এক্সপ্লোর

কুম্বলের ১০ উইকেটের কীর্তি প্রসঙ্গে আক্রমের দাবি খারিজ করলেন ওয়াকার

নয়াদিল্লি: ইচ্ছাকৃতভাবে রান আউট হয়ে অনিল কুম্বলেকে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব থেকে বঞ্চিত করতে চেয়েছিলেন পাকিস্তানের ওয়াকার ইউনিস। ইউনিসের সহ খেলোয়াড় তথা পাকিস্তানের কিংবদন্তী পেসার ওয়াসিম আক্রম এ কথা জানিয়েছিলেন। আক্রমের এই বক্তব্য অবশ্য সরাসরি খারিজ করে দিয়েছেন ওয়াকার। উল্লেখ্য, ১৯৯৯-তে দিল্লির ফিরোজ শাহ কোটলায় পাকিস্তানের বিরুদ্ধে টেস্টের দ্বিতীয় ইনিংসে একাই ১০ টি উইকেট দখল করেন ভারতের স্পিনার অনিল কুম্বলে। ইংল্যান্ডের জিম লেকারের পর দ্বিতীয় বোলার হিসেবে এই রেকর্ড গড়েন তিনি। ওই টেস্টে পাক দলের শেষ জুটি হিসেবে ক্রিজে ছিলেন সুইং সুলতান হিসেবে পরিচিত দুই বোলার আক্রম ও ওয়াকার। আক্রমের দাবি, ওয়াকার তাঁর কাছে এসে বলেন, রান আউট হয়ে গেলে কেমন হয়। কুম্বলের ১০ উইকেট নেওয়ার নজির ভেস্তে দিতেই ওই প্রস্তাব ওয়াকার আক্রমকে দেন। এর উত্তরে আক্রম বলেছিলেন, '১০ উইকেট যদি কুম্বলের প্রাপ্য হয় তাহলে পাবেন। কিন্তু আমি তোমাকে বলছি যে, আমি আমার উইকেট কুম্বলেকে দেব না'। কিন্তু শেষপর্যন্ত আক্রমকে আউট করেই ইতিহাস গড়েছিলেন কুম্বলে। কুম্বলের কীর্তির ১৮ বর্ষপূর্তি উপলক্ষ্যে আক্রমের ওই দাবি কথা ট্যুইটের মাধ্যমে জানিয়েছিলেন ভারতের প্রাক্তন বিধ্বংসী ব্যাটসম্যান বীরেন্দ্র সহবাগ। এ ব্যাপারে আক্রমের দাবি খারিজ করে ওয়াকার বলেছেন, আক্রম আমার দাদার মতো। কিন্তু তিনি যা বলেছেন তা সম্পূর্ণ অসত্য।ওয়াকার আরও বলেছেন, মিথ্যে কথা বলা ও অন্যদের খাটো করা আক্রমের পুরানো অভ্যেস। খেলার স্পিরিটের বিরুদ্ধে গিয়ে ইচ্ছে করে রান আউট হওয়ার কথা আমি স্বপ্নেও ভাবতে পারতাম না। এভাবে রান আউট হয়ে কুম্বলেকে তাঁর কৃতিত্ব থেকে বঞ্চিত করলে তা খুবই জঘন্য ব্যাপার হত। ২৫ বছর ক্রিকেট খেলেছি। এরমধ্যে কখনও অখেলোয়াড়োচিত আচরণ করিনি।

সেরা শিরোনাম

IND A vs UAE A: বিধ্বংসী ব্যাটিংয়ে রেকর্ডবুক তছনছ করল বৈভব, আমিরশাহিকে হারিয়ে সেমিতে জায়গা পাকা ভারতের
বিধ্বংসী ব্যাটিংয়ে রেকর্ডবুক তছনছ করল বৈভব, আমিরশাহিকে হারিয়ে সেমিতে জায়গা পাকা ভারতের
Vaibhav Sooryavanshi: দিশেহারা আমিরশাহির বোলাররা, ডাবল সেঞ্চুরিতে বিশ্বরেকর্ড বৈভবের ব্যাটে
দিশেহারা আমিরশাহির বোলাররা, ডাবল সেঞ্চুরিতে বিশ্বরেকর্ড বৈভবের ব্যাটে
Vaibhav Sooryavanshi: ২৮ বলে সেঞ্চুরি, ৫২ বলে বিধ্বংসী দ্বিশতরান, লিস্ট এ ক্রিকেটে সব রেকর্ড ভেঙে দিল বৈভব
২৮ বলে সেঞ্চুরি, ৫২ বলে বিধ্বংসী দ্বিশতরান, লিস্ট এ ক্রিকেটে সব রেকর্ড ভেঙে দিল বৈভব
IND vs PAK: মধুর প্রতিশোধের সুযোগ থাকবে তিলকদের সামনে, ফের পাকিস্তানের বিরুদ্ধে নামতে পারে ভারত
মধুর প্রতিশোধের সুযোগ থাকবে তিলকদের সামনে, ফের পাকিস্তানের বিরুদ্ধে নামতে পারে ভারত

ভিডিও

Akali Dal | ২০২০-র পর ২০২৬, ৬ বছর পর NDA-তে ফিরল শিরোমণি অকালি দল | BJP News
Sundarban Tiger Sighting | সুন্দরবনের পিরখালি জঙ্গলে বাঘের বিরল দৃশ্য ক্যামেরাবন্দি | ABP Ananda
Sheikh Hasina News |
Kunal Ghosh on SIR |
CJP News | লন্ডনের বিমানে উঠতে দেওয়া হয়নি, ভিডিও পোস্ট করে দাবি সৌরভের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget