এক্সপ্লোর

সৌরভের মতো বিরাটের দলেরও উপমহাদেশের বাইরে টেস্ট জেতার ক্ষমতা আছে, মনে করেন সহবাগ

নয়াদিল্লি: সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল যেমন ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত উপমহাদেশের বাইরে টেস্ট ম্যাচ জিতেছিল, বিরাট কোহলির নেতৃত্বাধীন বর্তমান দলেরও সেই ক্ষমতা আছে। এমনই মনে করেন সৌরভের দলের সেই সাফল্যের অন্যতম নায়ক বীরেন্দ্র সহবাগ। বিরাটের নেতৃত্বাধীন দল ঘরের মাঠে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে। দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে ৩-০ হারিয়ে সিরিজ জিতেছে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজেও বিরাটবাহিনী ২-০ এগিয়ে আছে। আর বাকি দুটি টেস্ট। ফলে এই সিরিজেও ভারতের জয়ের সম্ভাবনা উজ্জ্বল। এই পরিস্থিতিতে বিরাটের দলকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সহবাগ। তিনি বলেছেন, ‘আমি বিশ্বাস করি বিরাটের দলের উপমহাদেশের বাইরে টেস্ট জয়ের ক্ষমতা আছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন দল যেমন ইংল্যান্ড, অস্ট্রেলিয়ায় টেস্ট ম্যাচ জিতেছিল, সেই পারফরম্যান্স দেখাতে পারে বিরাটের দল।’ সহবাগের মতে, বিরাটের দলের সাফল্যের সবচেয়ে বড় কারণ হল ভাল মানের পেস আক্রমণ। মহম্মদ শামি, উমেশ যাদব, ইশান্ত শর্মার মতো অসাধারণ বোলার আছে বর্তমান ভারতীয় দলে। বিরাটের নেতৃত্বাধীন ব্যাটিং বিভাগ রান করে। উইকেট নেওয়ার জন্য ভাল বোলার দরকার। শামি, উমেশ, ইশান্তরা ভারতকে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে। ঘরের মাঠের পারফরম্যান্স বিদেশে না দেখানোর কোনও কারণ নেই। রঞ্জি ট্রফিতে ৯০০-র বেশি রান করা ঋষভ পন্থেরও প্রশংসা করেছেন সহবাগ। তাঁর মতে, এই তরুণ ব্যাটসম্যানের ভবিষ্যৎ উজ্জ্বল। ঋষভ নিশ্চয়ই ভারতীয় দলে সুযোগ পাবেন। সংযুক্ত আরব আমিরশাহিতে বিশ্বের সবচেয়ে বড়মাপের টেনিস বল ক্রিকেট টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডার নির্বাচিত হয়েছেন সহবাগ। এই প্রতিযোগিতার প্রচারে গিয়ে তিনি বলেছেন, ছোটবেলা থেকেই নজফগড়ে বহু টেনিস বল ক্রিকেট টুর্নামেন্ট খেলেছেন তিনি। এমনকী, ভারতীয় দলে সুযোগ পাওয়ার পরেও টেনিস বল টুর্নামেন্ট খেলেছেন তিনি।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

KKR: 'তখন দুই বান্ধবীর সঙ্গে...', ব্র্যাভোর বিতর্কিত মন্তব্যে শোরগোল! চাপে শাহরুখের দল
'তখন দুই বান্ধবীর সঙ্গে...', ব্র্যাভোর বিতর্কিত মন্তব্যে শোরগোল! চাপে শাহরুখের দল
Kolkata Knight Riders: সদ্যই হয়েছে পিতৃবিয়োগ, নতুন আইপিএল মরশুমের আগে কেকেআরে যোগ দিয়ে 'ঘরে ফেরা'র বার্তা রিঙ্কুর
সদ্যই হয়েছে পিতৃবিয়োগ, নতুন আইপিএল মরশুমের আগে কেকেআরে যোগ দিয়ে 'ঘরে ফেরা'র বার্তা রিঙ্কুর
Kolkata Knight Riders: দুরন্ত সেঞ্চুরি তরুণ কিপার-ব্যাটারের, কেকেআরের আন্তঃদলীয় ম্যাচে আর কারা নজর কাড়লেন ?
দুরন্ত সেঞ্চুরি তরুণ কিপার-ব্যাটারের, কেকেআরের আন্তঃদলীয় ম্যাচে আর কারা নজর কাড়লেন ?
IPL 2026: বিশ্বকাপ জিতিয়ে তিনি এখন সবার 'নয়নের মণি', তুলনা টানা হচ্ছে বিরাট, রোহিতের সঙ্গে...
বিশ্বকাপ জিতিয়ে তিনি এখন সবার 'নয়নের মণি', তুলনা টানা হচ্ছে বিরাট, রোহিতের সঙ্গে...

ভিডিও

Kolkata News: 'পুরস্কার’ পেলেন আনন্দমেলার সম্পাদক সায়ম বন্দ্যোপাধ্যায় এবং চিকিৎসক অভিজিৎ তরফদার
IPL 2026 Exclusive।ছক্কার ঝড় তুলে ৩ কোটি টাকায় আইপিএলে, প্রতিপক্ষকে ঘায়েল করতে KKR-এর নতুন চমক
PC Chandra Group | রাজ্য়ের কলেজ গুলির লাইব্রেরির মানোন্নয়ন ঘটাতে উদ্য়োগ পি সি চন্দ্র গ্রুপের
Subhasish Mukhopadhyay: দেব আলাদা, কিন্তু টলিউড থেকে যাঁরা রাজনীতিতে যাচ্ছেন, তাঁরা ক'টা গ্রাম দেখেছেন? সোজাসাপ্টা শুভাশিস
GhantaKhanek Sange Suman(১৯.০৩.২৬)পর্ব ২ :

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump On NATO : ইরানের বিরুদ্ধে পাশে নেই ! ন্যাটো আসলে 'কাগুজে বাঘ', মিত্র দেশগুলিকে 'কাপুরুষ' বললেন ট্রাম্প
ইরানের বিরুদ্ধে পাশে নেই ! ন্যাটো আসলে 'কাগুজে বাঘ', মিত্র দেশগুলিকে 'কাপুরুষ' বললেন ট্রাম্প
Income-Tax Rules, 2026 : চিকিৎসার জন্য লোন, কর্পোরেট গিফট কুপনে সুবিধা, ১ এপ্রিল থেকে আয়কর নিয়মে অনেক পরিবর্তন
চিকিৎসার জন্য লোন, কর্পোরেট গিফট কুপনে সুবিধা, ১ এপ্রিল থেকে আয়কর নিয়মে অনেক পরিবর্তন
Jio, Airtel, Vi : প্রি-পেইড থেকে পোস্ট পেইডে যেতে চান ? কে দিচ্ছে সবথেকে সস্তা প্ল্যান ?
প্রি-পেইড থেকে পোস্ট পেইডে যেতে চান ? কে দিচ্ছে সবথেকে সস্তা প্ল্যান ?
Digital Door Lock : স্মার্ট লক কি বিপদ ডেকে আনছে ? ডিজিটাল ডোর লক ব্যবহারের আগে এই জরুরি বিষয়গুলি জানুন
স্মার্ট লক কি বিপদ ডেকে আনছে ? ডিজিটাল ডোর লক ব্যবহারের আগে এই জরুরি বিষয়গুলি জানুন
SBI Income Tax Update: স্টেট ব্যাঙ্ককে ৬,৩৩৭ কোটি টাকার ট্যাক্স নোটিস, আয়কর বিভাগের বড় সিদ্ধান্ত, সোমবার পড়বে স্টক ? 
স্টেট ব্যাঙ্ককে ৬,৩৩৭ কোটি টাকার ট্যাক্স নোটিস, আয়কর বিভাগের বড় সিদ্ধান্ত, সোমবার পড়বে স্টক ? 
HDFC Bank : ৩ দিনে ৯,৫০০ কোটি লস HDFC ব্যাঙ্কের শেয়ারে, খুচরো বিনিয়োগকারীদের মাথায় হাত ! 
৩ দিনে ৯,৫০০ কোটি লস HDFC ব্যাঙ্কের শেয়ারে, খুচরো বিনিয়োগকারীদের মাথায় হাত ! 
Stock Market Today : ৩০০ পয়েন্ট বাড়লেও ভয় বাড়ছে বাজারে, আগামী সপ্তাহে বড় ধস ? কী করবেন ? 
৩০০ পয়েন্ট বাড়লেও ভয় বাড়ছে বাজারে, আগামী সপ্তাহে বড় ধস ? কী করবেন ? 
SIP Investment Process : বাজারে সংকট এলেই বন্ধ করে দেওয়া উচিত SIP ? দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের কী পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা
বাজারে সংকট এলেই বন্ধ করে দেওয়া উচিত SIP ? দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের কী পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা
Embed widget