এক্সপ্লোর

BCCI on Kohli: 'বিশ্রাম' চাননি বিরাট, বোর্ডকর্তার দাবিতে জল্পনা বহাল কোহলির দক্ষিণ আফ্রিকা সফর ঘিরে

Virat Kohli : বিরাটের বিশ্রাম চাওয়ার খবর সকালে সামনে আসতেই ক্রিকেট মহলে শুরু হয় কোহলি-রোহিত দ্বন্দ্বের জল্পনা। 

মুম্বই : বিরাট কোহলি (Virat Kohli) কি দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে (One Day Series) খেলবেন? মঙ্গলবার দিনভর চর্চার পর রাত গড়াতে যে প্রশ্নে এল নতুন ট্যুইস্ট। ভারতের টেস্ট অধিনায়ক নাকি ওডিআই সফরের জন্য কোনও 'বিশ্রাম' চাননি, এমনটাই দাবি করেছেন এক বোর্ড কর্তা। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) এক সিনিয়র কর্তা জানিয়েছেন, 'বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বা সচিব জয় শা, কারোর কাছেই ওডিআই সিরিজে বিশ্রাম চেয়ে সরকারিভাবে কোনও বার্তা বিরাট দেননি। চোট-আঘাত লাগলে বা অন্য কোনও কারণ হলে আলাদা বিষয়।' আর গোটা ধন্দের মাঝেই সরকারিভাবে বিকেলে বোর্ডের বার্তা, তিন টেস্টের সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা উড়ে যাওয়ার আগে আগামী ২৬ ডিসেম্বর মুম্বইতে সাংবাদিকদের মুখোমুখি হবেন টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক বিরাট কোহলি।

মঙ্গলবার সকাল থেকেই ভারতীয় ক্রিকেটমহল সরগরম ছিল বিরাটকে নিয়ে। সংবাদসংস্থা এএনআই জানায়, বিসিসিআইকে বিরাট জানিয়েছেন জানুয়ারিতে কন্যা ভামিকার প্রথম জন্মদিন। ওই সময় পরিবারকে সময় দিতে চান বিরাট কোহলি। তাই, কিছুদিন ছুটি চেয়েছেন বিরাট। ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে থাকতে পারবেন না তিনি। বিরাট-সিদ্ধান্তের যে খবর সামনে আসতেই ফের মাথাচাড়া দেয় জল্পনা। নিছকই পারিবারিক দায়বদ্ধতা, না কি ওয়ান ডে নেতৃত্ব হারানোর ক্ষোভ, আচমকা সরে দাঁড়ানোর নেপথ্যে কাজ করছে ঠিক কোনটা? সামনে উঠে আসে বিরাট-রোহিত দ্বন্দ্বের জল্পনাও। 

কিছুদিন আগেই বিরাট কোহলিকে সরিয়ে দিয়ে পাকাপাকিভাবে রোহিত শর্মাকে টি২০-র পাশাপাশি ভারতীয় ওডিআই দলেরও অধিনায়ক করা হয়েছে। এদিকে, সোমবারই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে যান রোহিত শর্মা। তারপরই বিরাটের ওডিআই সিরিজে বিশ্রামের খবর সামনে আসতে ক্রিকেটমহলে গুঞ্জন শুরু হয়েছিল, তাহলে কি পরস্পরের অধিনায়কত্বে খেলতে চান না বিরাট-রোহিত? দু’জনের ঠাণ্ডা লড়াই কি আরও তীব্র? যদিও আপাতত সন্ধের পর যাবতীয় জল্পনা ফের হিমঘরে। আসল সত্যিটা ঠিক কী, উত্তর লুকিয়ে ভবিষ্যতে।

আরও পড়ুন- কেন ওয়ান ডে সিরিজ থেকে সরছেন বিরাট? নানা মুনির নানা মত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য
অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ভেল্কি শুরু ভারতীয় স্পিনারদের, তবু প্রস্তুতি ম্যাচে অস্বস্তি, প্রথম দিনের ঝলক
শ্রীলঙ্কায় ভেল্কি শুরু ভারতীয় স্পিনারদের, তবু প্রস্তুতি ম্যাচে অস্বস্তি, প্রথম দিনের ঝলক
Ajinkya Rahane: কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
Messi On Son Thiago: বার্সেলোনায় যোগ দিচ্ছে ছেলে থিয়াগো? জল্পনার অবসান ঘটালেন স্বয়ং মেসি, বললেন...
বার্সেলোনায় যোগ দিচ্ছে ছেলে থিয়াগো? জল্পনার অবসান ঘটালেন স্বয়ং মেসি, বললেন...

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget