোহলি ছাড়াও বীরেন্দ্র সহবাগ, রোহিত শর্মা, ভিভিএস লক্ষ্মণ, শিখর ধবন, সুরেশ রায়না ও মহম্মদ কাইফরাও ট্যুইটের মাধ্যমে তাঁদের শোক ও মর্মবেদনার কথা জানান। সহবাগের ট্যুইট, জম্মু ও কাশ্মীরে আমাদের সিআরপিফের ওপর কাপুরুষোচিত হামলার ঘটনায় ব্যথিত। এই যন্ত্রণা বর্ণনার কোনও ভাষাই নেই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। লক্ষ্মণের ট্যুইট, পুলওয়ামায় আমাদের নির্ভীক সিআরপিএফ জওয়ানদের ওপর হামলার ঘটনায় দুঃখিত ও ব্যথিত। হামলায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

সেরা শিরোনাম

Ranji Trophy: সুদীপ-অভিষেকের জোড়া সেঞ্চুরিতে কল্যাণীতে দিল্লি-বধের স্বপ্ন বাংলার, প্রথম ইনিংসের লিড
সুদীপ-অভিষেকের জোড়া সেঞ্চুরিতে কল্যাণীতে দিল্লি-বধের স্বপ্ন বাংলার, প্রথম ইনিংসের লিড
Ranji Trophy: রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Prince Yadav: ১৫ বছর পরে টি টোয়েন্টি ক্রিকেটে ভারতীয়দের মধ্য়ে নতুন নজির গড়লেন প্রিন্স যাদব
১৫ বছর পরে টি টোয়েন্টি ক্রিকেটে ভারতীয়দের মধ্য়ে নতুন নজির গড়লেন প্রিন্স যাদব

ভিডিও

Congress Protest: ললিত গ্রেট ইস্টার্ন থেকে লোকভবন পর্যন্ত কংগ্রেসের প্রতিবাদ মিছিল |
Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের
Congress Rally: মান্ডি হাউস থেকে সুপ্রিম কোর্টের দিকে এগোচ্ছে INDI জোটের মিছিল, মোতায়েন পুলিশ বাহিনী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget