এক্সপ্লোর

কোহলি ও রোহিত মন কষাকষির জল্পনা সম্পর্কে নিজের মত জানালেন বীরু

ভারতীয় দলে বিরাট কোহলি ও রোহিত শর্মার মন কষাকষির যে জল্পনা চলছে, তার সারবত্তা নেই বলেই মনে করেন প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ। ভারতীয় দলের প্রাক্তন ওপেনার সাফ বলেছেন, এ ধরনের সংঘাতের খবর সংবাদমাধ্যমের কল্পনা মাত্র।

নয়াদিল্লি: ভারতীয় দলে বিরাট কোহলি ও রোহিত শর্মার মন কষাকষির যে জল্পনা চলছে, তার সারবত্তা নেই বলেই মনে করেন প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ। ভারতীয় দলের প্রাক্তন ওপেনার সাফ বলেছেন, এ ধরনের সংঘাতের খবর সংবাদমাধ্যমের কল্পনা মাত্র। উল্লেখ্য, একটা সময় তত্কালীন ভারতীয় দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে সহবাগের বনিবনা না থাকার জল্পনা মাঝেমধ্যেই সংবাদমাধ্যমে জায়গা পেত। সেই বীরু বলেছেন, মাঠে রোহিত ও কোহলির দারুণ যোগাযোগ দেখা যায় এবং দুজনের মধ্যে মন কষাকষির মতো কিছু তাঁর চোখে পড়েনি। সহবাগ বলেছেন, এসব মিডিয়ার তৈরি জল্পনা। ওরা একসঙ্গে ব্যাট করে এবং ক্রিজে থাকলে একে অপরের সঙ্গে কথা বলে। স্লিপে ফিল্ডিংয়ের সময়ও দুজনকে একে অপরের সঙ্গে কথা বলতে দেখা যায়। তাই ওদের মধ্যে কোনও সংঘাত বা বনিবনার অভাব দেখিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টে অ্যান্টিগায় ভারতের জয় সম্পর্কে সহবাগ বলেছেন, বর্তমানে বোলারদের ধারাবাহিক পারফরম্যান্স ভারতীয় দলকে টেস্টে এক নম্বর জায়গায় পৌঁছে দিয়েছে। তিনি বলেছেন, আমাদের ভালো বোলার ছিল না এমন কিন্তু নয়। আমার সময়ে জাভাগল শ্রীনাথ, আশিস নেহরা ও জাহির খানের মতো বোলার ছিল। জসপ্রিত বুমরাহ, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার ও উমেশ যাদবদের মতো বোলাররা যে ধরনের বোলিং করছে, তা সত্যিই প্রশংসনীয়। চলতি অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে বেন স্টোকসের অবিস্মরণীয় ইনিংসে ভর করে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ ১-১ করেছে। এ ধরনের পারফরম্যান্স টেস্ট ক্রিকেট ও টেস্ট চ্যাম্পিয়নশিপের পক্ষে খুব ভালো বিজ্ঞাপন বলে মন্তব্য করেছেন সহবাগ।

সেরা শিরোনাম

India vs New Zealand Live: প্রত্যাঘাত ভারতের, ২২ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ৮৩/৪, ম্যাচের লাইভ আপডেট
প্রত্যাঘাত ভারতের, ২২ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ৮৩/৪, ম্যাচের লাইভ আপডেট
Suryakumar Yadav: সিএসকে তো কী! কার জার্সি দেখতে হবে তো! কলকাতায় ভক্তের আব্দার মেটালেন বিশ্বকাপজয়ী অধিনায়ক
সিএসকে তো কী! কার জার্সি দেখতে হবে তো! কলকাতায় ভক্তের আব্দার মেটালেন বিশ্বকাপজয়ী অধিনায়ক
India vs New Zealand ODI: ফের ব্য়াটিং বিপর্যয়, ২০৯ রানে শেষ ভারতের ইনিংস, নাটকীয় কিছু অপেক্ষা করে রয়েছে?
ফের ব্য়াটিং বিপর্যয়, ২০৯ রানে শেষ ভারতের ইনিংস, নাটকীয় কিছু অপেক্ষা করে রয়েছে?
Bengal Cricket: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Bengal Cricket: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Embed widget