এক্সপ্লোর

দেখুন: কিংস ইলেভেন পঞ্জাবের বোলিং আক্রমণ ছিন্নভিন্ন করে ইডেনে ১৭ বলে ৪৮ রানের রাসেল-ঝড়

কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ ক্যারিবিয়ান ক্রিকেটাররা সবসময়ই আকর্ষণের কেন্দ্রবিন্দু। তাঁদের মারমুখী ব্যাটিং দর্শকদের ভরপুর বিনোদন জোগায়। বুধবার রাতের ইডেনেও তার ব্যতিক্রম হল না। আন্দ্রে রাসেলের ব্যাটিং তাণ্ডবে বিধ্বস্ত হল কিংস ইলেভেন পঞ্জাব। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্স স্কোরবোর্ডে ২১৮ রান তোলে। ইডেনে আইপিএলে এটাই সবচেয়ে বেশি স্কোর। আর এর একটা বড় কৃতিত্ব রাসেলের। ইনিংসের শেষের দিকে তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে দুশো রানের গণ্ডি পার করল নাইট রাইডার্স। নীতীশ রানা (৬৩) আউট হওয়ার পর ব্যাট করতে নামেন রাসেল। যখন তাঁর রান ছিল মাত্র ৩ তখন ১৭ তম ওভারে মহম্মদ সামির দুরন্ত ইয়র্কার রাসেলের স্ট্যাম্প ছিটকে দেয়। কিন্তু দেখা যায়, যেখানে ৩০ গজ বৃত্তের ভেতর চার ফিল্ডার থাকার কথা, সেখানে রয়েছেন মাত্র তিনজন। আম্পায়ার এজন্য নো বল ডাকেন। আর এই ভুলের ফল ভুগতে হল পঞ্জাবকে। সুযোগের সম্পূর্ণ ব্যবহার করে পরের ১১ টি বলে পাঁচটি ছয় ও তিনটি বাউন্ডারি মারলেন তিনি। তাঁর ব্যাটিংয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে ইডেনের গ্যালারি। শেষ ওভারে ছয় মারতে গিয়ে আউট হন তিনি। নো-বল কাণ্ডের পরের ১৯ বলে নাইট রাইডার্স মাত্র ১৯ বলে ৫৬ রান করে। কেকেআরের ইনিংসে ছিল মোট ১৭ টি ছয়। কেকেআরের পক্ষে সর্বাধিক রান করেন রবিন উথাপ্পা। ৫০ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন তিনি। নীতীশ রানা ৩৪ বলে ৬৩ রানের ইনিংস খেলেন।

সেরা শিরোনাম

India vs Pakistan: ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের করমর্দন না করা নিয়ে পদক্ষেপ? যা জানাল এমসিসি
ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের করমর্দন না করা নিয়ে পদক্ষেপ? যা জানাল এমসিসি
IND vs NZ Test: সিরিজের ফয়সালা শেষ ম্যাচে, ভারত-নিউজ়িল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ কবে-কোথায়?
সিরিজের ফয়সালা শেষ ম্যাচে, ভারত-নিউজ়িল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ কবে-কোথায়?
Shubman Gill: বাগে পেয়েও নিউজ়িল্যান্ডকে হারানো গেল না, ক্রিকেটের নিয়মে বড় বদলের দাবি তুললেন শুভমন
বাগে পেয়েও নিউজ়িল্যান্ডকে হারানো গেল না, ক্রিকেটের নিয়মে বড় বদলের দাবি তুললেন শুভমন
Sarfaraz Khan: ওজন কমিয়েছেন ২০ কেজি! রিটেন করেছে চেন্নাই সুপার কিংস, কোন মন্ত্রে এই অবিশ্বাস্য ভোলবদল?
ওজন কমিয়েছেন ২০ কেজি! রিটেন করেছে চেন্নাই সুপার কিংস, কোন মন্ত্রে এই অবিশ্বাস্য ভোলবদল?

ভিডিও

Bharatiya Vidyabhawan | ভারতীয় বিদ্যাভবনের উদ্যোগে আয়োজিত 'উড়ান' | ABP Ananda LIVE
Peerless Inn Hotel: কলকাতার হোটেলে বিদেশি নাগরিকের দেহ উদ্ধার, ২১ নভেম্বর তিলোত্তমা-ভ্রমণে এসেছিলেন
Aparna Sen: অভিনেত্রী, পরিচালকের পর এবার আলোকচিত্রী অপর্ণা সেন, আয়োজিত এক বিশেষ প্রদর্শনী
Rekha Patra: হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, এখনও ক্রিটিকাল কেয়ারে? কেমন আছেন?
Miss Universe: মিস ইউনিভার্স ২০২৬-এর মঞ্চে নিজের পোশাকে ভারতের সংস্কৃতিকে তুলে ধরলেন কাজিয়া লিজ মেজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget