এক্সপ্লোর
পুরস্কার নিতে গিয়ে কোহলির স্ত্রী অনুষ্কাকে নিয়ে বক্তব্য মন জিতে নিল দর্শকদের

নয়াদিল্লি ও বেঙ্গালুরু: গতকাল রাতে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)-র বার্ষিক অনুষ্ঠানে পলি উমরিগড় পুরস্কারে সম্মানিত করা হল। ২০১৬-১৭ এবং ২০১৭-১৮ তে আন্তর্জাতিক ক্রিকেটে সেরা ক্রিকেটার হওয়ার কারণে কোহলিকে এই পুরস্কার দেওয়া হল। ২০১৬-১৭ তে কোহলি ১৩ টেস্টে ৭৪ গড়ে ১৩৩২ রান করেন। সীমিত ওভারের ক্রিকেটে ২৭ ম্যাচে ৮৪.২২ গড়ে ১৫১৬ রান করেন। পরের মরশুমে কোহলি ৬ টেস্টে ৮৯.৬ গড়ে ৮৯৬ রান করেছেন। দুটি মরশুমে এই সাফল্যের জন্যই তাঁকে পলি উমরিগড় পুরস্কার দেওয়া হয়েছে বলে বোর্ড জানিয়েছে। বেঙ্গালুরুতে আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে হাজির ছিলেন কোহলি। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী অনুষ্কা শর্মাও। ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন কোহলি। পুরস্কার নিয়ে কোহলি যা বললেন, তা উপস্থিত দর্শকদের মন কেড়ে নিল। কোহলি বললেন, এই পুরস্কারের গুরুত্ব আমার কাছে আরও বেশি। কারণ, আমার স্ত্রী এখানে উপস্থিত রয়েছে। স্মৃতি মন্ধানাকে ২০১৭-১৮ র সেরা মহিলা আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে বেছে নেওয়া হয়। হরমনপ্রীত কউর পেয়েছেন ২০১৬-১৭ র সেরা মহিলা আন্তর্জাতিক ক্রিকেটারের সম্মান। ঘরোয়া ক্রিকেটে নজরকাড়া পারফরম্যান্সের জন্য সম্মানিত করা হস জলজ সাক্সেনা, পরভেজ রসুল ও ক্রুনাল পান্ড্যদের। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি এম কে পটৌদি স্মৃতি বক্তৃতা দেন। বোর্ডের বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রথম কোনও বিদেশী খেলোয়াড় হিসেবে বক্তব্য রাখলেন তিনি।
আরও পড়ুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















