এক্সপ্লোর

T20 World Cup: খারাপ সময়ে কী বার্তা দিয়েছিলেন ধোনি? ফাঁস করলেন বিরাট

Virat On Dhoni: কিন্তু এই খারাপ সময়ে কীভাবে কাটিয়ে উঠলেন কোহলি? প্রাক্তন ভারত অধিনায়ক সিংহভাগ কৃতিত্ব দিচ্ছেন তাঁর পূর্বসূরি মহেন্দ্র সিংহ ধোনিকে।

মেলবোর্ন: ঠিক এক, দেড়মাস আগেও পরিস্থিতি একদম অন্য়রকম ছিল। এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকানোর আগে পর্যন্ত বিরাট কোহলিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় স্কোয়াডে রাখা হবে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছিল। একের পর এক ফ্লপ ইনিংস। প্রায় আড়াই বছরের বেশি সময় সেঞ্চুরি নেই। নেতৃত্ব যাওয়া। সময়টাও খারাপ যাচ্ছিল কিং কোহলি। যদিও এখন ছবিটা একদম বদলে গিয়েছে। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনটি অর্ধশতরান হাঁকিয়েছেন এরমধ্যেই। পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত ৮২ রান বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ইনিংস ধরা হচ্ছে। কিন্তু এই খারাপ সময়ে কীভাবে কাটিয়ে উঠলেন কোহলি? প্রাক্তন ভারত অধিনায়ক সিংহভাগ কৃতিত্ব দিচ্ছেন তাঁর পূর্বসূরি মহেন্দ্র সিংহ ধোনিকে। হ্যাঁ, মাহির থেকে পাওয়া বার্তাই বদলে দিয়েছিল বিরাটকে। 

কী বলেছিলেন ধোনি?

বিরাট আরসিবির পডকাস্টে জানান, ''খারাপ সময় ধোনিই আমাদের সাহস জুগিয়েছিল। আমি যে পারব সেই আত্মবিশ্বাস দেখিয়েছিল। আমি সব সময়, একজন আত্মবিশ্বাসী, মানসিকভাবে শক্তিশালী কাউকে চেয়েছিলাম। যে এই কঠিন সময় আমাকে পথ দেখাবে। কখনও কখনও অতীতে যেতে হয়। বর্তমানে কেমন কাজ করছি, সেটা দেখার জন্যও জরুরি। তিনি আমার চেয়ে সিনিয়র, কিন্তু তাঁর সঙ্গে আমার পারস্পরিক সম্পর্কও দারুণ। আমার ও ধোনির মধ্যে এমন বন্ধুত্ব রয়েছে যার ভিত্তিই হলো পারস্পরিক সম্মান।''

https://www.youtube.com/watch?v=xifUbepUGbQ

বিরাটের সেলিব্রেশন

জিম্বাবোয়ের ব্যাটিং ইনিংসের প্রথম বলেই ওয়েসলি মাধেভেরেকে সাজঘরে ফেরান ভুবনেশ্বর কুমার। তবে এই উইকেটে বিরাটের কৃতিত্বও কম নয়। শর্ট কভারে দাঁড়িয়ে থাকা বিরাট কোহলি ঝাঁপিয়ে পড়ে মাধেভেরের হাওয়ায় মারা বল ধরেন। আউট হন জিম্বাবোয়ে ওপেনার। এই দুরন্ত ক্যাচের পর স্বাভাবিকভাবেই বিরাটের ভারতীয় দলের সদস্যরা তাঁকে ঘিরে উচ্ছ্বাসে মাতেন। বিরাট নিজেও দারুণ খুশি হন এবং ক্যাচের ধরে স্যালুটের মাধ্যমে তা সেলিব্রেটও করেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। বিরাটের এই সেলিব্রেশন মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়ে যায়।

জিম্বাবোয়ের বিরুদ্ধে অবশ্য ব্যাট হাতে বড় রান পাননি বিরাট। ২৫ বলে মাত্র ২৬ রান করেই সাজঘরে ফিরতে হয় তাঁকে। যদিও তাতে ভারতের ব্যাটিং লাইন আপ কোনও সমস্যায় পড়েনি। জিম্বাবোয়ের বিরুদ্ধে বড় জয় ছিনিয়ে এখন সেমিফাইনালে নামার প্রস্তুতি শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার সামনে ইংল্যান্ড।

সেরা শিরোনাম

IND vs WI 2nd T20I Live: হোপ-রাদারফোর্ড শোয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের দুরন্ত জয়, সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
হোপ-রাদারফোর্ড শোয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের দুরন্ত জয়, সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
ABD On Virat: 'দশ বছর আগের থেকেও ভয়ঙ্কর এখনের বিরাট', সতীর্থকে দরাজ সার্টিফিকেট এবিডির
'দশ বছর আগের থেকেও ভয়ঙ্কর এখনের বিরাট', সতীর্থকে দরাজ সার্টিফিকেট এবিডির

ভিডিও

CJP Protest Delhi:
Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja
Durga Puja 2026 : সেজে উঠেছে ইডেন ও রেড রোড, দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী | ABP
Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget