এক্সপ্লোর

ঋষভের পাশে রয়েছে টিম ম্যানেজমেন্ট, বললেন বিরাট কোহলি

ভারতীয় দলের হয়ে পারফরম্যান্স নিয়ে সম্প্রতি বিভিন্ন মহলের সমালোচনার মুখে পড়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ। কিন্তু যেভাবে ঋষভকে ধারাবাহিক সমালোচনার মুখে পড়তে হচ্ছে, তা আতে ক্ষোভ গোপন রাখলেন না ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি।

হায়দরাবাদ: ভারতীয় দলের হয়ে পারফরম্যান্স নিয়ে সম্প্রতি বিভিন্ন মহলের সমালোচনার মুখে পড়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ। কিন্তু যেভাবে ঋষভকে ধারাবাহিক সমালোচনার মুখে পড়তে হচ্ছে, তা আতে ক্ষোভ গোপন রাখলেন না ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। হায়দরাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি ২০ সিরিজের প্রথম ম্যাচ শুক্রবার খেলতে নামবে ভারত। এর আগের দিন কোহলি বলেছেন, টিম ম্যানেজমেন্ট পুরোপুরি ঋষভের পাশে রয়েছে। তাঁকে নিজের মতো পারফর্ম করতে না দেওয়ার বিষয়টিকে ‘অমর্যাদাকর’ আখ্যা দিয়েছেন কোহলি। কোহলি সাফ জানিয়ে দিয়েছেন, সর্বক্ষণ ঋষভের পারফরম্যান্স আতসকাঁচের নিচে ফেলা একেবারেই ঠিক নয়। ওকে নিজের মতো খেলতে দেওয়া উচিত। অধিনায়ক সাফ জানিয়ে দিয়েছেন, এই তরুণ ক্রিকেটারকে ম্যাচ উইনার হিসেবেই মনে করে টিম ম্যানেজমেন্ট। ভারতীয় দলে ঋষভকে মহেন্দ্র সিংহ ধোনির সম্ভাব্য উত্তরসূরী হিসেবে অনেকেই মনে করছেন। কিন্তু বিগত কয়েকটি ম্যাচে একেবারেই প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি। ব্যাট হাতে তাঁকে চেনা ছন্দে দেখা যায়নি। দলে সঞ্জু স্যামসনের অন্তর্ভূক্তি ঋষভের ওপর আরও চাপ বাড়াবে। কোহলি বলেছেন, ঋষভের সক্ষমতার ওপর আমাদের ভরসা রয়েছে। ভালো খেলা প্লেয়ারদের দায়িত্ব। কিন্তু আমাদের দায়িত্ব ওকে নিজের মতো খেলতে দেওয়া, সমর্থন যোগানো। সম্প্রতি রোহিত শর্মাও বলেছেন, ঋষভকে একা থাকতে দেওয়া হোক। ও ম্যাচ উইনার। একবার ভালো খেলাটা বেরিয়ে আসলে সবাই ওর ভিন্ন দিকটা দেখতে পাবে। কোহলি এ প্রসঙ্গে তাঁর সহকারীর ওই মন্তব্যের কথা উল্লেখ করেছেন।

সেরা শিরোনাম

ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
ZIM vs BAN ODI: লজ্জার মুখে বাংলাদেশ! জ়িম্বাবোয়ের কাছে পরপর ২ ম্যাচে পরাজয়, ওয়ান ডে সিরিজ হাতছাড়া
লজ্জার মুখে বাংলাদেশ! জ়িম্বাবোয়ের কাছে পরপর ২ ম্যাচে পরাজয়, ওয়ান ডে সিরিজ হাতছাড়া
Vaibhav Sooryavanshi: সঞ্জুকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয়েছে বিস্ময়-কিশোরকে, ফের ব্যর্থ বৈভব, সিনিয়র দলের চাপ?
সঞ্জুকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয়েছে বিস্ময়-কিশোরকে, ফের ব্যর্থ বৈভব, সিনিয়র দলের চাপ?
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার

ভিডিও

Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget