এক্সপ্লোর
বিরাট খোলি না কোহলি, নামের ভুল বানান লেখায় ইংল্যান্ডের এই মহিলা ক্রিকেটারকে তুলোধনা নেটিজেনদের

নয়াদিল্লি: ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের সদস্য ড্যানিয়েল ওয়াট, ক্রিকেট ব্যাটের নীচে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির নামের ভুল বানান লেখায় আক্রমণের মুখে। তিনি বিরাট কোহলির বদলে লিখেছেন বিরাট খোলি। এরপর থেকেই নেটিজেনরা তুলোধনা করতে ছাড়েননি তাঁকে।
মাত্র ২৮ বছর বয়সে নিজের ব্যাটিং জাদুতে একের পর এক রেকর্ড ভেঙেছেন কোহলি। বিশ্ব ক্রিকেট কোহলি জাদুতে মুগ্ধ। সেই মুগ্ধতায় আচ্ছন্ন এই মহিলা ক্রিকেটারও। আর হয়তো সেই উত্তেজনা থেকেই নিজের স্বপ্নপুরুষের নামটি ফের ভুল উচ্চারণ করে ফেলেছেন ড্যানিয়েল।
তবে এই ড্যানিয়েল এর আগেও নজরে এসেছেন তাঁর বিরাট-প্রীতির জন্যে। ২০১৪ সালে বিরাটকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন এই ড্যানিয়েলই। দুর্ভাগ্যবশত সেইসময়ও কোহলিকে ‘খোলিই’ লিখেছিলেন এই মহিলা ক্রিকেটার। প্রসঙ্গত, কোহলির কাছ থেকে সম্প্রতি একটি ব্যাট উপহার হিসেবে পান ড্যানিয়েল। উপহার পাওয়া ব্যাটে আনন্দিত ক্রিকেটার নিজের স্বপ্নের পুরুষের নাম লিখে টুইটারে শেয়ারও করেন। কিন্তু এবারও একই ভুল, কোহলিকে ‘খোলি’। আর সেটা নজর এড়ায়নি নেটিজেনদের। সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় টুইটারে আক্রমণের ঝড়।Back training this week. Can't wait to use this beast ???????????????????? Thanks @imVkohli #ping #middlesbiggerthanme ???? pic.twitter.com/BknGjYx2Yj
— Danielle Wyatt (@Danni_Wyatt) September 10, 2017
মাত্র ২৮ বছর বয়সে নিজের ব্যাটিং জাদুতে একের পর এক রেকর্ড ভেঙেছেন কোহলি। বিশ্ব ক্রিকেট কোহলি জাদুতে মুগ্ধ। সেই মুগ্ধতায় আচ্ছন্ন এই মহিলা ক্রিকেটারও। আর হয়তো সেই উত্তেজনা থেকেই নিজের স্বপ্নপুরুষের নামটি ফের ভুল উচ্চারণ করে ফেলেছেন ড্যানিয়েল।

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion